রাষ্ট্রপুঞ্জে চরম অপমানিত গাজায় গণহত্যার নায়ক নেতানিয়াহু, ভাষণ বয়কট অধিকাংশ দেশের প্রতিনিধিদের

Share:

নিজস্ব প্রতিনিধি, নিউইয়র্ক: রাষ্ট্রপুঞ্জের সাধারণ পরিষদে ভাষণ দিতে গিয়ে বেনজির বিড়ম্বনায় পড়লেন গাজায় গণহত্যা চালানো ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি ভাষণ দিতে উঠতেই সভাকক্ষ ছেড়ে বেরিয়ে যান একাধিক দেশের কূটনীতিবিদ ও প্রতিনিধিরা। গ্যালারিতে বসেই স্বামীর ওই অপমান চাক্ষুস করেছেন ইজরায়েলের ফার্স্ট লেডি সারা নেতানিয়াহু। তাঁর সঙ্গী ছিলেন নিউইয়র্কের মেয়র এরিক অ্যাডামস।

গাজায় গণহত্যা নিয়ে ক্রমশই বিশ্বে একঘরে হয়ে পড়ছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ইতিমধ্যেই গাজায় গণহত্যা বন্ধের দাবিতে সরব হওয়ার পাশাপাশি প্যালেস্তাইনকে স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিয়েছে একাধিক দেশ। তার মধ্যে রয়েছে ব্রিটেন, কানাডা, ফ্রান্সের মতো শক্তিধর দেশ। শুধু তাই নয়, রাষ্ট্রপুঞ্জের ৮০তম অধিবেশনে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা-সহ একাধিক দেশের রাষ্ট্রপ্রধান গাজায় গত দুই বছর ধরে গণহত্যা চালানোর জন্য ইজরায়েলি প্রধানমন্ত্রীকে তুলোধনা করেছেন।

২০২৩ সালের ৭ অক্টোবর তেল আভিভ সহ ইজরায়েলের একাধিক শহর লক্ষ্য করে রকেট হামলা চালিয়েছিল ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাস। বদলা নিতে ওই দিন থেকে পাল্টা হামলা চালায় ইজরায়েলি সেনা। গত দুই বছর ধরে চলা হামলায় গাজা, খান ইউনিস-সহ একাধিক শহর ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। ইজরায়েলি সেনার বিমান ও স্থল হামলায় প্রাণ হারিয়েছেন ৬৩ হাজারের বেশি নিরীহ ফিলিস্তিনি। তার মধ্যে অধিকাংশই মহিলা ও শিশু। শুধু তাই নয়, ত্রাণ ও খাবার সরবরাহে বিঘ্নের ফলে দুর্ভিক্ষের মুখোমুখি কয়েক লক্ষ ফিলিস্তিনি। এমনকি অনাহারেও মৃত্যুর কোলে অনেকে ঢলে পড়েছেন। ত্রাণ নিতে গিয়ে পুলিশের গুলিতে প্রাণ হারিয়েছেন বহু শিশু ও কিশোর। কার্যত ক্ষুধার রাজ্যে পরিণত হয়েছে গাজা ভূখণ্ড। ইজরায়েলি সেনার বিমান হামলায় গাজার একাধিক হাসপাতাল গুঁড়িয়ে গিয়েছে। আহতদের প্রাণ বাঁচাতে গিয়ে বোমা আর গুলির আঘাতে ছিন্নভিন্ন হয়ে গিয়েছেন বহু চিকি‍ৎসক-স্বাস্থ্যকর্মী। গাজার স্বাস্থ্য মন্ত্রকের সর্বশেষ তথ্য অনুসারে, গত দু’বছর ধরে ইজরায়েলি জল্লাদদের হামলায় নিহতের সংখ্যা প্রায় ৬৫ হাজার ছাড়িয়ে গিয়েছে।

সংবাদমাধ্যম ‘টাইমস অব ইজরায়েল’ জানিয়েছে, শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাষ্ট্রপুঞ্জের সাধারণ অধিবেশনে বক্তা হিসাবে ইজরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নাম ঘোষণা হতেই সভাকক্ষে শোরগোল পড়ে যায়। একাধিক দেশের প্রতিনিধি সভাকক্ষ ছেড়ে বেরিয়ে যান। আরব এবং আফ্রিকান দেশগুলির পাশাপাশি ইউরোপের একাধিক দেশের কূটনীতিবিদরাও ‘জল্লাদ’ নেতানিয়াহুর ভাষণ বয়কট করেন।

২০ জুন সিঙ্গুরে সভা করতে পারেন মোদি, শিল্প নিয়ে বড় ঘোষণা

বিদ্যু‍ৎ সাশ্রয়ে বাংলাদেশে সন্ধ্যা ৭টার মধ্যে শপিংমল, মার্কেট বন্ধের নির্দেশ

বকেয়া ডিএ নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে খুশি সরকারি চার কর্মচারী সংগঠন

প্রধান শিক্ষক থেকে মন্ত্রী, অরূপ দাসের রাজনৈতিক উত্থানে উৎসব মুখর ‘কাঁথি’

মুখ্যমন্ত্রীর স্বপ্ন ‘ঝকঝকে হাওড়া’ উপহার দিতে বদ্ধপরিকর প্রতিমন্ত্রী উমেশ রাই

বছরে ১৯ লক্ষ টাকার সরকারি চাকরি ছেড়ে দিলেন তরুণ ইঞ্জিনিয়ার, কারণ শুনে অবাক নেটদুনিয়া

বেলদায় তৃণমূল নেত্রী কল্পনা শীটের বিলাসবহুল বাড়িতে পুলিশের তল্লাশি

অবসর ভেঙে ফের টেনিসে ফিরছেন দুই সন্তানের মা সেরিনা উইলিয়ামস

বাংলাদেশ মুক্তিযুদ্ধের অন্যতম সেনানি তোফায়েল আহমেদ আর নেই

‘তৃণমূলের দুই বিধায়কের অভিযোগের ভিত্তিতেই সই জাল কাণ্ডের তদন্ত হচ্ছে’, বললেন মুখ্যমন্ত্রী

লুধিয়ানার কারখানায় বিষাক্ত গ্যাস লিক, নিহত ৩

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে ফের সিআইডি টিম

বিনা টিকিটে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ দেখতে পারবেন ১৪ হাজার দর্শক

দক্ষিণের ৯ জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, জেনে নিন কখন কোথায় হবে দুর্যোগ…