চাকরি না পেয়ে আমেরিকায় আত্মঘাতী ভারতীয় পড়ুয়া, দেহ দেশে ফেরানোর আর্জি পরিবারের

চাকরি না পেয়ে আমেরিকায় আত্মঘাতী ভারতীয় পড়ুয়া। ২০২৪ সালে উচ্চশিক্ষার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে চলে গিয়েছিলেন সাই প্রদীপ নামক ওই যুবক।

Share:

নিজস্ব প্রতিনিধি: চাকরি না পেয়ে আমেরিকায় আত্মঘাতী ভারতীয় পড়ুয়া। ২০২৪ সালে উচ্চশিক্ষার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে চলে গিয়েছিলেন সাই প্রদীপ নামক ওই যুবক। তিনি হায়দরাবাদের দাম্মাইগুড়ার বাসিন্দা ছিলেন। এলাকায় দীপু নামে পরিচিত ছিলেন। তিনি আমেরিকায় গিয়ে ইউনিভার্সিটি অফ টেক্সাস অ্যাট স্যান অ্যান্টোনিও (ইউটিএসএ)-তে ভর্তি হন। সেখান থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

চলতি বছর তাঁর পড়াশোনা শেষ হয়। কিন্তু গত চারমাস ধরে হন্যে হয়ে কাজ খোঁজার পরেও মেলেনি একটিও চাকরি। যার ফলে হতাশগ্রস্থ হয়ে পড়েছিলেন দীপু। হাতে টাকা না থাকায় বিদেশের মাতিতে তাঁর জীবনধারণ আস্বাভাবিক হয়ে উঠছিল। সেই কারনেই তিনি আত্মহত্যা করেছেন বলে পরিবারের অভিযোগ। তাঁর পরিবারের লোকজন জানিয়েছেন, গত ২১ অগস্ট তাঁরা তাঁদের ছেলের আত্মহত্যার খবর পান। বর্তমানে তাঁর মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য তাঁর তুতো ভাইয়েরা গোফান্ডমি (GoFundMe) ক্যাম্পেইন শুরু করেছেন। সেখান অর্থের সাহায্য চেয়েছেন।

তথ্য অনুসারে, দীপু তথা প্রদীপ শৈশব থেকেই নানা স্বাস্থ্য সমস্যায় ভুগছিলেন। কিন্তু কখনই শারীরিক অসুস্থতাকে তিনি পাত্তা দেননি। সফল কেরিয়ার গড়ার লক্ষ্যে এগিয়ে গিয়েছেন। বছরের পর বছর ধরে, স্বাস্থ্য ও ফিটনেসের প্রতি দীপুর নিষ্ঠা তাঁর চারপাশের মানুষদের অনুপ্রাণিত করেছে। তাঁর আকস্মিক মৃত্যুতে ভেঙে পরেছেন তাঁর বাবা-মা, পরিবার ও প্রিয়জনেরা। জানা যায়, মার্কিন যুক্তরাষ্ট্রে থাকাকালীন প্রদীপ স্প্যানিশ ভাষা শিখেছিলেন। এখন প্রদীপের মরদেহ ভারতে ফিরিয়ে আনা এবং তাঁর শেষকৃত্যের খরচ বাবদ ৩৫,০০০ ডলার সংগ্রহের চেষ্টা করছে তাঁর ভাইবোনেরা। অবশিষ্ট টাকা তাঁর বাবা-মাকে সহায়তার জন্য দেওয়া হবে।

ষষ্ঠীতেও কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা 

ইরানে ভয়াবহ হামলার পরিকল্পনা কষছে আমেরিকা, ট্রাম্পের হাতে কোন মারণাস্ত্র?

প্রথম দিনেই বক্সঅফিসে ঝড় তুলল রজনীকান্তের ‘জেলর ২’, বিশ্বজুড়ে আয় ১২৫.২৫ কোটি টাকা

দু’বছর ধরে ভারতীয়দের হত্যার পরিকল্পনা, আমেরিকায় হিন্দু মন্দির হামলার অভিযুক্তকে নিয়ে প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য

দু’বছরের শিশুকে ছ’তলা থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগ, আটক নাবালিকা ও তার মা

মহাষষ্ঠীতে বৃষ্টির ভ্রুকুটি! কলকাতা-সহ ভিজবে কোন কোন জেলা?

আমেরিকার স্কুলে ফের বন্দুকবাজের হানা! এলোপাথাড়ি গুলিতে মৃত চার, নিহত সন্দেহভাজন হামলাকারীও

নতুন ‘নিওন হোয়াইট’ রংয়ে আত্মপ্রকাশ করল Yamaha XSR 900

দিল্লিতে এবার রাবণের সঙ্গে জ্বালানো হবে আরশোলার কুশপুতুল, উদ্যোক্তা বিজেপি বিধায়ক

ইয়েমেনের প্রেসিডেন্টের প্রাসাদে এবার ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

বাংলাদেশের ৫৫ বছরের ইতিহাসে প্রথমবার, দুর্গাপুজোয় চালু বিশেষ বাস পরিষেবা

জলের বোতলের দাম ২ টাকা বেশি নেওয়ায় রেস্তরাঁকে ১ লক্ষ টাকা জরিমানা

সন্তানের জন্য পুজোর জামা কিনতে গিয়ে লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল মায়ের

বন্ধ ঘর থেকে যুবতীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার, পলাতক স্বামী