প্রথমে দিয়েছিল ঋণ, এখন ১১টি শর্ত চাপিয়ে পাকিস্তানকে সতর্ক করল আইএমএফ

Share:

আন্তর্জাতিক ডেস্ক, ইসলামাবাদ: দেউলিয়া হয়ে যাওয়া দেশ পাকিস্তানকে ঋণের মোটা অঙ্কের প্রথম কিস্তি ইতিমধ্যেই দিয়ে দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। তারা সন্ত্রাসবাদের আশ্রয়স্থাল পাকিস্তানকে আর্থিক সহায়তা প্রদানের জন্য ১ বিলিয়ন ডলার ঋণ অনুমোদন করে। এখন সম্ভবত আইএমএফ পাকিস্তানের আসল খেলা বুঝতে পেরেছে। তারপরেই তারা পরবর্তী কিস্তির বেলআউট প্রকাশের আগে ১১টি নতুন শর্ত  জঙ্গিস্তানের উপর আরোপ করেছে। শুধু তাই নয়, পাকিস্তানের জন্য একটি বড়সড় সতর্কতাও জারি করা হয়েছে।

পাকিস্তানকে বিপুল ঋণ দেওয়ার পর আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF) এখন সম্ভবত অর্থ অপচয়ের আশঙ্কা করছে। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, আইএমএফ তার বেলআউট প্যাকেজের পরবর্তী কিস্তি প্রদানের জন্য পাকিস্তানের উপর ১১টি নতুন শর্ত আরোপ করেছে। আইএমএফ থেকে স্পষ্টভাবে বলা হয়েছে যে যদি এই শর্তগুলি পূরণ না করা হয়, তাহলে পরবর্তী লোনের কিস্তি তাদের দেওয়া হবে না।

সম্প্রতি, ভারত ও পাকিস্তানের সেনাবাহিনী সীমান্তে যখন লড়াই করছিল তখন আন্তর্জাতিক মুদ্রা তহবিল পাকিস্তানকে প্রায় ১ বিলিয়ন মার্কিন ডলারের একটি কিস্তি প্রদানের অনুমোদন দিয়েছিল। পাশাপাশি পরে ৭ বিলিয়ন ডলারের বেলআউট প্যাকেজে পাকিস্তানকে Climate Resilience Loan দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। এই অনুমোদনের পর, আইএমএফের বিরুদ্ধে বিশ্বব্যাপী ক্ষোভের সৃষ্টি হয়। বলা হয় তারা পাকিস্তানকে জঙ্গি পুষতে আর্থিক সহায়তা প্রদান করছে।

তাই তারা এখন শর্ত দিয়ে বলছে সংসদ কর্তৃক ১৭.৬ ট্রিলিয়ন (ভারতীয় মূল্যে ১৭ লক্ষ ৬০ হাজার কোটি) পাকিস্তানি টাকার রেকর্ড ফেডারেল বাজেট অনুমোদন, বিদ্যুৎ বিলের উপর উচ্চ সারচার্জ আরোপ করতে হবে। এছাড়াও বর্তমানে পাকিস্তানের নিয়ম ৩ বছর পর্যন্ত পুরানো গাড়ি আমদানির অনুমতি দেওয়া হবে। সেই মেয়াদ ৫ বছর পর্যন্ত বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। এছাড়াও, সরকারকে ২০৩৫ সালের মধ্যে বিশেষ প্রযুক্তি অঞ্চল এবং শিল্প উদ্যানগুলির জন্য রোডম্যাপ প্রস্তুত করতে হবে। বছরের শেষ নাগাদ এর প্রতিবেদন উপস্থাপন করতে হবে আইএমএফ এর সামনে।

আইএমএফের প্রতিবেদন অনুসারে, পাকিস্তানের আসন্ন প্রতিরক্ষা বাজেট ২,৪১৪ বিলিয়ন ধরা হয়েছে, যা গত বছরের তুলনায় ১২% বেশি। সম্প্রতি শাহবাজ শরিফের সরকার এই মাসের শুরুতে এটি ২,৫০০ বিলিয়ন অর্থাৎ ১৮% বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফের লক্ষ্যমাত্রার সঙ্গে সঙ্গতি রেখে সংসদকে ২০২৫ সালের জুনের মধ্যে ২০২৬ সালের বাজেট পেশ করতে বলেছে।

১১টি নতুন শর্ত আরোপের পাশাপাশি আইএমএফের প্রতিবেদনে পাকিস্তানকে একটি স্পষ্ট সতর্কবার্তাও দেওয়া হয়েছে। বলা হয়েছে যে, ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা অব্যাহত থাকলে বা আরও বাড়লে, এর প্রভাব সরাসরি কর্মসূচির আর্থিক, বহিরাগত এবং সংস্কার লক্ষ্যগুলির উপর ঝুঁকি তৈরি করতে পারে। পহেলগাঁও সন্ত্রাসী হামলার পর ভারতের অপারেশন সিঁদুর অভিযানের পরিপ্রেক্ষিতে আইএমএফের পাকিস্তানকে এইভাবে সতর্ক করেছে।

তলোয়ার হাতে সুইডেনের স্কুলে ঢুকে তাণ্ডব! আহত একাধিক

দুর্গাপুজো নিয়ে প্রস্তুতি শুরু, ডিসিদের কাছে বিস্তারিত তথ্য তলব লালবাজারের

৪ লক্ষণই জানান দেবে আপনি সোয়াইন ফ্লুতে আক্রান্ত কিনা, এখনই জেনে সতর্ক হন

স্পেনের কাছে হারের পর গুন্ডামি, ১০ ম্যাচের জন্য নিষিদ্ধ মেসির সতীর্থ পারদেস

সিংহাসনচ্যূত স্টিভ স্মিথ, ক্যাচ নেওয়ার বিশ্বরেকর্ডের মালিক জো রুট

ইউএস ওপেন থেকে সরে দাঁড়ালেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা ইয়ানিক সিনার

দিল্লি আসা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেননি তারেক রহমান

আরজি করের নির্যাতিতার বাবার অভিযোগে দায়ের মামলায় জামিন পেলেন সঞ্জীব মুখোপাধ্যায়

পেলেট গান ইস্যুতে রাহুলের চাপে FIR দায়ের করল দিল্লি পুলিশ

‘১০০ দিনেই ৪৩ শতাংশ কাজ করেছেন শুভেন্দু,’ শিলিগুড়ি থেকে মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা শাহের

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মালদার ১০৫ বছরের বৃদ্ধকে মুক্তির নির্দেশ সুপ্রিম কোর্টের

নেকড়েদের সঙ্গে কেটেছে জীবন, ৮০ বছরে চিরবিদায় নিলেন ‘স্পেনের মোগলি’

যাদবপুরের আঁচ মেদিনীপুর কলেজে, ABVP-SFI সংঘর্ষে রণক্ষেত্র এলাকা

দীর্ঘদিনের বান্ধবী গাব্রিয়েলা দিমিত্রিয়াদেজকে বিয়ে করলেন অর্জুন রামপাল