নাটক চলছে , ইমরান খানের ‘ব্যাট’  প্রতীক কাড়ল পাক সুপ্রিমকোর্ট

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ এ যেন সার্কাসের ট্রপিজের খেলা। প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের প্রতিষ্ঠিত পাকিস্তান তেহরিকে ইনসাফের (পিটিআই) নির্বাচনী প্রতীক নিয়ে কার্যত ট্রপিজের খেলা চলছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে ইমরান খানের দলের নির্বাচনী প্রতীক ‘ব্যাট’ কেড়ে নেওয়া হয়েছিল। সেই সিদ্ধান্তকে স্বীকৃতি দিল পাকিস্তানের সুপ্রিম কোর্ট। বিচারপতি  কাজী ফায়েজ ইসা, বিচারপতি মোহাম্মদ আলী মাজহার ও বিচারপতি মুসারাত হিলালি এই রায়দান করেছে।

গত ২২ ডিসেম্বর আচমকাই প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের দলের নির্বাচনী প্রতীক ‘ব্যাট’ বাতিল করে দেয় পাক সেনাবাহিনীর পোষ্য ভৃত্য হিসাবে কুখ্যাত পাকিস্তানের নির্বাচন কমিশন (ইসিপি)।  প্রধান নির্বাচন কমিশনার সিকান্দার সুলতান রাজার নেতৃত্বাধীন কমিশনের পাঁচ সদস্যের বেঞ্চ পিটিআইয়ের প্রতীক কেড়ে নেওয়ার পাশাপাশি দলটির সাংগঠনিক নির্বাচনকেও বেআইনি ঘোষণা করে। পাকিস্তান নির্বাচন কমিশনের ওই সিদ্ধান্তে চরম বিপাকে পড়ে পিটিআই নেতৃত্ব।

নির্বাচনী প্রতীক বাতিলের পিছনে পাক সেনা প্রধান আসীম মুনির এবং প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের গভীর ষড়যন্ত্র রয়েছে বলে অভিযোগ করেন তাঁরা। নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে পেশোয়ার হাইকোর্টের দ্বারস্থ হয় পিটিআই নেতৃত্ব।   দু’পক্ষের সওয়াল জবাব শেষে ২৬ ডিসেম্বর রায় দিতে গিয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে অসাংবিধানিক আখ্যা দিয়ে খারিজ করে দেন বিচারপতি কামরান হাসান মিয়াঁখেল। সেই সঙ্গে পাকিস্তান তেহরিকে ইনসাফের নির্বাচনী প্রতীক ‘ব্যাট’ ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেন। ওই  নির্দেশে অনেকটাই স্বস্তির নিশ্বাস ফেলেছিলেন ইমরান খানের দলের প্রার্থীরা। তবে এবার পাকিস্তানের সুপ্রিম কোর্ট বাতিল করল ইমরান খানের ‘ব্যাট’  প্রতীক। আর তাতেই নির্বাচনের আগে চাপে পড়ল ইমরানের দল।  

সোম থেকেই দুর্যোগ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, রেহাই নেই কলকাতারও

সীমান্তে বড়সড় সাফল্য বিএসএফের, ১৭ কোটি মুল্যের সোনা-সহ গ্রেফতার বাংলাদেশি দুষ্কৃতী

গেরুয়ার মর্যাদা ও আদর্শের বার্তা দিতে বিশেষ কর্মসূচি বিজেপির, নেতৃত্বে মুখ্যমন্ত্রী

মাদক পাচারের অভিযোগে জনপ্রিয় টিভি সঞ্চালিকাকে মৃত্যুদণ্ডের নির্দেশ আদালতের

ঘরে রক্তাক্ত অবস্থায় পড়ে বৃদ্ধের দেহ, কাছেই ঝোপে স্ত্রী! কোচবিহারে জোড়া ‘খুনে’ চাঞ্চল্য

তারাপীঠ মন্দিরে বদলে গেল দর্শনের নিয়ম, পুজো দিতে যাওয়ার আগে জেনে নিন

বন্ধুর সঙ্গে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার গৃহবধূ, গ্রেফতার ২

অগ্ন্যুৎপাতের জেরে আকাশপথে চরম বিপর্যয়, ইন্দোনেশিয়ায় ৩০০-র বেশি ফ্লাইট বাতিল

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্য সুখবর! ফরাক্কায় ট্রেন চলাচল শুরু, রাতে চলবে দার্জিলিং মেল-পদাতিক এক্সপ্রেস?

বাংলাদেশে মবের মুলুক, সাভারে পিটিয়ে হত্যা গোয়েন্দা অফিসারকে

ডার্বি ঘিরে কড়া নিরাপত্তা! মোতায়েন ১১০০ পুলিশ, থাকছে বিশেষ বিধি নিষেধ

স্ত্রীকে মেয়ে সাজিয়ে কন্যা সম্প্রদান, বিয়ের নামে বড় প্রতারণার অভিযোগে গ্রেফতার দম্পতি

দিল্লিতে বিল্ডিং বিপর্যয়: ধ্বংসস্তূপে চাপা পড়ে নিহত ১, আহত ২, চলছে উদ্ধারকাজ