‘আজ ছোট্ট যিশুরা মরছে’, গাজায় গণহত্যা নিয়ে ফের সরব পোপ

Share:

আন্তর্জাতিক ডেস্ক: যিশু খ্রিস্টের জন্মদিনেই গাজায় নিরীহ শিশুদের নির্বিচারে খুনের বিরুদ্ধে সরব হলেন ক্যাথলিক  খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস। সোমবার ভ্যাটিকান সিটিতে বড়দিন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, ‘গাজা-সহ গোটা বিশ্বজুড়ে যুদ্ধের নামে ‘আজকের ছোট্ট যিশুদের’ হত্যা চলছে। অবিলম্বে ওই হত্যা যজ্ঞ বন্ধ করার সময় এসেছে।’ একই সঙ্গে গাজায় ইজরায়েলি জল্লাদবাহিনীর হাতে নিরীহ মেসামরিক নাগরিকদের মৃত্যুকে যুদ্ধের ভয়ঙ্কর ফসল হিসাবেও আখ্যা দিয়েছেন তিনি।

এদিন ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স ব্যাসেলিকায় বড়দিন উপলক্ষে পোপ ফ্রান্সিসের আশীর্বাদ নিতে হাজির হয়েছিলেন হাজার-হাজার খ্রিস্টান অনুসারী। এদিন উপস্থিত ক্যাথলিক ক্রিস্টানদের উদ্দেশে ভাষণ দিতে গিয়ে গোটা বিশ্বজুড়ে যে ভয়াবহ যুদ্ধ চলছে তার নিন্দা করেন ৮৭ বছর বয়সী পোপ ফ্রান্সিল। তার কথায়, ‘গোটা বিশ্বজুড়ে সামরিক, সামাজিক লড়াই বন্ধ করার সময় হয়েছে। ইউক্রেন, সিরিয়া, ইয়েমেন, লেবানন, আর্মেনিয়া, আজারবাজাইনে যে যুদ্ধ চলছে তা থামানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার সময় এসেছে।’

যুদ্ধের নামে শিশু ও নিরীহ মহিলাদের নির্বিচারে হত্যার প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, ‘আজকের পৃথিবীতে আর কত নিরীহ মাকে খুন করা হবে? গত সন্তানকে তার মাতৃগর্ভে হত্যা করা হবে? আর কত আজকের ছোট্ট যিশুদের তাদের শৈশবেই প্রাণ হারাতে হবে?’ এর পরেই তিনি হামাসের হাতে বন্দিদের অবিলম্বে মুক্তি দেওয়ার জন্য আর্জি জানান। গাজা এবং প্যালেস্টাইনের খ্রিস্টান সম্প্রদায়ের এবারের বড়দিন এক অজানা আশঙ্কা নিয়েই কাটাতে হচ্ছে। সেই প্রসঙ্গ উত্থাপন করেও দুঃখপ্রকাশ করেন পোপ ষোড়শ ফ্রান্সিস।

হোপ-রাদারফোর্ডের তাণ্ডব, ৯ বল বাকি থাকতেই জয়ী ক্যারিবীয়রা

নবরাত্রিতে উপোসের ফাঁকে মুখরোচক কিছু খেতে চান? বানান সাবুদানা-বাদামের রেসিপি

খাদ্যাভ্যাস বদলেই বাড়ছে বাতের ব্যথা? নতুন সমীক্ষায় চমকপ্রদ তথ্য

‘ভোট চুরির প্রমাণ চেয়েছেন রাষ্ট্রপতি’, দেখা করে বেরিয়ে এসে দাবি রাহুলের

ক্যারিবীয় বোলারদের বেধড়ক ঠ্যাঙানি দিয়ে ২৪৯ রান তুললেন শ্রেয়সরা

৫ ডিসেম্বর রাহু-কেতুর গতিপথ পরিবর্তন, বড় চাকরির সুযোগ আসবে ৩ রাশির জাতকদের

বিশ্রামের সময় হু-হু করে বাড়ছে হৃদস্পন্দন! কোন সমস্যার ইঙ্গিত দিচ্ছে শরীর?

শনিতে আরশোলাদের বিক্ষোভ, দিল্লি জুড়ে যুদ্ধের আবহ, বন্ধ থাকছে ইন্টারনেট

পুজোর আনন্দ মাটি করবে বৃষ্টি, পূর্বাভাস আবহাওয়া দফতরের

নন্দীগ্রামে দ্বিতীয় স্থানে কংগ্রেস, নৈতিক জয় দেখছেন অধীর

পায়ে শিকল বাঁধা অবস্থায় নদী থেকে উদ্ধার নবদম্পতির দেহ, আত্মহত্যা নাকি খুন ধোঁয়াশায় পুলিশ

যাত্রী সেজে ক্যাব ভাড়া করে চালককে খুন! গ্রেফতার তিন দুষ্কৃতী

প্রথম ভোটে নেমেই জামানত বাজেয়াপ্ত ঋতব্রত শিবিরের প্রার্থীদের

দ্বিতীয় বিয়েতে পথের কাঁটা, বিরিয়ানি খাইয়ে মেয়েকে গলা টিপে মেরে ফেললেন পাষণ্ড বাবা