চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ইতালিতে আততায়ীর গুলিতে নিহত দুই ভারতীয় যুবক

আন্তর্জাতিক ডেস্ক: ইতালিতে বৈশাখী উৎসবের আবহেই রক্তাক্ত ঘটনা! রবিবার (১৮ এপ্রিল ২০২৬) স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, কোভো এলাকায় এক গুরুদ্বারের বাইরে নৃশংস হামলায় প্রাণ হারিয়েছেন দুই ভারতীয় নাগরিক। ঘটনাটি ঘটেছে শুক্রবার গভীর রাতে, বেরগামো প্রদেশ-এর একটি শিল্পাঞ্চলে অবস্থিত গুরুদ্বার মাতা সাহেব কৌর জি-এর সামনে।

মৃত দুই ব্যক্তির নাম রাগিন্দর সিং (৪৮) ও গুরমিত সিং (৪৮)। তাঁরা বৈশাখী উৎসব উপলক্ষে একটি সমাবেশে যোগ দিতে এসে ওই উপাসনালয় থেকে বের হচ্ছিলেন। ঠিক সেই সময় এক অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী তাঁদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায়। প্রত্যক্ষদর্শীদের দাবি, হামলাকারী দ্রুত ঘটনাস্থল থেকে একটি গাড়িতে চেপে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে প্রায় দশটি গুলির খোসা উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, এটি হঠাৎ উত্তেজনার ফল নয়, বরং পরিকল্পিত হামলা হতে পারে বলে সন্দেহ করছে তদন্তকারীরা। এক প্রত্যক্ষদর্শীর দাবি, হামলাকারীও ভারতীয় বংশোদ্ভূত এবং তিনি ওই গুরুদ্বারে নিয়মিত যাতায়াত করতেন। এমনকি গুলির একটি তৃতীয় ব্যক্তির গা ঘেঁষে বেরিয়ে যায় বলেও জানা গেছে।

আরও পড়ুন: আসিম মুনিরের সঙ্গে ট্রাম্পের বন্ধুত্বকে আমেরিকার জন্য ‘বিপদ সংকেত’ হিসেবে দেখছে মার্কিন রিপোর্ট

এই ঘটনায় গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বৈশাখী উৎসব উপলক্ষে পরদিন স্থানীয়ভাবে একটি অনুষ্ঠান হওয়ার কথা থাকলেও, এই ঘটনার জেরে নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। ইতালির প্রশাসন ঘটনার তদন্ত শুরু করেছে এবং হামলাকারীকে চিহ্নিত করার চেষ্টা চলছে। বিদেশের মাটিতে এমন মর্মান্তিক ঘটনায় ভারতীয় সম্প্রদায়ের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

Published by:

Share Link:

More Releted News:

১২ টি যুদ্ধজাহাজ ও ১০ হাজার সেনা নিয়ে হরমুজ ঘিরল আমেরিকা

৯ কোটি টাকায় নিলাম টাইটানিকের ‘বেঁচে যাওয়া’ এক যাত্রীর লাইফ জ্যাকেট

হরমুজে আক্রান্ত ভারতীয় জাহাজ, পাঠানো শেষ বিপদ সংকেতে বাড়ছে রহস্য

সামান্য ভুলেই হবে ভয়ঙ্কর পরিণতি, আমেরিকাকে কড়া বার্তা ইরানের

আসিম মুনিরের সঙ্গে ট্রাম্পের বন্ধুত্বকে আমেরিকার জন্য ‘বিপদ সংকেত’ হিসেবে দেখছে মার্কিন রিপোর্ট

হরমুজ প্রণালিতে হঠাৎ গুলির শব্দ, টার্গেটে ২ বাণিজ্যিক জাহাজ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ