Loading live market data...
Loading active stocks...
Connecting...

বিশ্বব্যাঙ্কের প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করলেন ভারতীয়-আমেরিকান অজয় ​​বঙ্গ

এই প্রথম কোনও ভারতীয় আমেরিকান বিশ্বব্যাঙ্কের প্রেসিডেন্ট হলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিশ্বব্যাঙ্কের প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব গ্রহণ করলেন ভারতীয় আমেরিকান অজয় ​​বঙ্গ (Indian American Ajay Banga)। শুক্রবার বিশ্বব্যাঙ্কের সভাপতির দায়িত্ব গ্রহণ করেছেন অজয়। এই প্রথম কোনও ভারতীয় আমেরিকান বিশ্বব্যাঙ্কের প্রেসিডেন্ট হলেন।

শুক্রবার বিশ্বব্যাঙ্কের এগজিকিউটিভ ডিরেক্টর বঙ্গকে প্রেসিডেন্ট হিসাবে নির্বাচন করেন। ৬৩ বছর বয়সী অজয় বঙ্গ বিশ্বব্যাঙ্কের ১৪ তম প্রেসিডেন্ট হলেন। আগামী ৫ বছরের জন্য তিনি এই পদে থাকবেন। প্রসঙ্গত গত ফেব্রুয়ারি মাসে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (Joe Biden) ঘোষণা করেছিলেন যে বিশ্বব্যাঙ্কের (World Bank) নেতৃত্ব দেওয়ার জন্য আমেরিকা বঙ্গকে মনোনীত করবে। শনিবার বিশ্বব্যাঙ্কের তরফে অজয় বঙ্গের ছবি-সহ টুইট করে বলা হয়েছে, ‘বিশ্বব্যাঙ্ক গ্রুপের নতুন প্রেসিডেন্ট হিসেবে অজয় ​​বঙ্গকে স্বাগত জানাতে আমাদের সঙ্গে যোগ দিন। আমরা একটি বাসযোগ্য গ্রহে দারিদ্র্যমুক্ত বিশ্ব তৈরি করতে প্রতিশ্রুতিবদ্ধ।’

বঙ্গ নতুন দায়িত্ব নেওয়ায় শুভেচ্ছা জানিয়েছেন আইএমএফ এর ম্যানেজিং ডিরেক্টর ক্রিস্টালিনা জর্জিয়েভা (Kristalina Georgieva)। একটি টুইটে তিনি লিখেছেন, ‘আমি অজয় ​​বঙ্গকে শুভেচ্ছা জানাই কারণ তিনি আজ বিশ্বব্যাঙ্কের প্রেসিডেন্ট হিসেবে তাঁর নতুন দায়িত্ব গ্রহণ করছেন। ভালো কিছু করতে এবং সবচেয়ে বেশি যাদের প্রয়োজন তাদের সাহায্য করতে আমাদের প্রতিষ্ঠানের মধ্যে গভীর অংশীদারিত্ব অব্যাহত রাখার জন্য উন্মুখ হয়ে আছি আমি।’ উল্লেখ্য এর আগে বিশ্বব্যাঙ্কের প্রেসিডেন্টের পদে ছিলেন ডেভিড ম্যালপাস (David Malpass)। গত ফেব্রুয়ারি মাসে তিনি পদত্যাগ করেন।

রাজ্যের ৬২ আমলাকে কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দফতরে ডেকে নেওয়া হল

রাজ্যের বিরোধী দলনেতা হলেন শোভনদেব চট্টোপাধ্যায়, চিফ হুইপের দায়িত্বে ফিরহাদ

রবি সকালে তামিলনাডুর মুখ্যমন্ত্রী পদে শপথ বিজয়ের, হাজির থাকছেন রাহুল গান্ধি

অল্পের জন্য শতরান হাতছাড়া শুভমনের, রাজস্থানের বিরুদ্ধে ২২৯ রান তুলল গুজরাত

কালীঘাট মন্দিরে মাথায় ঝুড়ি নিয়ে পুজো দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কী কী ছিল ঝুড়িতে….

১১ বছরের নাবালিকাকে যৌন নির্যাতনের দায়ে গ্রেফতার প্রবীণ বৌদ্ধ ভিক্ষু

নতুন মুখ্যমন্ত্রী ছেলের জন্য একাধিক পদ রান্না করবেন মা, শুভেন্দুর মেনুতে কী থাকছে?‌

কাটল জট, রবিবার সকাল দশটায় মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিচ্ছেন বিজয়

মোদি জমানায় বিজেপির স্বর্ণালী যুগ, ৯ রাজ্যে প্রথমবার সরকার গঠন

‘মুসলিমদের যেন নিশানা না করা হয়’, শুভেন্দুর শপথের পরেই হুঁশিয়ারি বাংলাদেশের জামায়াত নেতার

আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী, জেলায় জেলায় দুর্যোগের পূর্বাভাস

মন্ত্রী হিসেবে ছেলেকে দেখে খুশি দিলীপের মা, মুখ্যমন্ত্রী শুভেন্দুকে শুভেচ্ছা রিঙ্কুর

‘‌বাংলায় স্বর্ণযুগের শুরু হল’‌, শুভেন্দুর শপথে গিয়ে বার্তা শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কার

নবান্নেই প্রথম মন্ত্রিসভার বৈঠক শুভেন্দুর, প্রাইভেট সেক্রেটারি হলেন শান্তনু বালা