পতিতাবৃত্তি–মাদক পাচার চক্র চালানোর অভিযোগে আমেরিকায় গ্রেফতার ভারতীয় বংশোদ্ভূত দম্পতি

Share:

নিজস্ব প্রতিনিধি: মার্কিন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় মাদক ও নারীপাচার করে পতিতাবৃত্তির অভিযোগে এক ভারতীয় বংশোদ্ভূত দম্পতি এবং আরও তিনজনকে গ্রেফতার করেছে। ফেডারেল এবং স্থানীয় এজেন্টরা অপরাধমূলক কার্যকলাপের কেন্দ্রস্থলে অবস্থিত একটি হোটেলে অভিযান চালিয়ে গোটা বিষয়টি ধরেছে। এই ঘটনা চাউর হতেই আলোড়ন পড়ে গিয়েছে। উত্তর ভার্জিনিয়ার ফেডারেল অ্যাটর্নিদের সূত্রে খবর, কোশা শর্মা (‌৫২)‌ এবং তরুণ শর্মা (‌৫৫)‌ তাদের রেড কার্পেট ইনের তৃতীয় তলায় মাদক বিক্রি এবং পতিতাবৃত্তির জন্য ব্যবহার করার অভিযোগে অভিযুক্ত। যেখানে অতিথিদের নীচের তলায় রাখা হয়েছিল।

এদিকে বেশ কয়েকটি গোপন অভিযানের পর অপরাধমূলক কার্যকলাপের কেন্দ্রস্থলে অবস্থিত একটি হোটেলে ফেডারেল এবং স্থানীয় এজেন্টরা অভিযান চালানোর পর সকলকে গ্রেফতার করা হয়। আদালতের নথি অনুযায়ী, ২০২৩ সালের মে মাস থেকে কোশা শর্মা ওরফে আকা মা বা মামা কে এবং তরুণ শর্মা ওরফে পপ বা পা ও কোশা এলএলসি ‘‌রেড কার্পেট ইন’‌ নামে ব্যবসা শুরু করে। আর মোটেলটি লিজ নিয়ে চালানো হচ্ছিল। একটি ফৌজদারি অভিযোগে জানা যায়, বিবাহিত কোশা এবং তরুণ শর্মা মোটেল থেকে পতিতাবৃত্তি এবং মাদক চক্র চালানোর অনুমতি দিয়েছিলেন। আর অবৈধ কার্যকলাপ থেকে অর্জিত লাভের একটি অংশ নিতেন তাঁরা। পুলিশ সূত্রে খবর, কোশা তৃতীয় তলায় পতিতাবৃত্তি এবং মাদক সন্ধানী লোকদের রাখত এবং পুলিশ ঘটনাস্থলে এলে তাদের ঘরগুলিতে প্রবেশ করতে বাধা দিত।

অন্যদিকে পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, এই অভিযানের সময় অপরাধ কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগে আরও তিনজনকে গ্রেফতার করা হয়। ধৃতরা হল—মার্গো পিয়ার্স (‌৫১)‌, জোশুয়া রেডডিক (‌৪০)‌ এবং রাশার্ড স্মিথ (‌৩৩)‌। আদালতের নথিতে দেখা যায়, ২০২৫ সালের মে থেকে আগস্ট মাসের মধ্যে প্রিন্স উইলিয়াম কাউন্টি ও ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের গোপন এজেন্টরা, পতিতা, দালাল এবং ক্লায়েন্টের ছদ্মবেশে কমপক্ষে ৯ বার মোটেলে এসেছিলেন। নথিপত্রে উল্লেখ করা হয়েছে, কমপক্ষে আটজন মহিলাকে এখান থেকে পতিতাবৃত্তিতে নামানো হয়েছিল। স্মিথ এবং আরও কয়েকজন অজ্ঞাত ব্যক্তি তাদের সঙ্গে যৌন সম্পর্কের জন্য ৮০ থেকে ১৫০ ডলার চার্জ করেছিলেন। মহিলাদের বের হতেও দেওয়া হয়নি। পুলিশ সূত্রে খবর, তাদের শারীরিকভাবে নির্যাতন করা হয়েছিল।

এছাড়া ওই হোটেলে গোপন এজেন্টরা ১৫টি পৃথক পৃথক মাদক কিনেছিলেন। তাতে ১১ বার ফেন্টানাইল এবং চারবার কোকেন পেয়েছিলেন। নথিতে দেখা গিয়েছে, মার্গো ওয়াল্ডন পিয়ার্স, আকা মার্কো ১৫টি অবৈধ মাদক কিনে বিতরণ করেছেন। পুলিশ সূত্রে খবর, পাঁচজনের বিরুদ্ধে ফেন্টানাইল–সহ নিষিদ্ধ পদার্থ বিতরণের ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। দোষী সাব্যস্ত হলে তাদের বাধ্যতামূলকভাবে কমপক্ষে ১০ বছরের কারাদণ্ড হবে। একজন ফেডারেল জেলা আদালতের বিচারক মার্কিন সাজার যে নির্দেশিকা এবং অন্যান্য আইনি বিষয় বিবেচনা করে যে কোনও সাজা ঠিক করবেন।

AI দিয়ে ভুয়ো আইডি বানিয়ে পুলিশের উপরই দাদাগিরি! গ্রেফতার অভিযুক্ত

প্রশিক্ষণের মাঝেই বিপত্তি! মাঝ আকাশে যুদ্ধবিমানের সংঘর্ষে নিহত ৪ পাইলট

পুরভোটে কারা লড়বেন? প্রার্থীতালিকা চূড়ান্ত করতে দিল্লি সফরে শমীক

সন্ধের জলখাবারের জন্য বাড়িতেই বানিয়ে ফেলুন এগ মাঞ্চুরিয়ান, দেখে নিন রেসিপি

যুদ্ধবিরতির পরও গাজায় থামেনি মৃত্যুমিছিল! ইজরায়েলের হামলায় নিহত ১,৪০০-র বেশি ফিলিস্তিনি

সকালে হাঁটতে বেরনোই কাল হল! ‘MLA’ স্টিকার লাগানো মার্সিডিজের ধাক্কায় প্রাণ গেল তরুণের

বাড়িতে বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় পনির ঘোটালা, রইল রেসিপি

চাপড়ায় বাবাকে পিটিয়ে খুনের অভিযোগ ছেলের বিরুদ্ধে, পলাতক অভিযুক্ত

জম্ম-কাশ্মীরে ফের নাশকতার ছক? পুঞ্চ থেকে উদ্ধার IED ভর্তি ৭টি কন্টেনার

বিদেশে বসেই চালাতেন অপরাধের সাম্রাজ্য, অবশেষে আমেরিকায় গ্রেফতার ভারতের দুই ‘মোস্ট ওয়ান্টেড’ গ্যাংস্টার

আরও গভীর হচ্ছে নিম্নচাপ, আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের আকাশ কেমন থাকবে ? ঘূর্ণিঝড়ের আশঙ্কায় বাড়ছে উদ্বেগ

অপেক্ষার অবসান, নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-২০-তে শিকে ছিঁড়ল বৈভবের

‘হনুমান অংশ’ ও ‘বর্ডার ২’-কে পিছনে ফেলে দুরন্ত গতিতে এগোচ্ছে রজনীকান্তের ‘Jailer 2’

অরুণাচলের টাকসিং-এর দুটি এলাকা সংবেদনশীল অবস্থায় রয়েছে, জানাল প্রতিরক্ষা মন্ত্রক