ক্যাবের ভিতর অচেতন যুবতীকে ধর্ষণ করার অভিযোগ চালকের বিরুদ্ধে, ভারতীয় বংশোদ্ভূত যুবক গ্রেফতার

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ ভারতীয় বংশোদ্ভূত ক্যাব চালকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে। অচেতন যুবতী যাত্রীকে ধর্ষণ করার অভিযোগ উঠেছে সিমরঞ্জিত সিং সেখনের বিরুদ্ধে। এই ব্যক্তি পেশায় ক্যাব চালক। আমেরিকার ক্যালিফোর্নিয়ায় এই ঘটনাটি ঘটেছে। ২১ বছরের ওই যুবতীকে ধর্ষণ করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে ক্যাব চালক সিমরঞ্জিত সিং সেখনকে। এই ঘটনার তদন্তে নেমেছে পুলিশ বলে জানিয়েছে ভেনচুরা কাউন্টি শেরিফ অফিস।

এদিকে এই ক্যাব চালক সিমরঞ্জিত সিং সেখনের বিরুদ্ধে তদন্ত শুরু হয় চলতি বছরের নভেম্বর মাসে। কারণ তার বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। আগেও এমন কাজের অভিযোগ রয়েছে। তবে অনেক ক্ষেত্রেই থানায় অভিযোগ দায়ের হয়নি। এবার এই ঘটনার অভিযোগ এসেছে ক্যামারিল্লো শহর থেকে। তদন্তকারীদের সূত্রে খবর, এই ক্যাব চালক বেকারসফিল্ড এলাকার বাসিন্দা। এই ক্যাব চালক যুবতীকে গাড়িতে তোলে থাউস্যান্ড ওকস বার থেকে। তখন ঘড়িতে রাত ১টা বাজে। ওই যুবতী একটু নেশার ঘোরে ছিলেন। যার জেরে তিনি নিজেকে বাঁচাতে পারেননি। আর এই সুযোগটিই কাজে লাগিয়ে ধর্ষণ করে ক্যাব চালক সিমরঞ্জিত সিং সেখন বলে অভিযোগ উঠেছে বলে পুলিশ জানিয়েছে।

অন্যদিকে ওই যুবতী বার থেকে নিজের বাড়ি ক্যামারিল্লো যাওয়ার জন্য ক্যাবে উঠেছিলেন। পুলিশ সূত্রে খবর, এই পরিস্থিতিতে যুবতী গাড়ির মধ্যেই ঘুমিয়ে পড়েছিলেন। এই অবস্থা দেখে ওই ক্যাব চালক তখন যাত্রা সম্পূর্ণ হয়েছে বলে অনলাইনে পোস্ট করে দেয়। তারপর ওই যুবতীর উপর ঝাঁপিয়ে পড়ে। সারারাত ওই যুবতীর অচেতন অবস্থার সুযোগ নিয়ে লাগাতার ধর্ষণ করে। তারপর তাঁকে ফেলে দিয়ে চলে যায় ক্যাব চালক। ডিসেম্বর মাসের ১৫ তারিখ ওই যুবতীর অভিযোগের ভিত্তিতে ক্যাব চালক সিমরঞ্জিত সিং সেখনকে গ্রেফতার করা হয়।

এছাড়া এই কাজ করেও নিজেকে নির্দোষ বলে দাবি করেছে ধৃত ক্যাব চালক। ধর্ষণ করার জন্য তাকে গ্রেফতার করে আদালতে তোলা হয়। সেখানে ক্যাব চালক সেখন তার অভিযোগের জন্য আদালতে হাজির হয়ে নিজেকে নির্দোষ দাবি করেছে। যা নিয়ে তুমুল সমালোচনা শুরু হয়েছে। তার জামিন ৫০০,০০০ মার্কিন ডলারে ধার্য করা হয়। আর এই মামলার পরবর্তী শুনানি হবে ২৯ ডিসেম্বর। পুলিশ এখনও প্রকাশ্যে আনেনি ওই ক্যাব চালক কোন সংস্থার গাড়ি চালায়। এই ক্যাব চালকের বিরুদ্ধে ট্রাফিক আইন না মানা–সহ মাদক পাচারের সঙ্গে জড়িত বলে অভিযোগ উঠেছে।

পুত্রসন্তানের শখ মেটাতে ২০ হাজার টাকায় দুই শিশুকে কিনে ধৃত ব্যক্তি

আগামী সপ্তাহে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় অর্ণব! ভারী বৃষ্টিতে ভাসবে ওড়িশা-বাংলা

চারচাকা গাড়ি নিয়ে তাণ্ডব, ধরে ফেলতেই পুলিশ অফিসারকে মারধর, গ্রেফতার মদ্যপ যুবক

চোরবাগান কাণ্ডে মাইকে বিভ্রান্তিকর ঘোষণার অভিযোগে গ্রেফতার আরও ১ ঘোষক

হোটেলের ঘর থেকে উদ্ধার অসমের মুখ্যমন্ত্রীর ভিজিল্যান্স সেলের পুলিশ আধিকারিকের দেহ, খুন নাকি আত্মহত্যা?

৮ দিনে আয় ৬০৬ কোটি, বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে ঝড় তুলছে রজনীকান্তের ‘Jailer 2’

স্ত্রীকে খুন করে ICE-এর ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা, গ্রেফতার ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি

দশমী নয়, একাদশীর সন্ধ্যায় হয় রাবণ দহন! ৩৯ বছরের রীতি আজও অটুট এই গ্রামে…

ফের নিম্নচাপের ভ্রুকুটি, আজ কলকাতা-সহ সব জেলায় বৃষ্টি হবে নাকি রোদ?

তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে মৃত ১৮, ধসে পড়ল ৩০০-র বেশি বাড়ি

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল তিব্বত, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭

বিয়ের পিঁড়িতে নবদম্পতি, বৌভাতের আসরে বসল রক্তদান শিবির! অভিনব উদ্যোগ নদিয়ায়

পাঁচ টাকার ফিনাইল কিনতে খরচ ৩৩,৫০০ টাকা! পুরসভার পাহাড় প্রমাণ দুর্নীতি প্রকাশ্যে

জুঁই-অনন্যাদের পুরভোটে টিকিট নয়, সাফ জানালেন শমীক ভট্টাচার্য