ঠোঁটে আটকে মাছ ধরার বড়শি, চিকি‍ৎসা নিতে নিজেই হাসপাতালে ছুটল পাখি

Share:

আন্তর্জাতিক ডেস্ক: এক অদ্ভুত ঘটনার সাক্ষী থাকল জার্মানির উত্তরাঞ্চলীয় শহর ব্রেমেন। গত ১৫ ফেব্রুয়ারি, রবিবার গভীরভাবে আহত অবস্থায় একটি সামুদ্রিক পাখি নিজেই সাহায্যের খোঁজে হাজির হয়েছিল হাসপাতালের জরুরি বিভাগের দরজায়। অবিশ্বাস্য এই ঘটনার বিবরণ উঠে এসেছে এক প্রতিবেদনে।

খবর অনুযায়ী, ব্রেমেনের ক্লিনিকাম লিঙ্কস ডের হাসপাতালের জরুরি বিভাগের কাচের দরজায় বারবার ঠোঁট দিয়ে ঠকঠক শব্দ করতে শুরু করে একটি কালো কৌরমোরান পাখি। সেই শব্দে হাসপাতালের কর্মীরা দরজার দিকে তাকিয়ে বিস্মিত হন। কাছে গিয়ে তাঁরা দেখতে পান, পাখিটির ঠোঁটে তিনটি কাঁটাযুক্ত বড়শি গেঁথে রয়েছে, যার ফলে সে মারাত্মক যন্ত্রণায় ভুগছিল।

আরও পড়ুন: চিনে বাজির দোকানে ভয়াবহ বিস্ফোরণ, ঝলসে মৃত্যু কমপক্ষে ১২ জনের

প্রথমে চিকিৎসকরা নিজেরাই পাখিটিকে ধরে বড়শি সরানোর চেষ্টা করেন। কিন্তু কৌরমোরান আকারে বড় ও শক্তিশালী হওয়ায় কাজটি সহজ ছিল না। শেষ পর্যন্ত সাহায্যের জন্য খবর দেওয়া হয় দমকল বিভাগে। দমকলকর্মীরা দ্রুত হাসপাতালে পৌঁছে চিকিৎসক ও হাসপাতাল কর্মীদের সঙ্গে মিলিতভাবে অত্যন্ত সতর্কতার সঙ্গে পাখিটির ঠোঁট থেকে বড়শিগুলি বের করে দেন। এরপর তার ক্ষতস্থানে প্রাথমিক চিকিৎসা করা হয়।

দমকল বিভাগের তরফে জানানো হয়, সাধারণত কৌরমোরান মানুষের কাছাকাছি আসে না। তবে চরম বিপদের মুখে পড়লে ভয় উপেক্ষা করেই তারা সাহায্যের আশায় মানুষের দ্বারস্থ হতে পারে। কৌরমোরান একটি বড় জলচর পাখি লম্বা ঘাড় ও ধারালো ঠোঁট তার বৈশিষ্ট্য। ঠোঁটে বড়শি আটকে গেলে তার পক্ষে খাবার সংগ্রহ করা বা বেঁচে থাকাই কঠিন হয়ে পড়ে। চিকিৎসা শেষে পাখিটিকে হাসপাতাল চত্বরে থাকা পার্কে ছেড়ে দেওয়া হয়। আহত একটি পাখির এমন বুদ্ধিদীপ্ত আচরণ ও মানুষের সহানুভূতিশীল উদ্যোগ দু’টিই এই ঘটনাকে বিশেষ করে তুলেছে।

একা কুম্ভ হয়ে লড়লেন জো রুট, ভারতকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল ইংলিশরা

শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের থিম রাজস্থানের ‘হাওয়া মহল’, খুঁটিপুজোতেই ঘোষণা

ইংল্যান্ডের বিরুদ্ধে ২৩৩ রানেই গুটিয়ে গেলেন শুভমন গিলরা

ফুসফুসের চিকিৎসায় বড় সাফল্য! রোগ সারাবে নতুন স্টেম সেল প্রযুক্তি

বর্ষায় টানা বৃষ্টিতে ঘরে স্যাঁতসেঁতে গন্ধ? সহজ কয়েকটি উপায়ে দুর্গন্ধ দূর করুন

আর্জেন্টিনা-স্পেন ফাইনাল ম্যাচের এক টিকিটের দাম ২৮ লক্ষ টাকা!

‘জঙ্গল ধ্বংস করতে দেব না’, বুলডোজারের পথ রুখল হাতি, রইল ভিডিও

নবরূপে IRCTC-র ওয়েবসাইট, এবার নিমেষেই মিলবে ট্রেনের টিকিট….

‘বাংলাজুড়ে মিড-ডে মিলের দায়িত্বে ইসকন’, রথযাত্রার অনুষ্ঠানে ঘোষণা মুখ্যমন্ত্রীর

মমতার সঙ্গ ছেড়ে এবার ঋতব্রতদের দলে রাজারহাটের প্রাক্তন বিধায়ক তাপস চট্টোপাধ্যায়!

পুরীর রথযাত্রায় হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু এক ভক্তের, আহত কমপক্ষে ১২০

সহপাঠীকে ডুবতে দেখে বাঁচাতে গিয়ে সলিল সমাধি তিন শিশুর

নবদ্বীপ-মায়াপুরে বিদেশিদের হোটেল বা অতিথিশালা ভাড়া দিতে ফরম জমা করতে হবে অনলাইনে

‘সনাতনের উত্থানেই বদ্ধপরিকর সরকার’, মায়াপুর থেকে বড় বার্তা দিলীপের