হরমুজ প্রণালীতে তেলবাহী ট্যাঙ্কারে হামলা ইরানের, জাহাজে রয়েছেন ১৫ ভারতীয় নাবিক

Share:

আন্তরজকাতিক ডেস্ক: যত সময় যাচ্ছে ততই জটিল হয়ে উঠছে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ।  আমেরিকা ও ইজরায়েলের হামলায়  ইরানের সর্বোচ্চ নেতা খামেনেইয়ের মৃত্যু হয়েছে। প্রাণ হারিয়েছেন ইরানের একাধিক শীর্ষ প্রশাসনিক কর্তারা। তারপরেই প্রতিশোধের আগুনে জ্বলছে ইরান। পাল্টা হামলা চালাচ্ছে তারাও। এবার ওমান উপকূলের কাছে হরমুজ প্রণালী দিয়ে যাত্রা  করা একটি তেলবাহী ট্যাংকারে হামলা চালিয়েছে ইরান। সেই জাহাজেই রয়েছেন ১৫ ভারতীয় নাবিক। এই খবর সামনে আসার পরেই ভারতে উদ্বেগ বাড়তে শুরু করেছে।   

ওমানের মুসান্দাম উপদ্বীপে পালাউ-পতাকাবাহী তেল ট্যাংকারটিতে ড্রোন হামলা চালানো হয়। হামলায় প্রায় চারজন আহত হয়েছেন বলে জানিয়েছে ওমানের মেরিটাইম সিকিউরিটি সেন্টার (এমএসসি)। ওমান এমএসসি জানিয়েছে, স্কাইলাইট তেল ট্যাংকারটিতে ২০ জন ক্রু ছিলেন, যাদের মধ্যে ১৫ জন ভারতীয় এবং পাঁচজন ইরানি নাগরিক ছিলেন। মুসান্দামের খাসাব বন্দর থেকে পাঁচ নটিক্যাল মাইল দূরে হামলার পর জাহাজে থাকা ক্রুদের সরিয়ে নেওয়া হয়েছে। এমএসসি একটি পোস্টে এই খবর নিশ্চিত করেছে। 

আরও পড়ুন: ইরান-আমেরিকা যুদ্ধের জের, সোমবারের দশম-দ্বাদশের পরীক্ষা বাতিল করল CBSE

এই প্রসঙ্গে জানিয়ে রাখা ভালো হরমুজ প্রণালী বিশ্বব্যাপী তেল পরিবহনের জন্য একটি কৌশলগত রুট, যাকে বিশ্বের সবচেয়ে সংবেদনশীল সামুদ্রিক এলাকা হিসেবে বর্ণনা করা হয়। বিশ্বের জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ রুট এটি। পারস্য উপসাগর থেকে আন্তর্জাতিক বাজারে তেল পরিবহনের বড় অংশই এই পথ দিয়ে হয়ে থাকে। ফলে এ এলাকায় যেকোনো হামলা বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি করতে পারে। মার্কিন-ইজরায়েলের যৌথ হামলার প্রতিশোধ নিতেই এই হামলা চালাচ্ছে ইরান। যার মধ্যে উপসাগরীয় অঞ্চল  নতুন করে  যুদ্ধে জড়িয়ে পড়ছে। এই প্রথম ওমানের ভেতরে বা তার কাছাকাছি কোনও লক্ষ্যবস্তুতে  হামলা চালানো হল।  

 

আজকের রাশিফল: মায়ের পরামর্শ নিন, বিপদে কাজে লাগবে, রাস্তাঘাটে গাড়ি আস্তে চালান…

পেটের এই লক্ষণগুলি অবহেলা নয়, হতে পারে পাকস্থলীর ক্যানসার

মশা তাড়াতে বাড়িতে রাখুন এই ৪ গাছ, প্রাকৃতিক উপায়েই কমবে উপদ্রব

ডায়েট রুটিনে সকালের ব্রেকফাস্টে রাখুন ডিমের স্যালাড, রইল রেসিপি

রেস্তোরাঁর স্বাদ এবার বাড়িতেই! বানিয়ে নিন কলকাতার স্টাইলে চিলি চিকেন

মৌরি-জিরে জল খেয়ে ওজন কমাচ্ছেন? জেনে নিন ৬ উপকারিতা

বর্ষায় ফ্রিজে রাখছেন এই ৫ ফল! নষ্ট হতে পারে স্বাদ ও গুণমান?

কারাগারের সেল থেকে ফাঁসির মঞ্চ, স্বাধীনতা দিবসে ঘরে দেখুন আলিপুর মিউজিয়াম

স্বাধীনতা দিবসে মেট্রোয় রদবদল, কোন লাইনে কত ট্রেন? জেনে নিন সময়সূচি

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ কেড়ে নিল শুভেন্দুর সরকার

সিলেবাসে আগামী শিক্ষাবর্ষেই শ্যামাপ্রসাদকে নিয়ে অধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রীর

NRS-এ নার্সের মৃতদেহ উদ্ধারের ঘটনায় রহস‍্যমৃত‍্যুর মামলা রুজু করল লালবাজার

অর্থ কষ্টে ভুগছেন? দুহাতে রোজগার করতে মানিব্যাগ থেকে আজই সরান এই জিনিসগুলি

পর্যটন দফতরের ওয়েবসাইটে মহাপ্রভুর জন্মস্থান হিসেবে নবদ্বীপের সঙ্গে মায়াপুরের নাম, বিতর্ক