২৪ ঘন্টায় ২২০ মার্কিন সেনাকে খতমের দাবি ইরানের সামরিক কমান্ডারের

Share:

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে আমেরিকার সামরিক ঘাঁটিগুলোর ওপর হামলায় গত ২৪ ঘণ্টায় দুই শতাধিক মার্কিন সেনা হতাহত হয়েছে বলে দাবি করেছে ইরান। দেশটির খাতামুল আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের এক মুখপাত্র এ তথ্য জানিয়েছেন। ওই মুখপাত্রের দাবি, মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক স্থাপনাগুলোর ওপর ধারাবাহিকভাবে শক্তিশালী ও ধ্বংসাত্মক হামলা চালানো হচ্ছে। এসব হামলায় মার্কিন বাহিনীর বহু সেনা ও উচ্চপদস্থ কর্মকর্তা হতাহত হয়েছেন। পাশাপাশি বিভিন্ন সামরিক পরিকাঠামো ও সরঞ্জামেরও বড় ধরনের ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে।

তিনি আরও বলেন, মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহর বা ফিফথ ফ্লিটকে লক্ষ্য করে চালানো হামলায় অন্তত ২১ জন মার্কিন সেনা নিহত হয়েছেন এবং আরও কয়েকজন আহত হয়েছেন। একই সঙ্গে সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত আল ডাফরা এয়ার বেসে হামলার ঘটনায় প্রায় ২০০ জনের মতো হতাহত হওয়ার কথাও উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন: ‘এক ইঞ্চি জমিও ছাড়া হবে না’, হুঁশিয়ারি ইরানের প্রেসিডেন্টের

এছাড়া পারস্য উপসাগরের উত্তরাঞ্চলে মার্কিন মালিকানাধীন একটি তেলবাহী জাহাজেও হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে তেহরান। ওই ঘটনায়ও কয়েকজন হতাহত হয়েছেন বলে জানানো হয়েছে। অন্যদিকে ইরানের সামরিক সক্ষমতা সম্পর্কেও মন্তব্য করেছেন ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর এক কর্মকর্তা। এক বিবৃতিতে আইআরজিসির মুখপাত্র আলী মোহাম্মদ নাইহিনী বলেন, বর্তমান মাত্রার যুদ্ধ পরিস্থিতি ইরান অন্তত ছয় মাস ধরে চালিয়ে যাওয়ার সামর্থ্য রাখে। তিনি আরও জানান, ইসলামি প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনী প্রয়োজন হলে একই তীব্রতায় অন্তত ছয় মাস পর্যন্ত যুদ্ধ পরিচালনা করতে সক্ষম।

২৪ ঘণ্টার মধ্যেই ভোলবদল, অবশেষে দিল্লিতে কনসার্টের অনুমতি পেলেন দিলজিৎ দোসাঞ্জ

বাড়ির দোতলায় ফ্রিজের ভিতর আস্ত বিষধর সাপ! চাঞ্চল্য গাইঘাটায়

শুভেন্দুর ঝাড়গ্রামের সভাস্থলের ২ কিমি দূরেই ভয়াবহ ঘটনা, হাতির পায়ে পিষে মৃত্যু লোধা বৃদ্ধের

‘বাঈজীদের নাচ-গান চলবে না’, সুনামগঞ্জে মহিলা শিল্পীদের বাউলগানের আসর ভেস্তে দিল মৌলবাদীরা

‘পচা মালদের গুরুত্ব দিচ্ছি না,’ তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরদের কটাক্ষ সুকান্তের

নেই পাকা রাস্তা, লেহেঙ্গা পরে পাহাড়ি পথে ৮ কিমি হেঁটে শ্বশুরবাড়ি পৌঁছলেন নববধূ, ভাইরাল ভিডিও

সাংসদের ক্ষোভের পরও নোংরার স্তূপ! কবে পরিচ্ছন্ন হবে পুরুলিয়া সদর হাসপাতাল?

বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে বাড়ি, দিনে দুপুরে হুমকি অমিতাভ বচ্চনকে

রেশনে এবার থেকে প্রতি সপ্তাহে চাল-ডাল-তেল-সোয়াবিন, নতুন প্রকল্পের সূচনা মুখ্যমন্ত্রীর

এশিয়ান প্যারা গেমস: মহিলাদের ৫০ মিটার রাইফেল শুটিং-য়ে সোনা জয় ভারতের মোনার

আগামী সপ্তাহে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় অর্ণব! ভারী বৃষ্টিতে ভাসবে ওড়িশা-বাংলা

সারান্ডার জঙ্গল ছেড়ে লালবাজারে! কলকাতা পুলিশের কাছে আত্মসমর্পণ মাওবাদী দম্পতির

কলকাতা পুরভোটে বিজেপির প্রার্থী হচ্ছেন ৪৪ প্রাক্তন তৃণমূল কাউন্সিলর!

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১৫ জনের দল ঘোষণা করল বাংলাদেশ