‘সোমেই হামলা চালাবে ইরান’ জি৭ দেশগুলিকে সতর্ক ব্লিঙ্কেনের

Share:

আন্তর্জাতিক ডেস্ক : হামাসের প্রধান নেতা ইসমাইল হানিয়ার মৃত্যুর পর থেকেই ইজরায়েলকে প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছে ইরান। হামলার হুঁশিয়ারি আসছে ইরান সমর্থিত লেবাননের হিজবুল্লাহ ও ইয়েমেনের হুথি বিদ্রোহীদের থেকেও। তাই নিয়ে সতর্ক থাকতে চাইছে ইজরায়েল। এমতাবস্থায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন সতর্ক থাকার বার্তা দিয়েছেন। তিনি মনে করছেন, সোমবার(৫ আগস্ট) থেকেই ইজরায়েলের বিরুদ্ধে ইরান এবং হিজবুল্লাহর আক্রমণ শুরু হওয়ার আশঙ্কা রয়েছে। এই নিয়ে জি৭ দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন।

দেশটির (ইজরায়েল)সংবাদমাধ্যম জানিয়েছে, প্রধানমন্ত্রী নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকার ইজরায়েলের মাটিতে আক্রমণ প্রতিরোধ করার পরিকল্পনা করছে। এই হামলা প্রতিরোধ করতে ইরানের উপর একটি আগাম হামলার অনুমতি দিতে পারে।

দেশটির সংবাদমাধ্যম আরও জানিয়েছে যে, এই নিয়ে নেতানিয়াহু একটি বৈঠকে ডেকেছিলেন। সেই বৈঠকে উপস্থিত ছিলেন ইজরায়েলের শীর্ষ গোয়েন্দা সংস্থা মোসাদ এবং শিন বেট পাশাপাসি তাদের নিজ নিজ প্রধান ডেভিড বার্নিয়া এবং রনেন বার। শুধু তাই নয়, এই বৈঠকে উপস্থিত ছিলেন, প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট এবং আইডিএফ প্রধান হারজি হালেভিও।

রবিবার (৪ আগস্ট)  বিশ্বের সাত শিল্পোন্নত দেশের জোট জি-৭ এর পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনে কনফারেন্স করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টোনি ব্লিঙ্কেন। (যুক্তরাষ্ট্র, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান ও যুক্তরাজ্য নিয়ে গঠিত জি-৭)

একদিকে হামাস নেতা ইসমাইল হানিয়াহকে হত্যার কারণে পরিস্থিতি আরও জটিল হয়েছে। অন্যদিকে ইজরায়েলি হামলায় নিহত হয়েছে হিজবুল্লাহ সামরিক কমান্ডার ফুয়াদ শুকর। এরপর থেকেই উত্তেজনা আরও বাড়ছে। যে কোন মুহূর্তে সংঘর্ষ বাঁধতে পারে বলে মনে করছে বিশ্লেষকেরা।

রবিবার (৪ আগস্ট) সম্ভব্য হামলার আশঙ্কায় ইজরাইলের পক্ষ থেকে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সঙ্গে বিরামহীন যোগাযোগ বাড়ানো হয়েছে। ইরানের হমালার হুঁশিয়ারিতে, যুক্তরাষ্ট্র এরই মধ্যেই অতিরিক্ত সেনা, যুদ্ধজাহাজ ও যুদ্ধবিমান মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে। এই আবহে আবারও আলোচনায় আসছে ‘আব্রাহাম জোট’ (যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইজরায়েল, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, মরক্কো ও সুদানের মধ্যে কূটনৈতিক সম্পর্কে বজায় রাখতে এই জোটের মূল উদ্দেশ্য।)

হামলার আশঙ্কায় মধ্যপ্রাচ্যজুড়ে তীব্র সংঘর্ষের আঁচ পাচ্ছেন বিশ্লেষকরা। এমন পরিস্থিতিতে পশ্চিম এশিয়ার গতিবিধির দিকে নজর সকলের। হামলা পাল্টা হামলা, হুঁশিয়ারি, প্রস্তুতি পর্বে ভরে উঠেছে পশ্চিমের আকাশ। এমতাবস্থায় শান্তিরক্ষা শব্দটা খুব কঠিন বলে মনে করছেন বিশ্লেষকদের একাংশ।

মুখ ঢেকে কথা বলার শাস্তি, চলতি বিশ্বকাপে প্রথম নিষেধাজ্ঞা পেলেন প্যারাগুয়ের মিডফিল্ডার

সরকারি হাসপাতালের মধ্যেই শ্লীলতাহানি,ক্যাজুয়াল স্টাফের বিরুদ্ধে বিষ্ফোরক অভিযোগ, তদন্তে পুলিশ

মমতাকে ছেড়ে ঋতব্রতদের তৃণমূলে নাম লেখাচ্ছেন বীরভূমের কেষ্ট!

‘দুঃসময়ে পাশে ছিলেন শুধু শুভেন্দু দাদা’, মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ মহুয়া মৈত্র

বাইকে খাট বসিয়ে তৈরি পাঁচ আসনের ‘গাড়ি’, ভিডিও ভাইরাল হতেই হাসির ধুম নেট দুনিয়ায়

শুটিংয়ে ভয়াবহ দুর্ঘটনা, দৃষ্টিশক্তি হারাতে বসেছিলেন রামচরণ, কী হয়েছিল?

জনতার দরবারে অশোকনগরের দশম শ্রেণীর ছাত্রী হাতে আঁকা ছবি দিলেন মুখ্যমন্ত্রীকে

লরির সঙ্গে আটকে গেল বাইক, মর্মান্তিক পরিণতি যুবতীর

তারাতলায় নির্মীয়মাণ গোডাউনের ছাদ ভেঙে বিপত্তি, জখম বহু শ্রমিক

হাইকোর্টে জোর ধাক্কা অভিষেকের! বিদেশ যাত্রা নিয়ে দ্রুত শুনানির আর্জি খারিজ করল আদালত

বন্ধ হচ্ছে রুশ-ইউক্রেন যুদ্ধ? পুতিনের মন্তব্যে জোর জল্পনা

ব্রণর দাগ কমাতে ভরসা রাখতে পারেন এই ৫ ঘরোয়া টোটকায়

সামান্য উপকরণে বাড়িতেই তৈরি করুন মিষ্টি ‘ভাপা দই’

মহিষাদলে সাড়ে তিন বছরের শিশুকে ধর্ষনের অভিযোগ, অভিযুক্তকে ধরতে গিয়ে আক্রান্ত পুলিশ