প্রাণ বাঁচাতে মধ্যপ্রাচ্যে হোটেল ও বিভিন্ন বাড়িতে আত্মগোপনে মার্কিন সেনা, খুঁজছে ইরান

Share:

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থানরত মার্কিন সেনাদের অবস্থান ও গতিবিধি সম্পর্কে তথ্য সংগ্রহের জন্য স্থানীয় জনগণের প্রতি আহ্বান জানিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) গোয়েন্দা শাখা। সংস্থাটির এক বিবৃতিতে দাবি করা হয়েছে, বর্তমানে ওই অঞ্চলের বিভিন্ন হোটেল ও ব্যক্তিগত বাসভবনে হাজার হাজার মার্কিন সেনা সদস্য অবস্থান করছে। তাদের অভিযোগ, আমেরিকা নিজেদের নিরাপত্তার জন্য স্থানীয় আরব নাগরিকদের ‘মানবঢাল’ হিসেবে ব্যবহার করছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, এখন মার্কিন সেনাদের শনাক্ত করে সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে চিহ্নিত করা জরুরি হয়ে উঠেছে। তাই হোটেল বা বাড়িতে মার্কিন সেনাদের আশ্রয় না দেওয়ার জন্য স্থানীয়দের পরামর্শ দিয়েছে আইআরজিসি। একই সঙ্গে সাধারণ মানুষকে সতর্ক করে বলা হয়েছে, যেখানে মার্কিন সেনারা অবস্থান করছে বলে সন্দেহ রয়েছে, সেসব এলাকা থেকে দূরে থাকতে।

আরও পড়ুন: ১৪ দিনেও থামেনি যুদ্ধ, তেহরানে বিস্ফোরণে কেঁপে উঠল শহর

ইরান মার্কিন সেনাদের ‘সন্ত্রাসী’ হিসেবে উল্লেখ করে জানিয়েছে, তাদের লুকিয়ে থাকার স্থান সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য সরবরাহ করা একটি ‘ইসলামী দায়িত্ব’। এ ধরনের তথ্য পাঠানোর জন্য একটি নির্দিষ্ট টেলিগ্রাম চ্যানেল ব্যবহারের কথাও উল্লেখ করা হয়েছে। সাধারণ মানুষের দেওয়া তথ্যের ভিত্তিতেই ভবিষ্যতে সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে সংস্থাটি।

সম্প্রতি মধ্যপ্রাচ্যে ইরান এবং আমেরিকার মধ্যে উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। এর আগে ২৮ ফেব্রুয়ারি থেকে আমেরিকা ও ইজরায়েল যৌথভাবে ইরানের বিভিন্ন স্থানে হামলা শুরু করে। তার পাল্টা প্রতিক্রিয়ায় ইরানও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও স্থাপনাগুলোর ওপর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে।

মালদা মেডিকেল কলেজে একদিনেই ১০ শিশুর মৃত্যু, রিপোর্ট তলব স্বাস্থ্য দফতরের

হাওড়ায় বহুতলে ভয়াবহ অগিকাণ্ডে মৃত ১, যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার কাজ

আইসিসি র‍্যাঙ্কিংয়ে বড় অঘটন! প্রথম স্থান হারালেন বুমরাহ, জায়গা নিলেন কে?

মঞ্চে ‘বাজপেয়ী’র চরিত্রে সুকান্ত মজুমদার! অভিনয়ের প্রস্তাব পেয়ে যা বললেন কেন্দ্রীয় মন্ত্রী

মাঝে আকাশে লখনউ থেকে বেঙ্গালুরুগামী ফ্লাইটে বোমা হামলার হুমকি, আতঙ্কে যাত্রীরা

৩৬ বছর বয়সে বিশ্ব মঞ্চে ইতিহাস, ক্যান্সার জয় করে ব্যাডমিন্টনে ব্রোঞ্জ চৌ তিয়েন-চেনের

‘তাঁর সংসার ভাঙতে চাইনি’, প্রয়াত পরিচচালক কুকুকে গোপনে বিয়ে করা নিয়ে মুখ খুললেন অরুণা

এক ঝটকায় নিশ্চিহ্ন গোটা গ্রাম! তিব্বত সীমান্তে নেপালে ভয়াবহ হড়পা বান, মৃত ৮

‘কাটমানি ভাগাভাগি করে নেব’, হাতে গঙ্গাজল নিয়ে শপথ পুর কাউন্সিলরদের, দেখুন ভিডিও  

‘রাখির উপহার চাই না, স্কুল ঠিক করে দিন’, জেলাশাসককে আর্জি খুদে পড়ুয়াদের

বাড়িতে ডেকে এনে শিশুকে যৌন হেনস্থা প্রৌঢ়ের, শোরগোল গড়ফায়

সোনাল দিনুসার শতরানেও ফলোঅন এড়াতে পারল না শ্রীলঙ্কা

নিউ ইয়র্কে মোহন ভাগবতের কর্মসূচিতে আপত্তি মেয়র মামদানির

হাসপাতালে কর্মরত নার্সদের জন্য নয়া পোশাক বিধি স্বাস্থ্য দফতরের