আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ইজরায়েল ও মধ্যপ্রাচ্যের মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে হাইপারসোনিক মিসাইল হামলা ইরানের

আন্তর্জাতিক ডেস্ক: ‘সবক’ শেখাতে ইজরায়েল ও মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। আজ মঙ্গলবার (১০ মার্চ) ইরানের অভিজাত যোদ্ধা বাহিনী ইসলামী রেভিল্যুশনারি গার্ডের (আইআরজিসি) তরফে এক বিবৃতিতে এমন দাবি করা হয়েছে। ওই হামলায় কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, তা জানা যায়নি। প্রতিরক্ষা বিশেষজ্ঞরা মনে করছেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলকে চরম শিক্ষা দিতে ইরানের কোমর কষে ঝাঁপানোর ইঙ্গিত মিলেছে হাইপারসোনিক মিসাইল হামলায়।’

গত ২৮ ফেব্রুয়ারি অতর্কিতে ইরানে হামলা চালায় ইজরায়েল ও মার্কিন সেনা। প্রথম দিনেই হামলা চালিয়ে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লা আলি খামেনেই সহ দেশটির একাধিক শীর্ষ নেতাকে হত্যা করে। তার পর থেকে টানা ১০ দিন ধরে চলছে যুদ্ধ। ইরানও আমেরিকা-ইজরায়েলের অতর্কিত হামলার পাল্টা জবাব দিয়েছে। মুহুর্মুহু গুলি, ক্ষেপণাস্ত্র, বোমা হামলা চলছেই। তবে মার্কিন-ইজরায়েলের হামলায় এখনও পর্যন্ত ইরানে ১৫০০ জন মারা গিয়েছেন। শতাধিক আহত হয়েছেন। তবে ইরান পাল্টা জবাবে ইজরায়েল ছাড়াও মধ্যপ্রাচ্যের বিভিন্ন মুসলিম দেশে মার্কিন ঘাঁটি গুলি লক্ষ্য করে হামলা চালাচ্ছে। বিশেষ করে, মার্কিন ঘনিষ্ঠ দূতাবাসগুলি লক্ষ্য করে হামলা চালাচ্ছে ইরান।

এদিন আইআরজিসির তরফে জানানো হয়েছে, ‘যুদ্ধ শুরু হওয়ার পরে ৩৪তম দফায় চালানো হামলার লক্ষ্যবস্তু ছিল সংযুক্ত আরব আমিরশাহির রাজধানী আবুধাবির কাছে অবস্থিত আল-ধাফরা বিমান ঘাঁটি এবং বাহরাইনের জুফায়ার এলাকায় অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি। এছাড়া ইজরায়েলের রামাত ডেভিড বিমান ঘাঁটি ও হাইফার বেসামরিক বিমানবন্দরেও হামলা চালানো হয়েছে। তেল আবিবের পূর্বাঞ্চলে অবস্থিত ইজরায়েলের গোপন ক্ষেপণাস্ত্র লঞ্চারেও আঘাত হেনেছে। হামলায় হাইপারসোনিক-সহ চার ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে।’

Published by:

Share Link:

More Releted News:

আমেরিকায় পড়তে গিয়ে খুন, বাংলাদেশি ছাত্রীর মরদেহ উদ্ধার করল ফ্লোরিডা পুলিশ

ইরানের সঙ্গে যুদ্ধে আমেরিকার ক্ষতি ২৪ হাজার কোটি টাকা, দাবি মার্কিন থিঙ্কট্যাঙ্কের

পাকিস্তানে পেট্রোল ৪০০ টাকা ছুঁইছুঁই, নেপালে কমল ডিজেলের দাম

হারিয়েছেন দৃষ্টিশক্তি, শারীরিক অবস্থার অবনতি, জামিনের আর্জি ইমরানের

এবার ট্রাম্পের ছেলেদের সংস্থা থেকে ড্রোন কিনছে মার্কিন বিমানবাহিনী, বিতর্ক তুঙ্গে

হরমুজ প্রণালি খুলতে চাইছেন ট্রাম্প, পাল্টা বিশেষ বার্তা মোজতবার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ