প্রত্যাঘাত সম্পূর্ণ না-হওয়া পর্যন্ত থামতে নারাজ ইরান, সংঘাত বৃদ্ধি পশ্চিম এশিয়ায়

Share:

আন্তর্জাতিক ডেস্ক :  প্রত্যাঘাত সম্পূর্ণ না হওয়া পর্যন্ত হামলা থামাবে না ইরান। ওমান ও কাতারকে এই কথা জানিয়ে দিয়েছে তারা। ইরান এবং ইজরায়েলের একে অপরের ওপর হামলার জেরে আকাশ ছেয়ে গিয়েছে ক্ষেপণাস্ত্রে। চরম সমস্যার সৃষ্টি হয়েছে। ক্ষণে ক্ষণে বেজে উঠছে সাইরেন। এই পরিস্থিতিতে মধ্যস্থতা করতে আগ্রহী ওমান ও কারতার। কিন্তু প্রত্যাঘাতে সম্পন্ন হওয়ার আগে কোনও রকম আলোচনায় বসতে নারাজ ইরান। ইরানের এই অবস্থানের কারণে পশ্চিম এশিয়ার সংঘাত আরও তীব্র হতে পারে বলে মনে করা হচ্ছে।

ইরানের এক আধিকারিক জানিয়েছেন, ইজরায়েল ক্রমাগত হামলা চালিয়েছে। এখনো চলছে। ইরানিরা প্রত্যাঘাত চায়। প্রত্যাঘাত সম্পূর্ণ না হওয়া পর্যন্ত কোনও সমঝোতা নয়। প্রত্যাঘাত সম্পূর্ণ হওয়ার পরেই আলোচনায় বসার কথা ভাবা হবে। ইরান-ইজরায়েল সঙ্ঘাত পরমাণু যুদ্ধে গড়াতে পারে এমন আশঙ্কা তৈরি হয়েছে। ইরান ও ইজরায়েলের যুদ্ধংদেহী মনোভাবেই সিঁদূরে মেঘ দেখছে পরমাণু শক্তিধর দেশগুলো। ইরান এবং ইজরায়েলের মধ্যে লড়াই যাতে পরমাণু যুদ্ধের চেহারা না নেয় তা নিশ্চিত করতে আসরে নেমেছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা। আগামিকাল সোমবারই অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় সংস্থার জরুরি বৈঠক বসছে। রাশিয়া ও ভেনজুয়েলার বিশেষ অনুরোধেই ওই বৈঠক ডাকা হয়েছে

গত শুক্রবার থেকে ইরানের পরমাণু কেন্দ্র সহ বিভিন্ন ঘাঁটি লক্ষ্য কর হামলা চালিয়ে যাচ্ছে ইজরায়েল। ওই হামলায় ইরানের সেনাপ্রধান, ইসলামিক বিপ্লবী গার্ডের প্রধান সহ ২০ শীর্ষ সামরিক কম্যান্ডার প্রাণ হারিয়েছেন। পাশাপাশি ১২ জন বিশিষ্ট পরমাণু বিজ্ঞানীও প্রাণ হারিয়েছেন। ওই আক্রমণের যোগ্য জবাব দিতে ইজরায়েলের বিভিন্ন ঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাতে শুরু করেছে ইরানও। পাল্টাপাল্টি হামলায় দুই দেশের শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন। ইজরায়েলি হামলায় ক্ষতিগ্রস্থ হয়েছে ইরানের পরমাণু কেন্দ্র। যদিও তেজস্ক্রিয় বিকিরণ হয়নি বল দাবি করেছেন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রধান। যদিও তাতে আশ্বস্ত হতে পারেনি রাশিয়া, জার্মানি, ফ্রান্সের মতো শক্তিশালী দেশগুলোর শীর্ষ নেতারা।

কাদা-মাটিতে হাত দিলেই বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা! গবেষণায় উঠে এল চমকপ্রদ তথ্য

স্বাস্থ্যবিমা কেনার আগে অবশ্যই যাচাই করুন এই ৫টি জরুরি বিষয়!

অভিবাসন তল্লাশি ছাড়া দিল্লি ছাড়লেন তিন ইতালীয়, এয়ার ইন্ডিয়াকে শোকজ

‘অসুরদের থেকে দূরে থাকবেন,’ গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

জোর ধাক্কা ভারতীয় শিবিরে, আফগান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী

ঋতব্রত-ফিরহাদদের বিধায়ক পদ খারিজের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে কালীঘাট তৃণমূল

জীবন নিয়ে খেলা! ৯০ হাসপাতাল-দোকানে ক্যান্সারের নকল ওষুধ সরবরাহ, জালে চক্রের পাণ্ডা

সারাদিন প্রেমিকের সঙ্গে ফোনে কথা মায়ের, রাগে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী ১৪ বছরের ছেলে

অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে শাহের ঘোষণায় ক্ষুব্ধ নীতীশ কুমারের দল

শেষ মুহূর্তে গোল করে মহমেডানের বিরুদ্ধে হার বাঁচাল ইস্টবেঙ্গল

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় এবার গোলাম আযমকে জুতোপেটার ছবি ঝোলাল পড়ুয়ারা

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ