‘যুদ্ধের জন্য প্রস্তুত’ ইজরায়েলকে হুমকি ইরানের

Share:

আন্তর্জাতিক ডেস্ক : হামলা,পাল্টা হামলায় ভরে উঠেছে মধ্যপ্রাচ্যের আকাশ। কখনো ইজরায়েল, তো কখনো ইরান। এমতাবস্থায় চরম উত্তেজনার মধ্যেই ইরানের আইআরজিসি জানাল দেশটির সশস্ত্র বাহিনী  সবসময় যুদ্ধের জন্য প্রস্তুত। যেকোন যুদ্ধের হুমকি মোকাবেলা করতে সক্ষম দেশটির সেনারা।

দেশটির এলিট ফোর্স ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কর্পর্সের (আইআরজিসি) এক শীর্ষ কর্মকর্তা ইরাজ মাসজেদি রবিবার (২০ অক্টোবর) জেনারেল আব্বাস নীলফরৌশানের স্মরণে আয়োজিত অনুষ্ঠানে বর্তমান পরিস্থিতি নিয়ে মন্তব্য করেন। এই নিয়ে তিনি জানান, জেনারেল নীলফরৌশানের আত্মত্যাগ বৃথা যাবে না। একইসঙ্গে মাসজেদি আরও বলেন, ‘আমরা তার মৃত্যুতে থেমে থাকব না এবং আমরা সেই প্রিয় শহীদদের রক্তের প্রতিশোধ নেব। আমরা দখলদার ইজরায়েলের কাছ থেকে ফিলিস্তিন ও লেবাননের নির্যাতিত জনগণের প্রতিশোধ নেব। এক এক করে সব প্রতিশোধ নেওয়া হবে। এখানেই শেষ নয়। ইজরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে লড়াই চলবে।’

শুধু তাই নয় জেনারেল ঘানিকে নিয়ে শত্রুর মিডিয়ার অপপ্রচারের কথা উল্লেখও করেন তিনি। তিনি বলেন, শত্রুর সাম্প্রতিক প্রচেষ্টা মানুষকে বিভ্রান্ত করার জন্য এটি একটি মনস্তাত্ত্বিক যুদ্ধ। ইজরায়েলি বিমান হামলায় লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহর সঙ্গে ইরানের জেনারেল আব্বাস নীলফোরোশানও শহিদ হয়েছেন। এর প্রতিশোধ নেওয়া হবে।

অন্যদিকে কড়া হুঁশিয়ার বার্তা দিয়েছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। তিনি জানিয়েছেন, তাকে হত্যার চেষ্টা করার জন্য ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে উচিত মূল্য দিতে হবে। নেতানিয়াহু সামাজিক মাধ্যমে লেখেন, হিজবুল্লাহ তাকে ও তাঁর স্ত্রীকে হত্যার চেষ্টা করে বড় ভুল করল। তাদের উচিত মূল্য দিতে হবে।

ইরান এই হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতে গত ১ অক্টোবরে অধিকৃত ফিলিস্তিনি অঞ্চল জুড়ে ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক এবং গোয়েন্দা ঘাঁটি লক্ষ্য করে ২ শতাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এর পর থেকেই ইরানের বিরুদ্ধে পাল্টা হামলার সুযোগ খুঁজছে ইজরায়েল।

এদিকে ইরান আগেই হুঁশিয়ারি দিয়ে রেখেছে ইজরায়েলকে, হামলার চিন্তা করলে এবার জবাব হবে আরও ভয়ংকর।সে কথাই আরেকবার মনে করিয়ে দিলেন আইআরজিসির কুদস ফোর্সের ডেপুটি কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইরাজ মাসজেদি। তবে পাল্টা ইজরায়েল জানিয়েছে থেমে থাকবে না দেশটি। এই প্রতিশোধ নেবে তাঁরা।

শিশুকে ডেঙ্গুর হাত থেকে দূরে রাখতে চান? বাড়িতেই মেনে চলুন কয়েকটি জরুরি নিয়ম

জন্মাষ্টমীতে রাশি অনুযায়ী কৃষ্ণকে কী ভোগ দেবেন? জেনে নিন ১২ রাশির জন্য বিশেষ নিবেদন

আজকের রাশিফল: কাছের মানুষের সঙ্গে তুমুল ঝামেলা, সন্তানের বিদেশে পড়াশোনার প্রস্তাব আসবে

সহবাসের পর পেটে ব্যথা, অস্বাভাবিক রক্তপাত!, জানুন কেন হয় এমন?

ব্রেকআপের পর যত কষ্টই হোক, এই ৪টে কাজ ভুলেও নয়! নিজেই বাড়াবেন নিজের যন্ত্রণা

‘সংখ্যালঘু হিসেবে নিজেদের পরিচয় দেবেন না’, জন্মাষ্টমীতে হিন্দুদের বার্তা তারেকের স্বরাষ্ট্রমন্ত্রীর

চুলের মুঠি ধরে স্ত্রীকে টানতে টানতে নিয়ে যাচ্ছেন প্রাক্তন বিধায়ক, ভাইরাল ‘কুকীর্তি’র ভিডিও

ভাদ্র মাসে তালের মেলা, পুরুলিয়ায় অভিনব উদ্যোগ রাজ্য সরকারের

ফুকেত-দিল্লিগামী বিমানের নেশাগ্রস্ত পাইলটকে বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া

অ্যাম্বুলান্স ভাড়ার টাকা নেই, স্ট্রেচারে শোয়ানো মায়ের মৃতদেহের পাশে বসে অঝোরে কান্না ছোট্ট মেয়ের

জাপানের সঙ্গে ঐতিহাসিক T-20 ম্যাচ খেলবেন শ্রেয়স আয়াররা

আদালতে যাওয়ার পথে পুলিশের চোখে ধুলো দিয়ে পলাতক দুই বাংলাদেশি, চাঞ্চল্য মুর্শিদাবাদে

ফরাক্কায় বিপর্যয়, শুক্রতেও দার্জিলিং মেল-সহ বাতিল উত্তরবঙ্গগামী ২৫টি ট্রেন

জন্মাষ্টমীর কালাকাঁদে ছত্রাক, লাইসেন্স ছাড়াই রমরমিয়ে চলছে নামী মিষ্টির দোকান, চাঞ্চল্য শান্তিপুরে