ইজরায়েলের ওপর নিষেধাজ্ঞা জারির জন্য ইসলামিক দেশগুলিকে আর্জি ইরানের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ইজরায়েল ও প্যালেস্তাইন সংঘর্ষ এই দশকের সবচেয়ে চর্চিত বিষয়। এই সংঘর্ষকে কেন্দ্র করে বিশ্বের রাষ্ট্রগুলি আড়াআড়িভাবে বিভক্ত হয়েছে। মধ্যপ্রাচ্যের অধিকাংশ রাষ্ট্র প্যালেস্তাইনের পাশে দাঁড়িয়েছে। গাজায়  ইজরায়েলের সামরিক ত্রাস দেখছে গোটা বিশ্ব। একের পর এক মৃত্যু। কার্যত ধ্বংসপুরীতে পরিণত হয়েছে গাজা। এবার ইজরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করতে ইসলামিক দেশগুলিকে আহ্বান জানাল ইরান।

ইজরায়েলের ওপর  তেল সহ নানা ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারির আর্জি জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমিরাবদুল্লাহিয়ান।  বুধবার তিনি বলেছেন, ‘অর্গানাইজেশন অফ ইসলামিক কো-অপারেশন (ওআইসি) এর সদস্যদের উচিত ইজরায়েলের উপর তেল এবং অন্যান্য নিষেধাজ্ঞা আরোপ করা এবং সমস্ত ইসরায়েলি রাষ্ট্রদূতকে বহিষ্কার করা”। 

মঙ্গলবার(১৭ সেপ্টেম্বর) গভীর রাতে গাজার একটি হাসপাতালে রকেট হামলায় নিহত হয়েছে কমপক্ষে ৫০০ জন ফিলিস্তিনি নাগরিক। এই ঘটনায় অবশ্য হামাস ও ইজরায়েল একে ওপরের বিরুদ্ধে অভিযোগ এনেছে। তবে ক্রমশ অন্যান্য রাষ্ট্রগুলির কাছে ইজরায়েলের ভাবমূর্তি স্পষ্ট হয়েছে। এই ঘটনার পরেই ক্রমবর্ধমান ইসরায়েলি-ফিলিস্তিনি সংঘাত নিয়ে আলোচনার জন্য সৌদি শহর জেদ্দায় ওআইসির একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।  

আগেই ইরানের শীর্ষ নেতৃত্ব ইজরায়েলকে সতর্ক করেছিল। এবার সরাসরি ইরানের পক্ষ থেকে ইজরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারির আর্জি জানানো হয়েছে। ফলে এই সংঘাতে স্পষ্টতই ইরানের হুঁশিয়ারি যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে ধারণা আন্তর্জাতিক মহলের।

অবৈধ মদের ঠেকে হানা দিয়ে মদ কারবারিদের কান ধরিয়ে সতর্ক করেলেন বিজেপি নেতা

তামিলনাড়ুর কারখানায় অ্যামোনিয়া গ্যাস লিক করে মৃত অন্তত ৭, আহত বহু

মানবিক মোদি, NEET-পরীক্ষার্থীদের জন্য বিমানবন্দরেই ৪৫ মিনিট অপেক্ষা প্রধানমন্ত্রীর

‘এটাই আমার পরিচয়’, বোরকা খুলতে বলতেই গর্জে উঠলেন নিট পরীক্ষার্থী

অপেক্ষার অবসান! নতুন মুক্তির তারিখ ঘোষণা ‘টক্সিক’-এর

তিস্তা নদী তীরবর্তী এলাকায় বন্যার লাল সর্তকতা জারি,ডুয়ার্সের হলংয়ে অস্থায়ী সেতু ভেসে গেল

‘৪০ কোটির বিনিময়ে মমতার সঙ্গে গদ্দারি!’, বিতর্কিত মন্তব্যের জন্য মহুয়ার বিরুদ্ধে মামলার পথে কাকলিরা

উত্তরে মহাদুর্যোগ চলবে, দক্ষিণে কমলা ও হলুদ সর্তকতা জারি

কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন তিলোত্তমা, চাঁদনি চকে গাছ পড়ে বন্ধ সেন্ট্রাল অ্যাভিনিউ

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

মাত্র ১১ বলে ৫০ রান, দ্রুততম অর্ধশতরান করে বিশ্বরেকর্ড বৈভবের

পরীমণির সঙ্গে সম্পর্ক ঘুচিয়ে বিয়ে করছেন শেখ সাদী, পাত্রী কে?

ময়নাগুড়িতে বাস দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা ঘোষণা শুভেন্দুর

জব কার্ড ফেরত এবং প্রাপ্য টাকার দাবিতে সুপারভাইজারের বাড়িতে ঝাঁটা নিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের