আমেরিকায় খেলতে যাওয়া ইরানের ফুটবলারদের হত্যার হুমকি ট্রাম্পের

Share:

 নিজস্ব প্রতিনিধিঃ  আসন্ন ফিফা বিশ্বকাপ ২০২৬-এ ইরানের অংশগ্রহণ ঘিরে নতুন করে বিতর্ক ও অনিশ্চয়তা তৈরি হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের জাতীয় ফুটবল দলকে সতর্ক করে বলেছেন, বর্তমান পরিস্থিতিতে খেলোয়াড় ও কোচদের নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে ভাবা উচিত।তিনি নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি ইঙ্গিত দেন, পরিস্থিতি বিবেচনায় চাইলে ইরান বিশ্বকাপ থেকে নিজেদের নাম প্রত্যাহার করার সিদ্ধান্তও নিতে পারে।

ট্রাম্প জানান, ইরান যদি আমেরিকা এসে খেলতে চায় তবে তারা স্বাগত। তবে চলমান সংঘাতপূর্ণ পরিস্থিতিতে তাদের সেখানে থাকা কতটা নিরাপদ হবে, তা নিয়ে তিনি সন্দিহান। মূলত খেলোয়াড়দের ব্যক্তিগত নিরাপত্তা ও সামগ্রিক পরিস্থিতির কথা মাথায় রেখেই তিনি এই মন্তব্য করেছেন বলে মনে করা হচ্ছে। সূত্রের খবর , ইরানের গ্রুপ পর্বের তিনটি ম্যাচই আমেরিকায় অনুষ্ঠিত হওয়ার কথা। ১৫ জুন ক্যালিফোর্নিয়ার ইঙ্গলউডে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ দিয়ে তাদের বিশ্বকাপ অভিযান শুরু হওয়ার কথা রয়েছে। এরপর ২১ জুন বেলজিয়াম এবং ২৬ জুন সিয়াটলে মিসরের বিরুদ্ধে মাঠে নামার কথা ইরান দলের।তবে গত ২৮ ফেব্রুয়ারি ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘাত শুরু হওয়ার পর থেকেই বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। বিশেষ করে ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনেই -এর মৃত্যুর পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। সে সময় দেশটির ক্রীড়ামন্ত্রী আহমেদ দুনিয়ামালি রাষ্ট্রীয় টেলিভিশনে জানিয়েছিলেন, বর্তমান পরিস্থিতিতে ইরানের পক্ষে বিশ্বকাপে অংশ নেওয়া কঠিন হতে পারে।

এদিকে, ট্রাম্পের এই মন্তব্যের বিষয়ে হোয়াইট হাউস এখনও স্পষ্ট ব্যাখ্যা দেয়নি। উল্লেখযোগ্য বিষয় হলো, মাত্র দু’দিন আগেই ফিফা সভাপতি Gianni Infantino-র সঙ্গে বৈঠকে ট্রাম্প ইরানের অংশগ্রহণে সমর্থনের কথা জানিয়েছিলেন। পরে ইনফান্তিনো সামাজিক মাধ্যমে লিখেছিলেন, ফুটবল বিশ্বকে একত্রিত করে এবং যুক্তরাষ্ট্র ইরানের অংশগ্রহণকে ইতিবাচকভাবে দেখছে।উল্লেখ্য, ইতিহাসের সবচেয়ে বড় এই বিশ্বকাপ ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত হবে। যদিও ইরানের খেলোয়াড় ও কোচরা ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞার আওতার বাইরে রয়েছেন, তবুও চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে তাদের বিশ্বকাপে অংশগ্রহণ এখন বড় অনিশ্চয়তার মুখে। গত বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের কাছে ১-০ গোলে হেরে বিদায় নেওয়া ইরান এবারও একই গ্রুপের অন্যতম আলোচনার কেন্দ্রে রয়েছে।

বর্ষায় স্বাদবদল করতে চান? বাড়িতে বানান মুচমুচে পান পাতার পকোড়া

পুনর্বিন্যাসের পর বাড়ছে কলকাতা পুরসভার ওয়ার্ড, জারি বিজ্ঞপ্তি

ডিলিমিটেশন বিল নিয়ে কোন পথে ডিএমকে? অবস্থান স্পষ্ট করলেন উদয়নিধি

হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, দেখতে গেলেন মুখ্যমন্ত্রী, কী হয়েছে অভিনেতার?

ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন ‘ডলফিন’, আতঙ্কে ঘর ছাড়ছেন লক্ষাধিক মানুষ

নিউটাউনে ১২ বছরের নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ, গ্রেফতার প্রতিবেশী যুবক

লিলুয়ায় চোলাই পাচারের চেষ্টা ভেস্তে দিল পুলিশ, ১২০ লিটার মদ-সহ গ্রেফতার ৩ মহিলা

তৃণমূলীদের দলে যোগদান করালেই ব্যবস্থা, হুঁশিয়ারি দিলীপের

যুবশ্রী-যুবসাথীর বদলে আসছে যুবশক্তি, কারা পাবেন ৩ হাজার টাকা?

জোড়া ঘূর্ণাবর্তে ভিজবে বাংলা, দিনভর বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়

বন্ধুদের সঙ্গে ভলিবল খেলতে খেলতেই মৃত্যুর কোলে ঢলে পড়ল দশম শ্রেণির ছাত্র

হাইকোর্টে মেলেনি স্বস্তি! চোখের চিকিৎসায় বিদেশ যেতে ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক

ইটাহারে মর্মান্তিক পথদুর্ঘটনা, লরির ধাক্কায় প্রাণ গেল ৩ শ্রমিকের

শিক্ষককে খুন করে আত্মঘাতী ছাত্র, সাত সকালেই হাড়হিম কাণ্ড স্কুলে