লারিজানির অবস্থান নিয়ে ইজরায়েলকে গোপন তথ্য দিয়েছিলেন ইরানিরাই

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  এক এক করে শীর্ষ নেতাদের হত্যা করে ইরানের কোমর ভাঙছে আমেরিকা-ইজরায়েল। যুদ্ধ শুরুর প্রথম দিনেই ইরানের শীর্ষ নেতা খামেনেই সহ ৪৮ জন কর্তাকে হত্যা করেছে আমেরিকা ও ইজরায়েল। সম্প্রতি ইজরায়েলের হামলায় মৃত্যু হয়েছে ইরানের  নিরাপত্তা প্রধান আলি লারিজানির। মৃত্যু হয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) তাদের বাসিজ ফোর্সের কমান্ডার গোলামরেজা সোলেইমানিরও। তাঁদের মৃত্যুর কথা স্বীকার করেছে তেহেরান। এবার সামনে এল চাঞ্চল্যকর তথ্য। লারিজানির অবস্থান নিয়ে ইজরায়েলকে গোপন তথ্য দিয়েছিলেন ইরানিরাই। এমনটাই বিস্ফোরক তথ্য সামনে এসেছে।  

ইজরায়েলের একজন সরকারি কর্মকর্তার কথা তুলে ধরে  সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল এই চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে। ওই কর্মকর্তার দাবি করেছেন,  গত ২৪ ঘণ্টায় স্থানীয়দের কাছ থেকে পাওয়া গুরুত্বপূর্ণ তথ্যের ভিত্তিতেই লারিজানির ওপর নিখুঁত হামলা চালানো সম্ভব হয়েছে। ইজরায়েলি কর্মকর্তারা জানিয়েছেন, গত কয়েকদিন ধরে  লারিজানি  জনসম্মুখেই  ঘোরাফেরা করছিলেন। এমনকি কুদস দিবসের র‍্যালিতে অংশগ্রহণসহ দেশি-বিদেশি সংবাদমাধ্যমে নিয়মিত সাক্ষাৎকার দিচ্ছিলেন তিনি। তার এই অতি-আত্মবিশ্বাসী আচরণ এবং জনসমক্ষে উপস্থিতি তাকে চিহ্নিত করার কাজ সহজ করে দিয়েছিল। তারপরেই নিখুঁত পরিকল্পনা করে হামলা চালানো হয়। 

তেহরানের সাধারণ মানুষের কাছ থেকে প্রচুর তথ্য পাচ্ছে বলে জানিয়েছে ইজরায়েলের গোয়েন্দা সংস্থাগুলো। এই তথ্যগুলোই বাসিজ বাহিনী এবং আইআরজিসির চেকপোস্টগুলোর অবস্থান নিখুঁতভাবে শনাক্ত করতে সাহায্য করছে।  ইরানের সাধারণ মানুষের দেওয়া তথ্য থেকেই  ইরানের ভেতরে সামরিক অভিযান চালানো ইজরায়েলি বাহিনীর জন্য অনেক বেশি সহজ হয়ে  গিয়েছে। 

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল তিব্বত, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭

সৌদি আরবের জেলে মৃত্যুর প্রহর গুনছে ২০ বাংলাদেশি, কী শাস্তি জানে না জেদ্দার বাংলাদেশ দূতাবাস

শুধু পুজোতেই মিলবে না ফল, কোজাগরী পূর্ণিমায় লক্ষ্মীর কৃপা পেতে মানুন ১০ টোটকা

দীপাবলির পর কেতুর গোচর, ভাগ্য চমকাবে ৬ রাশির জাতকদের

তোলা দিতে না চাওয়ায় দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে মারল দুষ্কৃতীরা

লাড্ডু নিয়ে বসিরহাটে লঙ্কাকাণ্ড! পরিস্থিতি নিয়ন্ত্রণে নামল পুলিশ-আধা সেনা

এই তারিখে জন্মানো ব্যক্তিরা হন খুবই ভাগ্যবান, তালিকায় আছেন আপনি?

‘দুসরা’ ছবি মুক্তিতে বাধা রইল না, সৌরভ গঙ্গোপাধ্যায়ের আর্জিতে সাড়া দিল না দিল্লি হাইকোর্ট

জ্ঞানেশের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব এলে কী পদক্ষেপ? বড় ঘোষণা ওম বিড়লার

কমেনি তৃণমূলের দাদাগিরি! দুর্গাপ্রতিমার বিসর্জনে বিজেপি কর্মীদের বেধড়ক মার, জখম ৩

ছি ছি এত্তা জঞ্জাল! পুরুলিয়ার দেবেন মাহাতো হাসপাতালের সুপার সহ আটজনকে শোকজ

বিয়ের পিঁড়িতে নবদম্পতি, বৌভাতের আসরে বসল রক্তদান শিবির! অভিনব উদ্যোগ নদিয়ায়

পাঁচ টাকার ফিনাইল কিনতে খরচ ৩৩,৫০০ টাকা! পুরসভার পাহাড় প্রমাণ দুর্নীতি প্রকাশ্যে

জুঁই-অনন্যাদের পুরভোটে টিকিট নয়, সাফ জানালেন শমীক ভট্টাচার্য