সোলেইমানি-লারিজানির পর এবার ইজরায়েলের হামলায় মৃত্যু ইরানের গোয়েন্দা মন্ত্রীর

Share:

আন্তর্জাতিক ডেস্ক: প্রতিরক্ষার দিক থেকে একেবারে ইরানের কোমর ভেঙে দিচ্ছে ইজরায়েল ও আমেরিকা। ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী  ইজরায়েল কাটজ বুধবার বলেছেন যে, তারা মঙ্গলবার এক হামলায় ইরানের গোয়েন্দামন্ত্রী ইসমাইল খাতিবকে “নির্মূল” করেছেন। তবে, ইরান খাতিবের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেনি। খাতিবের মৃত্যুর কথা ঘোষণা  করার সময় কাটজ বিস্তারিত কিছু না জানিয়ে বলেন, “আজ সারাদিন ধরে সব দিকেই বড় ধরনের চমক আশা করা হচ্ছে।”  

ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বলেছেন যে, ইজরায়েলি প্রধানমন্ত্রী বেনিজামিন নেতানিয়াহু অতিরিক্ত অনুমোদন ছাড়াই লক্ষ্যবস্তু হওয়া অন্য যেকোনো ঊর্ধ্বতন ইরানি কর্মকর্তাকে হত্যা করার জন্য সামরিক বাহিনীকে অবাধ স্বাধীনতা দিয়েছেন। দুই দিনের মধ্যে এটি হবে কোনো ইরানি নেতাদের তৃতীয় উচ্চপদস্থ নেতাকে হত্যা করা হয়েছে।     

কে এই খাতিব

খাতিব ছিলেন একজন শিয়া ধর্মগুরু, যিনি ইরানের বিচার বিভাগ এবং গোয়েন্দা মন্ত্রক  বিভিন্ন পদে কাজ করেছেন। তিনি ১৯৮০-এর দশকে ইরান-ইরাক যুদ্ধে বিপ্লবী রক্ষীবাহিনীতে দায়িত্ব পালন করেন এবং যুদ্ধে আহত হন। ২০২২ সালে মার্কিন ট্রেজারি ইসমাইল খাতিবের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। মার্কিন ট্রেজারি, যারা ২০২২ সালে গোয়েন্দা মন্ত্রক “আমেরিকা এবং তার মিত্রদের বিরুদ্ধে সাইবার-সক্ষম কার্যকলাপে জড়িত থাকার” অভিযোগে খাতিবের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল। এতে বলা হয়, খাতিব ইরানের দক্ষিণ খোরাসান প্রদেশের গায়েনাতে জন্মগ্রহণ করেছিলেন। ট্রেজারি সে সময় বলেছিল, খাতিব “ইরানের রাজনৈতিক লক্ষ্য অর্জনে সহায়তা করার জন্য সাইবার গুপ্তচরবৃত্তি এবং র‍্যানসমওয়্যার হামলায় জড়িত সাইবার হুমকি সৃষ্টিকারীদের বেশ কয়েকটি নেটওয়ার্ক পরিচালনা করেন।”

আরও পড়ুন: আফগানিস্তানে পাকিস্তানের ভয়াবহ হামলার পর ভারতের উদ্দেশ্যে বিশেষ বার্তা তারকা আফগান ক্রিকেটারের

ইরানের সঙ্গে ইজরায়েল ও আমেরিকার যুদ্ধের আবহে  গত সোমবার রাতে ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান আলী লারিজানি এবং বাসিজ ফোর্সের কমান্ডার গোলামরেজা সোলেমানির উপর হামলা চালানো হয়। তাতেই তাঁদের মৃত্যু হয়।  মঙ্গলবার (১৭ মার্চ) ইজরায়েলি সেনাবাহিনী আনুষ্ঠানিকভাবে লারিজানি ও সোলেমানিকে হত্যার দায় স্বীকার করে বিবৃতি দেয়। এর কয়েক ঘণ্টার মধ্যেই ইরান তাদের দুই নেতার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে শোক প্রকাশ করে। 

 

অগস্টে সূর্য-বুধ ও মঙ্গলের গোচরে তৈরি হবে রাজযোগ, বদলে যাবে ৪ রাশির জাতকদের জীবন

ভাল যাবে না শরীর! হতে পারে অপ্রত্যাশিত আয়, জেনে নিন কেমন কাটবে রবিবার

‘পদ নয়, বিজেপির কাছে দেশ ও পড়ুয়ারা সবার উপরে,’ ধর্মেন্দ্র’র ইস্তফা প্রসঙ্গে মন্তব্য শাহের

মাত্র ১৪ বছর বয়সেই বিশ্বরেকর্ড গড়ল অনাহত সিংহ

একুশে জুলাই কাণ্ডের তদন্ত চেয়ে মণীশ গুপ্তের বিরুদ্ধে FIR দায়ের

রবিতে হাওড়া ডিভিশনে বাতিল থাকবে একগুচ্ছ ট্রেন

নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলনে নেমে গ্রেফতার তেজপ্রতাপ যাদব

বচসার মাঝেই স্টেট ব্যাঙ্কের ম্যানেজারের গালে সপাটে চড় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর মেয়ের

ধর্মতলায় আন্দোলনের নামে অশান্তি পাকানোর চেষ্টায় গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ১১

ধর্মেন্দ্র প্রধানের জায়গায় শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ যোশী

জিম্বাবোয়েকে দুরমুশ করে সিরিজ পকেটে পুরলেন শ্রেয়সরা

খালি পেটে রোজ সকালে পান করুন ঢ্যাঁড়শের জল, উপকার শুনলে চমকে যাবেন

রবি থেকে মহাদুর্যোগের আশঙ্কা! ভারী বৃষ্টিতে ভাসবে বাংলা

আন্দোলনের নামে ধর্মতলায় অশান্তি পাকানোর অভিযোগে আটক ৫