প্রতিবেশি দেশগুলির উপর হামলা চালাবে না ইরান, শর্ত বেঁধে জানালেন প্রেসিডেন্ট মাসুদ

Share:

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে ক্রমেই পরিস্থিতির অবনতি হচ্ছে। উভয় পক্ষই একে অপরের উপর হামলা অব্যাহত রেখেছে। এই আবহেই ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ইজরায়েল ও আমেরিকার সঙ্গে যুদ্ধের সময় প্রতিবেশী দেশগুলির উপর আক্রমণের জন্য ক্ষমা চেয়েছেন। এটাও জানিয়েছেন ইরান আর প্রতিবেশি দেশগুলির উপর হামলা চালাবে না। তবে ইরানি প্রেসিডেন্ট দিয়েছেন একটি শর্ত।

ইরানি রাষ্ট্রপতি আশ্বাস দিয়েছেন যে তেহরানের উপর “যদি উল্টো দিক থেকে আক্রমণ না করা হয়” প্রতিবেশী দেশগুলিকে লক্ষ্যবস্তু করা হবে না। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, তাঁদের দেশের অন্তর্বর্তীকালীন নেতৃত্ব পরিষদ শুক্রবার সিদ্ধান্ত নিয়েছে যে প্রতিবেশী দেশগুলো থেকে ইরানের ওপর হামলা না হলে সেসব দেশে আর কোনো আক্রমণ চালানো হবে না। সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মাসুদ পেজেশকিয়ান বলেছেন,  “আমি আমার নিজের পক্ষ থেকে এবং ইরানের পক্ষ থেকে ইরানের আক্রমণের শিকার প্রতিবেশী দেশগুলির কাছে ক্ষমা চাইতে চাই। অন্তর্বর্তীকালীন নেতৃত্ব পরিষদ গতকাল একমত হয়েছে যে প্রতিবেশী দেশগুলিতে আর কোনও আক্রমণ করা হবে না এবং কোনও ক্ষেপণাস্ত্র ছোড়া হবে না যদি না ইরানের উপর আক্রমণ সেই দেশগুলি থেকে শুরু হয়।” 

আরও পড়ুন: যুদ্ধের আবহে আপাতত বন্ধ দুবাই বিমানবন্দর, এমিরেটসের সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত

তবে, পেজেশকিয়ান জোর দিয়ে বলেছেন যে তেহরান ‘আত্মসমর্পণ’ করবে না। তিনি আরও বলেন, “শত্রুদের ইরানি জনগণের আত্মসমর্পণের আকাঙ্ক্ষাকে বিসর্জন দিতে হবে।” প্রসঙ্গত, পারমাণবিক আলোচনা স্থগিত হওয়ার পর এবং ইরান তার পারমাণবিক কার্যক্রম পুনরায় শুরু করেছে বলে দাবি করার পর ২৮ ফেব্রুয়ারি ইরান জুড়ে যৌথভাবে বিমান হামলা চালায় আমেরিকা ও ইজরায়েল। ‘অপারেশন এপিক ফিউরি’ নামে এই হামলায় রাজধানী তেহরান সহ অনেক ইরানি শহর লক্ষ্য করা যায় এবং সেই হামলায় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেইনি, তার স্ত্রী, কন্যা, জামাই এবং নাতনী নিহত হয়। তারপর পাল্টা আক্রমণ শুরু করে ইরান। যে সমস্ত দেশে আমেরিকার ঘাঁটি রয়েছে সেখানে হামলা চালানো হয়।

 

জর্ডানের গির্জায় হানা দিয়ে এলোপাথাড়ি গুলি বন্দুকবাজদের, কমপক্ষে সাতজন নিহত

LIC-এর আকর্ষণীয় পলিসিতে ৫ বছরের প্রিমিয়ামেই মিলবে আজীবন সুদ!

‘মমতা মানেই তৃণমূল কংগ্রেস,’ বিলম্বিত বোধোদয় মদন মিত্রের

ঋতব্রত শিবিরের বিধায়কদের পদ খারিজের দাবিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ শোভনদেব

ছাত্রীকে যৌন হেনস্তা, শিক্ষককে গণধোলাইয়ের পর মাদ্রাসায় আগুন ধরালেন স্থানীয়রা

নিউটাউনের ঝুপড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ভস্মীভূত একাধিক বাড়ি, ঘটনাস্থলে দমকলের ৩টি ইঞ্জিন

তারেকের প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধান ওয়াকারের সঙ্ঘাত চরমে, ফের বাংলাদেশে অভ্যুত্থান?

চৌকিতে পড়ে রয়েছে স্ত্রীর নিথর দেহ, পাশেই ঝুলছে স্বামী, কালনায় দম্পতির রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য

ধেয়ে আসছে রাক্ষুসে টাইফুন চাম্পি, তাইওয়ানে বন্ধ স্কুল-কলেজ-অফিস-বিমান পরিষেবা

ফ্রান্স-কলম্বিয়ার পর এবার জার্মানিতেও পথে জেন জি-রা, ৩১ অক্টোবর দেশজুড়ে বিক্ষোভের ডাক

‘বাঈজীদের নাচ-গান চলবে না’, সুনামগঞ্জে মহিলা শিল্পীদের বাউলগানের আসর ভেস্তে দিল মৌলবাদীরা

‘পুলিশের ছোট ভুলের জন্য বড় ঘটনা ঘটল,’ চোরবাগান কাণ্ডে মন্তব্য দিলীপের

চোরবাগানের প্রতিমা নিরঞ্জন হবে শনিবার, সিটের নির্দেশে খোলা হচ্ছে না মণ্ডপ

‘পচা মালদের গুরুত্ব দিচ্ছি না,’ তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরদের কটাক্ষ সুকান্তের