ইসলামাবাদের হাসপাতালে বিধ্বংসী আগুন, ঝলসে মৃত্যু অন্তত ১৫ নবজাতক

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ইসলামাবাদের একটি সরকারি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড! মৃত্যু হল অন্তত ১৫ জন সদ্যোজাতের। বুধবার ভোররাতে পাকিস্তান ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (PIMS)-এর গাইনোকলজি ওয়ার্ডে আচমকাই আগুন ছড়িয়ে পড়ে। ঘটনাকে ঘিরে হাসপাতাল চত্বরে তীব্র আতঙ্ক তৈরি হয়েছে। আগুন লাগার সময় ওই ঘরে মোট ১৬ জন সদ্যোজাত ছিল। শেষ পর্যন্ত মাত্র একজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, সকাল প্রায় ৭টা নাগাদ হাসপাতালের তৃতীয় তলায় থাকা নার্সারিতে আচমকাই আগুনের সূত্রপাত হয়। কিছুক্ষণের মধ্যেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। সদ্যোজাতদের নিরাপদে বের করে আনার জন্য তড়িঘড়ি উদ্ধারকাজ শুরু হয়। পাশাপাশি হাসপাতালের অন্যান্য অংশে থাকা রোগীদেরও নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে, নার্সারিতে থাকা একটি এয়ার কন্ডিশনারের কম্প্রেসারে বিস্ফোরণ থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। তবে সেটিই অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ কি না, তা এখনও নিশ্চিত নয়। ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের জন্য প্রশাসনের তরফে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অতিরিক্ত ডেপুটি কমিশনারের নেতৃত্বে ওই কমিটি আগুন লাগার কারণ, আগুন দ্রুত ছড়িয়ে পড়ার পরিস্থিতি এবং হাসপাতালের অগ্নিনিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখবে।

আরও পড়ুন: নিউ ইয়র্কে মোহন ভাগবতের কর্মসূচিতে আপত্তি মেয়র মামদানির

অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন দমকল ও উদ্ধারকারী দলের সদস্যরা। ইসলামাবাদ জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে, আগুন নেভাতে ছ’টি দমকলের গাড়ি এবং চারটি অ্যাম্বুল্যান্স কাজে নামে। আগুন নিয়ন্ত্রণে আসার পরও হাসপাতালের ওই অংশে দীর্ঘক্ষণ ‘কুলিং অপারেশন’ চালানো হয়। ফের আগুন বা অতিরিক্ত ধোঁয়া ছড়িয়ে পড়ার আশঙ্কা এড়াতেই এই ব্যবস্থা নেওয়া হয়। এই ঘটনার পর হাসপাতালের অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। বিশেষ করে সদ্যোজাতদের নার্সারির মতো সংবেদনশীল জায়গায় জরুরি পরিস্থিতিতে শিশুদের দ্রুত সরিয়ে নেওয়ার ব্যবস্থা কতটা কার্যকর ছিল, তা নিয়েও প্রশ্ন তৈরি হয়েছে। কারণ ওই বয়সের শিশুদের নিজেরা নিরাপদে বেরিয়ে আসার কোনও সুযোগ থাকে না। এখন তদন্তকারীদের সামনে একাধিক প্রশ্ন। কী কারণে আগুন লাগল? আগুন এত দ্রুত কীভাবে ছড়িয়ে পড়ল? নার্সারিতে অগ্নিনির্বাপণ ব্যবস্থা পর্যাপ্ত ছিল কি না? জরুরি পরিস্থিতিতে সদ্যোজাতদের সরিয়ে নেওয়ার জন্য প্রয়োজনীয় পরিকাঠামো ও প্রশিক্ষিত কর্মী উপস্থিত ছিলেন কি না সবই খতিয়ে দেখা হবে। ইসলামাবাদের এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পাকিস্তানজুড়ে। তবে হাসপাতাল কর্তৃপক্ষের কোনও গাফিলতি ছিল কি না এবং অগ্নিকাণ্ডের পিছনে আসল কারণ কী, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।

নিউ ইয়র্কে মোহন ভাগবতের কর্মসূচিতে আপত্তি মেয়র মামদানির

হাসপাতালে কর্মরত নার্সদের জন্য নয়া পোশাক বিধি স্বাস্থ্য দফতরের

মস্কোতে গোপন বৈঠক মার্কিন গুপ্তচর সংস্থার প্রধানের, জোর জল্পনা

২৯০ রানে গুটিয়ে গেল শ্রীলঙ্কার প্রথম ইনিংস

পুর নিয়োগ দুর্নীতি মামলায় CBI-এর জেরায় সুজিত-ঘনিষ্ঠ নিতাই দত্ত

৫৪ বছরে ফের ছাদনাতলায় অভিনেত্রী, মায়ের বিয়েতে সাক্ষী ছেলে, আড়ালেই রাখলেন বরের মুখ

লরি-ট্রাক্টর থেকে তোলা আদায়ের অভিযোগ, ঝাড়গ্রামে গ্রেফতার ‘ঘুষখোর’ পুলিশ

চার পায়ে ২৯ আঙুল নিয়ে গিনেসে নতুন রেকর্ড এই বিড়ালের

ইসলামাবাদের হাসপাতালে বিধ্বংসী আগুন, ঝলসে মৃত্যু অন্তত ১৫ নবজাতক

নিম্নচাপের প্রভাব কমলেও দুর্যোগের আশঙ্কা, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস

অধ্যক্ষের নির্দেশকে থোড়াই কেয়ার! রোদচশমা পরেই সংসদে যাবেন নেপালি প্রধানমন্ত্রী

ভারতীয় তেলের বাজারে বড় ধাক্কা! ইরান-যোগে ৪ সংস্থার ওপর মার্কিন নিষেধাজ্ঞা

তেলঙ্গানায় কন্টেনার ট্রাকের পেছনে ধাক্কা যাত্রীবাহী বাসের, মৃত ৬

ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণা মামলায় গ্রেফতার প্রাক্তন প্রেসিডেন্ট এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা