যুদ্ধ বিরতির মধ্যেও গাজায় হামলা ইজরায়েলের, নিহত ৬ প্যালেস্তানি

Share:

আন্তর্জাতিক ডেস্ক: দীর্ঘ দেড় মাস পর গাজা-ইজরায়েল যুদ্ধে অবশেষে গত শুক্রবার (২৪ নভেম্বর) থেকে চার দিনের যুদ্ধ বিরতি কার্যকর হয়েছে। মুক্তি পাচ্ছে উভয় পক্ষেরই বন্দীরা। কিন্তু যুদ্ধ বিরতির মধ্যেও গাজার পশ্চিম দিকে হামলা চালাচ্ছে ইজরায়েল। নিহত হয়েছে ৬ প্যালেস্তাইনি।

হামাসের অভিযোগ, ইজরায়েল যুদ্ধ বিরতি শর্ত মেনে চলছে না, যার কারণে তারাও বন্দীদের মুক্তি দিতে দেরি করছে। চলমান যুদ্ধ বিরতির মধ্যেই গাজার পশ্চিম তীরের জেনিন শহরে ৬ জন প্যালেস্তাইনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। এই কারণে ক্ষুব্ধ হামাস যুদ্ধ বিরতির দ্বিতীয় দিনে বন্দীদের মুক্তি দিতে দেরি করছে।

এদিকে যুদ্ধ বিরতির চুক্তি অনুযায়ী দ্বিতীয় দিনে (২৫ নভেম্বর) কারাগারে বন্দি আরও ৩৯ প্যালেস্তাইনিকে মুক্তি দিয়েছে ইজরায়েল। এর ঠিক দুই ঘণ্টা আগে চার বিদেশি নাগরিকসহ ১৩ ইজরায়েলি নাগরিককে মুক্তি দিয়েছে হামাস। প্রথমদিনে ১৩ জন ইজরায়েলি ও ১২ জন থাই নাগরিককে মুক্তি দেয় হামাস। এর আড়াই ঘণ্টা পর কারাগার থেকে ৩৯ জন প্যালেস্তাইনি বন্দিকে মুক্তি দেয় ইজরায়েল।

অন্যদিকে, মিশরের স্টেট ইনফরমেশন সার্ভিসের ধারণা, চার দিনের বদলে বাড়তে পারে যুদ্ধ বিরতি। জানা গিয়েছে, মিশর যুদ্ধ বিরতি নিয়ে সব পক্ষের সঙ্গে ব্যাপক আলোচনা চালাচ্ছে। যুদ্ধ বিরতির মেয়াদ বাড়লে, উভয় পক্ষেরই আরও বন্দীরা মুক্তি পাবে।

প্রসঙ্গত, গত অক্টোবর মাসে গাজা থেকে ইজরায়েলের উপর হওয়া হামাস গোষ্ঠীর রকেট হামলায় নিহত প্রায় কয়েক হাজার মানুষ। হামাস গোষ্ঠী পণবন্দি করে ২০০ জনের বেশি ইজরায়েলিকে। তারপর থেকেই গাজাকে হামাস মুক্ত করতে হামলা চালাচ্ছে ইজরায়েল। বোমা বর্ষণের তীব্রতায় ইতিমধ্য়েই ভয়াবহ পরিস্থিতি প্য়ালেস্তাইনের গাজার। বন্ধ খাবারের সরবরাহ। অভুক্ত হাজার হাজার শিশু। ইজরায়েলের হামলায় ১৪ হাজার ৮০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন, যার মধ্যে প্রায় ৪০ শতাংশই শিশু।

পুজোর মুখে অগ্নিগর্ভ মণিপুর, সশস্ত্র হামলায় ২৪ ঘন্টায় নিহত ৯, পুড়ে ছাই ১৪ বাড়ি

দিল্লিতে ট্রেন ও মেট্রো বন্ধ নিয়ে দায়ের মামলা, রবিবার শুনানি সুপ্রিম কোর্টের বিশেষ বেঞ্চে

ফের রিয়াধের বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের, তড়িঘড়ি সরানো হল কর্মীদের

বয়স বাড়লেই দুর্বল হয়ে পড়ে মেরুদণ্ড? এই ৬ অভ্যাসেই মিলবে স্বস্তি

নবরাত্রির উপবাসে একঘেয়ে খাবার নয়, এয়ার ফ্রায়ারে বানান মুচমুচে মিষ্টি আলুর চাট

ইউক্রেনে ফের ভয়ঙ্কর গ্লাইড বোমা হামলা রুশ সেনার, ৩ শিশু-সহ নিহত ১৫

মঙ্গলের নক্ষত্রে সূর্যের গোচর, অক্টোবরের শেষে ৫ রাশির জাতকদের অর্থ-সাফল্য যোগ

‘যাঁরা মঞ্চে দুর্গা সেজে….’, নাম না করে তৃণমূলত্যাগী তারকাদের খোঁচা অভিষেকের

শিবির ছেড়ে চলে যাওয়ায় রোনাল্ডোকে নির্বাসিত করল পর্তুগাল ফুটবল সংস্থা

১৫ অক্টোবর থেকে ২০০০ টাকার বেশি UPI লেনদেনে মাশুল চালু অনিশ্চিত!

মহালয়াতে সুখবর দিলেন শুভেন্দু, আগামিকাল থেকেই ক্লাবে ঢুকবে অনুদানের টাকা

জীবন নিয়ে খেলা! ১৫ ফুটের অজগরের সঙ্গে সেলফি, তার পর…..

পুজোর ভিড় সামাল দিতে হাওড়া ডিভিশনে শতাধিক বিশেষ ট্রেন, খোলা হচ্ছে বাড়তি কাউন্টার

পঞ্চমীতে বোধন, কাঁচা ভোগ দেওয়া হয় দেবীকে, রানাঘাটের ঘোষবাড়ির পুজোয় রয়েছে নানা রীতি