গাজায় রাতভর ইজরায়েলের হামলা, নিহত কমপক্ষে ৭৪

Share:

আর্ন্তজাতিক ডেস্ক: রাতভর ইজরায়েলের বিমান হামলায় গাজায় নিহত অন্তত ৭৪ জন। আহত হয়েছে শতাধিক। নিহতদের মধ্য় অধিকাংশই নারী ও শিশু এবং তারা উত্তর গাজার জাবালিয়া, সাবরা এবং খান ইউনিসের বাসিন্দা।

গাজায় এক মাসেরও বেশি সময় ধরে চলা ইজরায়েলের(Israel) হামলার তীব্রতায় ইতিমধ্য়েই ভয়াবহ পরিস্থিতি গাজার(Gaza)। বন্ধ খাবারের সরবরাহ। অভুক্ত হাজার হাজার শিশু। সাথে বেড়ে চলেছে মৃত্য়ু মিছিল। নিহত বেশ কয়েকজন চিকিৎসক এবং চিকিৎসা কর্মী। বন্ধ বিদ্যুৎ, জল ও জ্বালানি সরবরাহ। বহু হাসপাতাল বন্ধ হয়ে যাওয়ার কারণে ইন্দোনেশিয়া হাসপাতালে রোগীর চাপ ব্যাপক পরিমাণে বেড়েছে। এছাড়া হাসপাতালের জ্বালানিও প্রায় শেষ।

একটি প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর গাজার জাবালিয়ায় ইজরায়েলি বোমাবর্ষণে নারী ও শিশুসহ অন্তত ৩০ প্য়ালেস্তাইনবাসী(Palestine) নিহত হয়েছে। জাবালিয়া শরণার্থী ক্যাম্পে ইজরায়েলের বোমা হামলায় দুটি আবাসিক ভবন ধ্বংস হয়ে গেছে। এতে আহত হয়েছেন বহু প্য়ালেস্তাইনবাসী। এর আগে জাবালিয়ার আল- ইয়েমেন আল-সাইদ হাসপাতালের সামনে একটি গাড়িতে বিমান হামলা করে ইজরায়েল। তাতে নিহত ১৯ জন এবং অনেকেই আহত হয়েছেন। এছাড়াও গাজার পশ্চিমাঞ্চলের আল-সাবরা এলাকায় আটজন নিহতের খবর পাওয়া গেছে। অন্যদিকে, পূর্ব খান ইউনিসের বানি সুহাইলা শহরের একটি বাড়িতে বোমা হামলার জন্য় নিহত(Death) শিশুসহ ১০ জন। 

এমতাবস্থাতেও যুদ্ধ বিরতি চাইছে না ইজরায়েল। গাজাকে হামাস মুক্ত করতে প্রয়োজনে আরও জোরদার হামলা করতে প্রস্তুত ইজরায়েল। উল্লেখ্য, গত অক্টোবর মাসে হামাস গোষ্ঠী গাজা থেকে ইজরায়েলের উদ্দেশ্যে রকেট হামলা চালায়। ঘটনায় ১ হাজার ৪০০ অসামরিক ব্যক্তির মৃত্যু হয়। শিশু, মহিলা ও বৃদ্ধসহ ২০০ জনের বেশি ইজরায়েলিকে পণবন্দি করে হামাস। তারপরেই গাজাকে হামাস মুক্ত করতে পাল্টা হামলা চালিয়েছে ইজরায়েল। তবে আশঙ্কা রয়েছে, এখনই সংঘর্ষ না থামলে, এর প্রভাব মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলিতে ছড়িয়ে পড়তে পারে বলে মনে করা হয়েছে।

পুজোর মুখে অগ্নিগর্ভ মণিপুর, সশস্ত্র হামলায় ২৪ ঘন্টায় নিহত ৯, পুড়ে ছাই ১৪ বাড়ি

দিল্লিতে ট্রেন ও মেট্রো বন্ধ নিয়ে দায়ের মামলা, রবিবার শুনানি সুপ্রিম কোর্টের বিশেষ বেঞ্চে

ফের রিয়াধের বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের, তড়িঘড়ি সরানো হল কর্মীদের

বয়স বাড়লেই দুর্বল হয়ে পড়ে মেরুদণ্ড? এই ৬ অভ্যাসেই মিলবে স্বস্তি

নবরাত্রির উপবাসে একঘেয়ে খাবার নয়, এয়ার ফ্রায়ারে বানান মুচমুচে মিষ্টি আলুর চাট

ইউক্রেনে ফের ভয়ঙ্কর গ্লাইড বোমা হামলা রুশ সেনার, ৩ শিশু-সহ নিহত ১৫

মঙ্গলের নক্ষত্রে সূর্যের গোচর, অক্টোবরের শেষে ৫ রাশির জাতকদের অর্থ-সাফল্য যোগ

‘যাঁরা মঞ্চে দুর্গা সেজে….’, নাম না করে তৃণমূলত্যাগী তারকাদের খোঁচা অভিষেকের

শিবির ছেড়ে চলে যাওয়ায় রোনাল্ডোকে নির্বাসিত করল পর্তুগাল ফুটবল সংস্থা

১৫ অক্টোবর থেকে ২০০০ টাকার বেশি UPI লেনদেনে মাশুল চালু অনিশ্চিত!

মহালয়াতে সুখবর দিলেন শুভেন্দু, আগামিকাল থেকেই ক্লাবে ঢুকবে অনুদানের টাকা

জীবন নিয়ে খেলা! ১৫ ফুটের অজগরের সঙ্গে সেলফি, তার পর…..

পুজোর ভিড় সামাল দিতে হাওড়া ডিভিশনে শতাধিক বিশেষ ট্রেন, খোলা হচ্ছে বাড়তি কাউন্টার

পঞ্চমীতে বোধন, কাঁচা ভোগ দেওয়া হয় দেবীকে, রানাঘাটের ঘোষবাড়ির পুজোয় রয়েছে নানা রীতি