হামাস নির্মূল না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে, হুঙ্কার নেতানিয়াহুর

Share:

নিজস্ব প্রতিনিধি :  গাজায় যুদ্ধ চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন ইজরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। হামাস যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করার পর নেতানিয়াহু এই ঘোষণা করেছেন। নেতানিয়াহু জানিয়েছেন, ইজরায়েলি সেনাবাহিনীকে হামাসের ওপর চাপ আরও বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। এই যুদ্ধের জন্য বড় মূল্য দিতে হচ্ছে। এই লড়াই অস্তিত্বের লড়াই। হামাসের বিরুদ্ধে এই লড়াই চালিয়ে যাওয়া ছাড়া বিকল্প নেই।

হামাসের কোনও শর্ত মানতে তিনি নারাজ, সেই কথাও স্পষ্ট জানিয়েছেন নেতানিয়াহু। বলেছেন, হামাসের শর্ত মানলে এতদিন সব লড়াই ব্যর্থ হয়ে যাবে।

ইতিমধ্যে গাজাজুড়ে ব্যাপক হামলা চালিয়েছে ইজরায়েলি বাহিনী। শুধু শনিবারই ইসরায়েলি হামলায় ৫২ জন ফিলিস্তিনি নিহত হয়েছে।  আল জাজিরা সূত্রে খবর, শনিবার খান ইউনিসের মাওয়াসি শরণার্থী ক্যাম্প বিমান হামলা চালায় ইজরায়েলি সেনারা। যেখানে যুদ্ধের ভয়ে আশ্রয় নিয়েছিল হাজারও পরিবার। সেখানেই মৃত্যু হয়েছে ৫২ জনের। গত ১৮ মাসের বেশি সময় ধরে গাজায় হামাস ও ইসরায়েলের যুদ্ধ চলছে। এতে নিহতের সংখ্যা ৫১ হাজার ছাড়িয়ে গিয়েছে। আহত হয়েছেন লক্ষাধিক।

সম্প্রতি ইজরায়েল মধস্থতাকারীদের মাধ্যমে গাজায় যুদ্ধবিরতির জন্য নতুন একটি প্রস্তাব দিয়েছিল। তবে ইজরায়েলের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করে হামাস জানিয়েছে, তারা চুক্তি করতে প্রস্তুত। কিন্তু এই যুদ্ধের অবসান ঘটাতে হবে। পাশাপাশি সকল বন্দীদের মুক্তির ব্যবস্থা করতে হবে। সংবাদ সংস্থা সূত্রে খবর, ইতিমধ্যে ইজরায়েলি বাহিনী গাজায় ১৮৫ বর্গকিলোমিটারের বেশি এলাকা দখল করে নিয়েছে। অর্থাৎ মূল ভূখন্ডের প্রায় অর্ধেক এখন ইজরায়েলের হাতে।

কলকাতা বিমানবন্দরের বাইরে তৃণমূল ও বিজেপি’র সংঘর্ষে রণক্ষেত্র ,আহত একাধিক

নৈহাটি পুরসভার পুরপ্রধানের মহকুমা শাসকের কাছে ইস্তফা পেশ

AI প্রযুক্তি ব্যবহার করে মায়ের ছবি বিকৃতি, অন্ডালে কিশোরের আত্মহত্যায় গ্রেফতার ২ নাবালক ছাত্র

‘আমার উপরে ভরসা না থাকলে ইস্তফা দিতে তৈরি’, শিবসেনার প্রতিষ্ঠা বার্ষিকীতেই ঘোষণা উদ্ধবের

বিহার পুলিশের ডিএসপি পদে চাকরি পাচ্ছেন টিম ইন্ডিয়ার দুই ক্রিকেটার

তৃণমূল প্রধান ও উপপ্রধানের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ, গণপিটুনির শিকার উপপ্রধান

ভালবাসা মানে না বয়স, ২০ দিনের পরিচয়ে সাতপাকে বাঁধা পড়লেন ষাটোর্ধ্ব জুটি

রাত পোহালেই মুখোমুখি ব্রাজিল-হাইতি, কাদের জয়ের ইঙ্গিত দিল সুপার কম্পিউটার?

গলছে বরফ? রাহুল গান্ধিকে জন্মদিনের শুভেচ্ছা এম কে স্ট্যালিনের

লোকসভার অধ্যক্ষের কাছে কাকলি-শতাব্দীদের সাংসদ পদ খারিজের দাবি অভিষেকের

মেলোনিকে নিয়ে অসম্মানজনক মন্তব্য ট্রাম্পের, মার্কিন সফর বাতিল ইতালির বিদেশ মন্ত্রীর

গেরুয়া রঙে সাজছে তারকেশ্বর, থাইল্যান্ড ও উটি থেকে আনা হয়েছে হরেকরকম ফুল

তোলাবাজির অভিযোগে বেহালার ‘বাহুবলী’ তৃণমূল নেতা তারক সিংহের বিরুদ্ধে দায়ের FIR

বাগনানে বিজেপি নেতাকে খুনের ঘটনায় সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর