এবার দক্ষিণ গাজায় হামলা জোরদার করেছে ইজরায়েল

Share:

আন্তর্জাতিক ডেস্ক: উত্তর গাজা ধ্বংসস্তুপে পরিণত হওয়ার পর এবার দক্ষিণ গাজায় হামলা চালাচ্ছে ইজরায়েল। প্যালেস্তাইনের পশ্চিম তীরের দুটি গ্রামে হামলা চালিয়েছে ইজরায়েল বাহিনী। নিহত হয়েছে একজন।

গাজা উপত্যকার দক্ষিণে প্রধানত মসজিদ, বসতবাড়ি ও হাসপাতাল লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে। পশ্চিম তীরের উত্তরাঞ্চলীয় নাবলুস শহরের কাছে মাদামা গ্রামের স্থানীয় কাউন্সিলের প্রধান ওয়াজিহ আল-কাত বলেন, প্রায় ১৫ জনের একদল প্যালেস্তানির গাড়িটি পুড়িয়ে দেয় এবং পাথর দিয়ে একটি বাড়ির জানালা ভেঙে দেয়। বিমান হামলার পাশাপাশি দক্ষিণ গাজায় আর্টিলারি থেকেও গোলাবর্ষণ করা হচ্ছে। সেই সঙ্গে এই এলাকায় স্থল অভিযানের আশঙ্কাও জোরদার হচ্ছে।

অনুমান করা হচ্ছে দক্ষিণ গাজার অধিবাসী ও আশ্রয় নেওয়া প্যালেস্তানিরা প্রতিবেশি দেশ মিশরে পালাতে বাধ্য হতে পারে বলে মনে করা হচ্ছে। রাষ্ট্রপুঞ্জ বলছে, দক্ষিণ গাজায় হামলা জোরদার করা হলে ১০ লক্ষাধিক প্যালেস্তানিকে মিশরে আশ্রয় নিতে হতে পারে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনসহ বিশ্ব নেতারা এই হামলার নিন্দা জানিয়েছেন।

প্রসঙ্গত, গত অক্টোবর মাসে গাজা থেকে ইজরায়েলের উপর হওয়া হামাস গোষ্ঠীর রকেট হামলায় নিহত প্রায় কয়েক হাজার মানুষ। তারপর থেকেই গাজাকে হামাস মুক্ত করতে হামলা চালাচ্ছে ইজরায়েল। বোমা বর্ষণের তীব্রতায় ইতিমধ্য়েই ভয়াবহ পরিস্থিতি প্য়ালেস্তাইনের গাজার। ইজরায়েলের হামলায় ১৫ হজার ২০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন, যার মধ্যে প্রায় ৪০ শতাংশই শিশু। দীর্ঘ দেড় মাসেরও বেশি সময় ধরে হামলা চালানোর পর ২৪ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত সাময়িক যুদ্ধবিরতি দেয় ইসরাইল। এরপর ১ ডিসেম্বর এই চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় আবারো গাজায় ব্যাপক হামলা শুরু করেছে ইসরাইলি সেনারা। গাজায় যুদ্ধ বিরতি শেষ হওয়ার পর থেকে ইজরায়েলি হামলায় ২৪০ জন প্যালেস্তানি নিহত এবং ৬৫০ জন আহত হয়েছেন।

পুজোর মুখে অগ্নিগর্ভ মণিপুর, সশস্ত্র হামলায় ২৪ ঘন্টায় নিহত ৯, পুড়ে ছাই ১৪ বাড়ি

দিল্লিতে ট্রেন ও মেট্রো বন্ধ নিয়ে দায়ের মামলা, রবিবার শুনানি সুপ্রিম কোর্টের বিশেষ বেঞ্চে

ফের রিয়াধের বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের, তড়িঘড়ি সরানো হল কর্মীদের

বয়স বাড়লেই দুর্বল হয়ে পড়ে মেরুদণ্ড? এই ৬ অভ্যাসেই মিলবে স্বস্তি

নবরাত্রির উপবাসে একঘেয়ে খাবার নয়, এয়ার ফ্রায়ারে বানান মুচমুচে মিষ্টি আলুর চাট

ইউক্রেনে ফের ভয়ঙ্কর গ্লাইড বোমা হামলা রুশ সেনার, ৩ শিশু-সহ নিহত ১৫

মঙ্গলের নক্ষত্রে সূর্যের গোচর, অক্টোবরের শেষে ৫ রাশির জাতকদের অর্থ-সাফল্য যোগ

‘যাঁরা মঞ্চে দুর্গা সেজে….’, নাম না করে তৃণমূলত্যাগী তারকাদের খোঁচা অভিষেকের

শিবির ছেড়ে চলে যাওয়ায় রোনাল্ডোকে নির্বাসিত করল পর্তুগাল ফুটবল সংস্থা

১৫ অক্টোবর থেকে ২০০০ টাকার বেশি UPI লেনদেনে মাশুল চালু অনিশ্চিত!

মহালয়াতে সুখবর দিলেন শুভেন্দু, আগামিকাল থেকেই ক্লাবে ঢুকবে অনুদানের টাকা

জীবন নিয়ে খেলা! ১৫ ফুটের অজগরের সঙ্গে সেলফি, তার পর…..

পুজোর ভিড় সামাল দিতে হাওড়া ডিভিশনে শতাধিক বিশেষ ট্রেন, খোলা হচ্ছে বাড়তি কাউন্টার

পঞ্চমীতে বোধন, কাঁচা ভোগ দেওয়া হয় দেবীকে, রানাঘাটের ঘোষবাড়ির পুজোয় রয়েছে নানা রীতি