ঈদের নমাজ চলাকালীন ৫ শিশু-সহ ৯ জনকে গুলিতে ঝাঁঝরা করল ইজরায়েলি সেনা

Share:

আন্তর্জাতিক ডেস্ক: আজ খুশির হাওয়া গোটা গাজা জুড়ে। কেননা ৩০ মার্চ রবিবার ফিলিস্তিনে পালিত হচ্ছে পবিত্র উৎসব ঈদ।সেই উপলক্ষ্যে পবিত্র রমজান মাসের সমাপ্তি এবং ঈদুল ফিতরের শুরু উপলক্ষে নামাজ আদায় করেছেন গাজার বাসিন্দারা।ধ্বংসস্তুপের মাঝে রাস্তায় চাদর পেতে নামাজ করেছেন ফিলিস্তিনরা।কিন্তু এমন খুশির দিনেও হামলা থামায় নি বর্বর ইজরায়েলি বাহিনী।এইদিনেও মায়ের কাছ থেকে কেড়ে নিল কোলের শিশুদের। ঈদের দিন সকালেই ইজরায়েলি বাহিনী কমপক্ষে ৯ জনকে হত্যা করেছে।নিহতদের মধ্যে পাঁচ শিশুও রয়েছে।

যে দিকে তাকানো যায় ধ্বংস ছাড়া আর কিছুই নেই।গাজার বুকে জীবনের গল্প পরিণত হয়েছে এক ভয়াবহ দুঃস্বপ্নে।এখানে স্বপ্ন দেখা বারণ।প্রতি মুহূর্তে তাড়া করে বেড়াচ্ছে মৃত্যু যন্ত্রণা।কেউ জানে না আগামীকাল সূর্যের মুখ দেখতে পাবে কিনা।নেতানিয়াহু সরকারের নির্দেশে গণহত্যা চালিয়ে যাচ্ছে ইজরায়েল পৈশাচিক সেনারা।বাদ পড়ছে না অসহায় মানুষের আশ্রয়স্থল হাসপাতাল এমনকী নিষ্পাপ শিশুদের স্কুলও।গনহত্যাকারী নেতানিয়াহু সরকার পুরো ধ্বংস করে দিয়েছে গাজাকে। সামরিক মানুষদের প্রতিহত করার নামে গাজায় ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে তারা।

ঈদের ঠিক আগে শনিবারও(২৯ মার্চ)গাজার বিভিন্ন এলাকায় ইজরায়েলি হামলায় এক শিশুসহ ১৭ জন ফিলিস্তিনি নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।যুদ্ধবিরতি ও বন্দী বিনিময় চুক্তি ভেঙে গত ১৮ মার্চ ইজরায়েলি সেনাবাহিনী গাজা উপত্যকায় আকস্মিক বিমান হামলা চালায়। এতে ৯২০ জনেরও বেশি মানুষ নিহত এবং ২ হাজার জনেরও বেশি আহত হন।

CAA-তে নাগরিকত্বের আবেদন নিয়ে বড় পদক্ষেপ, হুগলিতে শুরু শুনানি

‘প্রমাণ ছাড়াই চরিত্রহনন চলছে’, দিশা সালিয়ানের মৃত্যু মামলা নিয়ে নীরবতা ভাঙলেন আদিত্য ঠাকরে

জেলাস্তরের খেলায় পড়ুয়াদের জয়ে গোটা স্কুলকে বিরিয়ানি খাওয়ালেন প্রধান শিক্ষক

‘আইএসআই ঘনিষ্ঠ’কে দিল্লিতে দূত হিসেবে নিয়োগের প্রস্তাব ঢাকার, ছাড়পত্র দেয়নি মোদি সরকার

‘দেশজুড়ে চর্চা হচ্ছে’, মুখ্যমন্ত্রী শুভেন্দুর কাজের ভূয়সী প্রশংসা রাজনাথের

শ্রীদেবীর চেন্নাইয়ের সম্পত্তি নিয়ে সুপ্রিম কোর্টে মামলা, আইনি বিপাকে বনি-জাহ্নবী-খুশি

বিবাহবিচ্ছেদের পর থেকেই ভুগছিলেন মানসিক অবসাদে! নবদ্বীপে মহিলার মৃত্যু ঘিরে চাঞ্চল্য

লক্ষ্মীবারে কতজনের অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

পুজো উপহার কেন্দ্রের, ২৫ হাজার টাকা পর্যন্ত বেতনধারীরা প্রভিডেন্ট ফান্ডের আওতায়

পাকিস্তানি গ্যাংস্টার শাহজাদা ভাট্টির নেটওয়ার্ককে সন্ত্রাসী সংগঠন ঘোষণা স্বরাষ্ট্র মন্ত্রকের

কলকাতা বিমানবন্দর থেকে গ্রেফতার পাক গ্যাংস্টারের ভাই বান্টি খান, উদ্ধার জাল নথি

শ্বশুরবাড়ি ফিরতে রাজি না হওয়ায় রেগে কামড়ে স্ত্রীর নাক কেটে নিলেন বদমেজাজি স্বামী

পিতৃ তর্পণ! বাবা হরিবংশের স্মরণে অযোধ্যায় ধর্মশালা তৈরি করছেন বিগ বি

আফগানিস্তানের বিরুদ্ধে তাণ্ডবের পুরস্কার, পাক খেলোয়াড়কে হটিয়ে দ্বিতীয়স্থানে অভিষেক শর্মা