যুদ্ধ শুরু!  ইরানে একের পর এক বোমাবর্ষণ ইজরায়েলের

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ ইরানের ওপর সরাসরি হামলা চালাল ইজরায়েল। শনিবার ভোর থেকে ইরানের সামরিক ঘাঁটিসহ তেহরান ও আশপাশের শহরগুলোতে একের পর এক চলছে বোমাবর্ষণ।  তবে এখন পর্যন্ত কোন প্রাণহানির খবর বা ক্ষয়ক্ষতির খবর সামনে আসেনি।

এই হামলা প্রসঙ্গে ইজরায়েলের তরফে জানান হয়েছে, ইরানে হামলা চালাতে শতাধিক যুদ্ধবিমান ব্যবহার করেছে ইজরায়েল সেনাবাহিনী।  ১ অক্টোবর ইরানের হামলার প্রতিশোধ নিতেই এদিন পাল্টা গোলাবর্ষণ শুরু করে ইজরায়েল বাহিনী। এক আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, শনিবার ইরানে সামরিক লক্ষ্যবস্তুতে হামলায় ১০০ টিরও বেশি ইজরায়েলি  বিমান অংশ নেয়। ২০০০ কিলোমিটার দূর থেকে চালানো এই হামলায় F-35 ফাইটার জেট ব্যবহার করা হয়েছে।  নাম প্রকাশে অনিচ্ছুক এক ইজরায়েলি কর্মকর্তা জানিয়েছেন, ইরানের পারমাণবিক স্থাপনা বা তেলক্ষেত্রে হামলা চালানো হচ্ছে  না। মূলত, সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো চলছে।

তবে এই হামলা নিয়ে  ইরানের তরফে জানান হয়েছে, ‘মধ্য তেহরানে গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে। ইরানের রেভল্যুশনারি গার্ডের সদর দপ্তরের কাছেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে। ইরানের পাশাপাশি ইরাক, সিরিয়া ও লেবাননেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তাই বন্ধ রাখা হয়েছে বিমান চলাচল।‘ বলা বাহুল্য, বর্তমানে চলছে গাজা এবং ইজরায়েলের মধ্যে সঙ্ঘাত। আর সেইসময় ইরানের মাটিতে সরাসরি হামলা চালাল ইজরায়েল সেনা বাহিনী। তাতেই প্রশ্ন উঠছে তাহলে কী এবার ইরান এবং ইজরায়েলের মধ্যে শুরু হল যুদ্ধ ? বর্তমানে ইরান- ইজরায়েলের সঙ্ঘাতের দিকে তাকিয়ে রয়েছে গোটা  বিশ্ব।

শিশুকে ডেঙ্গুর হাত থেকে দূরে রাখতে চান? বাড়িতেই মেনে চলুন কয়েকটি জরুরি নিয়ম

জন্মাষ্টমীতে রাশি অনুযায়ী কৃষ্ণকে কী ভোগ দেবেন? জেনে নিন ১২ রাশির জন্য বিশেষ নিবেদন

আজকের রাশিফল: কাছের মানুষের সঙ্গে তুমুল ঝামেলা, সন্তানের বিদেশে পড়াশোনার প্রস্তাব আসবে

সহবাসের পর পেটে ব্যথা, অস্বাভাবিক রক্তপাত!, জানুন কেন হয় এমন?

ব্রেকআপের পর যত কষ্টই হোক, এই ৪টে কাজ ভুলেও নয়! নিজেই বাড়াবেন নিজের যন্ত্রণা

‘সংখ্যালঘু হিসেবে নিজেদের পরিচয় দেবেন না’, জন্মাষ্টমীতে হিন্দুদের বার্তা তারেকের স্বরাষ্ট্রমন্ত্রীর

চুলের মুঠি ধরে স্ত্রীকে টানতে টানতে নিয়ে যাচ্ছেন প্রাক্তন বিধায়ক, ভাইরাল ‘কুকীর্তি’র ভিডিও

ভাদ্র মাসে তালের মেলা, পুরুলিয়ায় অভিনব উদ্যোগ রাজ্য সরকারের

ফুকেত-দিল্লিগামী বিমানের নেশাগ্রস্ত পাইলটকে বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া

অ্যাম্বুলান্স ভাড়ার টাকা নেই, স্ট্রেচারে শোয়ানো মায়ের মৃতদেহের পাশে বসে অঝোরে কান্না ছোট্ট মেয়ের

জাপানের সঙ্গে ঐতিহাসিক T-20 ম্যাচ খেলবেন শ্রেয়স আয়াররা

আদালতে যাওয়ার পথে পুলিশের চোখে ধুলো দিয়ে পলাতক দুই বাংলাদেশি, চাঞ্চল্য মুর্শিদাবাদে

ফরাক্কায় বিপর্যয়, শুক্রতেও দার্জিলিং মেল-সহ বাতিল উত্তরবঙ্গগামী ২৫টি ট্রেন

জন্মাষ্টমীর কালাকাঁদে ছত্রাক, লাইসেন্স ছাড়াই রমরমিয়ে চলছে নামী মিষ্টির দোকান, চাঞ্চল্য শান্তিপুরে