‘ভেঙে গুঁড়িয়ে দেব’ ইরানের পারমাণবিক স্থাপনায় ভয়ঙ্কর হামলা চালাবে ইজরায়েল

Share:

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের পারমাণবিক স্থাপনায় ভেঙে গুঁড়িয়ে দেবে ইজরায়েল। চলতি বছরের মাঝামাঝি সময়ে ইরানের পারমাণবিক স্থাপনায় ভয়ঙ্কর হামলা চালাতে পারে ইজরায়েল বলে আশঙ্কা করছেন মার্কিন গোয়েন্দারা। ইজরাইলের সঙ্গে ইরানের চলমান উত্তেজনার মধ্যেই এমন খবর শোরগোল ফেলেছে গোটা বিশ্বে।

মার্কিন গোয়েন্দাদের আশঙ্কা, এই ধরনের হামলা হলে ইরানের পারমাণবিক কর্মসূচিকে কয়েক সপ্তাহ বা কয়েক মাসের জন্য পিছিয়ে দিতে পারে, তবে এতে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়তে পারে এবং বড় ধরনের যুদ্ধ বাঁধতে পারে।

আমেরিকার নয়া প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ ইরানের জন্য কঠিন সময় যাবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। ইতিমধ্য়েই ট্রাম্প প্রশাসন কড়া হুঁশিয়ারি দিয়েছে ইরানকে। পারমাণবিক বোমা তৈরি করলে ইরনাকে ধুলোয় মিশিয়ে দেবে আমেরিকা। তবে তাতে পাত্তা দিতে নারাজ ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেইনি। তার দাবি এসব হুমকিতে ভয় পাচ্ছে না ইরান। গত মাসেই ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)বড় পরিসরে সামরিক মহড়া চালিয়েছে। স্পর্শকাতর স্থাপনাগুলোর প্রতিরক্ষার কথা মাথায় রেখেই এসব মহড়া চালানো হয়েছে।

উল্লেখ্য,দুই দশকের বেশি সময় ধরে পশ্চিমাদের সঙ্গে ইরানের সম্পর্ক আদায়-কাঁচকলা। ইরানের পারমাণবিক কর্মসূচির বিকাশকে ঘিরে শত্রুতা আরও বেড়েছে আমেরিকার সঙ্গে। ইরানকে পারমাণবিক বোমা বানানো থেকে বিরত রাখতে চেষ্টা চালাচ্ছে আমেরিকা। অন্যদিকে তেহরান ধারাবাহিকভাবে বলে আসছে, তারা গণবিধ্বংসী কোনো অস্ত্র বানাতে চায় না। তারা তাদের নিরপত্তার স্বার্থের কথা ভাবছে। চলতি বছরের শুরুর দিকে পারমাণবিক বোমা তৈরির জন্য ইউরেনিয়ামের মজুত ব্যাপকভাবে বাড়িয়েছে ইরান। এমন আবহে যে কোন সময় বড়সড় যুদ্ধ বাঁধতে পারে বলে আশঙ্কা করছে মার্কিন গোয়েন্দারা।

পার্লার ছাড়াই ত্বকের ডিটক্স! বাড়িতেই বানান এই ৩টি চারকোল মাস্ক

রাশিয়ার তেলের উপর থেকে শুল্ক প্রত্যাহার ট্রাম্পের, লাভবান হবে ভারত?

মহাসপ্তমীতে ঠাকুর দেখতে বেরোলে সঙ্গে রাখুন ছাতা! কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস

পুজোয় রেস্তরাঁয় খেতে যাওয়ার আগে সাবধান! কলকাতার একাধিক জায়গায় হানা খাদ্য সুরক্ষা দফতরের

কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI কেড়ে নেবে চাকরি? রইল নিরাপদ কেরিয়ারের সন্ধান

ট্রাম্পকে ‘স্বামী’ ডাকতেই চাকরি গেল? ৫ দিনেই পদ হারালেন মার্কিন প্রেস সচিবের কেটি

বাংলার বুকেই ‘ইউরোপ’! পুজোতে চলুন রাজপ্রাসাদের গ্রাম ধান্যকুড়িয়া

মাটি দরকার হবে না, বাড়ির বারান্দায় চাষ করুন এই ৫ সুস্বাদু সবজি ও ফল

আর্থিক দুর্নীতির মামলায় আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে জামিন দিল সুপ্রিম কোর্ট

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ও এক দিনের দল ঘোষিত, জায়গা পেলেন না শামি

বাংলাদেশে অব্যাহত হিন্দু নিধন, সাতক্ষীরায় হিন্দু ব্যবসায়ীকে গাছের সঙ্গে বেঁধে পিটিয়ে-কুপিয়ে খুন

হাইকোর্টের পর ফেরাল সুপ্রিম কোর্ট, পুজোয় শ্রীঘরেই কাটবে সুজিতের

‘আইনের চোখে সবাই সমান, সব স্টল তুলে দিন’, সিপিএমকে বুকস্টলের অনুমতি দিল না হাই কোর্ট

দাবানল নেভাতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, ইন্দোনেশিয়ায় আগুনে পুড়ে মৃত ৪