মৃত্যুপুরী গাজার পরিস্থিতি জানাতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন সাংবাদিক

Share:

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন ও ইউরোপের দেশগুলির ইন্ধনে গাজা উপত্যকায় চলা ইজরায়েলি হত্যাযজ্ঞের বর্ণনা করতে গিয়ে লাইভ শো’তেই কান্নায় ভেঙে পড়লেন এক সাংবাদিক। কান্না জড়ানো কণ্ঠে বললেন, ‘বহুবার গাজায় এসেছি। এমন নারকীয় পরিস্থিতি কখনও দেখিনি। চারিদিকে লাশের পাহাড়। যাদের অধিকাংশই শিশু ও মহিলা…।’ লাইভ শোয়ে সাংবাদিকের কান্নায় ভেঙে পরা ছবি ইতিমধ্যেই সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে।

হামাসের হামলার বদলা নিয়ে গত ৯ দিন ধরে গাজাজুড়ে লাগাতার বোমা বর্ষণ করে চলেছে ইজরায়েলের খুনে সেনাবাহিনী। আর ওই হামলায় সবচেয়ে বেশি প্রাণ হারিয়েছে শিশু ও মহিলা। মৃত্যুমিছিলের সারি ক্রমশই বাড়ছে। হাসপাতালের মর্গে লাশ রাখার কোনও জায়গা নেই। তাই আইসক্রিম ফ্রিজারে রাকতে হচ্ছে মৃত শিশুদের লাশ। ইজরায়েলের হামলায় কীভাবে গাজা উপত্যকা শ্মশানপুরীতে পরিণত হয়েছে তা দর্শকদের সামনে তুলে ধরতে সম্প্রতি মধ্য গাজার শহিদ আল আকসা হাসপাতালে হাজির হয়েছিলেন চায়না গ্লাবাল টেলিভিশন নেটওয়ার্কের(সিজিটিএন) সাংবাদিক নূর হারাজিন।

চোখের সামনেই একের পর এক শিশু-মহিলার রক্তাক্ত, ছিন্নভিন্ন দেহ নিয়ে পরিজনদের নিয়ে ছুটে আসতে দেখে মানসিকভাবে ধাক্কা খান তিনি। এমনকি সন্তান-স্বামী হারানো মহিলাদের বুক ফাটানো কান্না দেখে চোখের জল সামলাতে পারেননি নূর। কোনও ভাবে ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলা শুরু করেন, ‘বহুবার গাজায় এসেছি। কিন্তু এমন নারকীয়তা, ভয়াবহ দৃশ্য কখনই দেখিনি। মনে হচ্ছে মৃত্যু যেন সবাইকে গ্রাস করার জন্য ছুটে আসছে..।’ এর পরেই কান্নায় ভেঙে পড়েন তিনি। বিব্রতকর পরিস্থিতি সামলাতে সিজিটিএনের সঞ্চালক নিজের সহকর্মী নূরকে সান্ত্বনা দিয়ে বলেন, ‘তুমি নিরাপদ কোনও আশ্রয়ে চলে যাও।’

পুজোর মুখে অগ্নিগর্ভ মণিপুর, সশস্ত্র হামলায় ২৪ ঘন্টায় নিহত ৯, পুড়ে ছাই ১৪ বাড়ি

দিল্লিতে ট্রেন ও মেট্রো বন্ধ নিয়ে দায়ের মামলা, রবিবার শুনানি সুপ্রিম কোর্টের বিশেষ বেঞ্চে

ফের রিয়াধের বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের, তড়িঘড়ি সরানো হল কর্মীদের

বয়স বাড়লেই দুর্বল হয়ে পড়ে মেরুদণ্ড? এই ৬ অভ্যাসেই মিলবে স্বস্তি

নবরাত্রির উপবাসে একঘেয়ে খাবার নয়, এয়ার ফ্রায়ারে বানান মুচমুচে মিষ্টি আলুর চাট

ইউক্রেনে ফের ভয়ঙ্কর গ্লাইড বোমা হামলা রুশ সেনার, ৩ শিশু-সহ নিহত ১৫

মঙ্গলের নক্ষত্রে সূর্যের গোচর, অক্টোবরের শেষে ৫ রাশির জাতকদের অর্থ-সাফল্য যোগ

‘যাঁরা মঞ্চে দুর্গা সেজে….’, নাম না করে তৃণমূলত্যাগী তারকাদের খোঁচা অভিষেকের

শিবির ছেড়ে চলে যাওয়ায় রোনাল্ডোকে নির্বাসিত করল পর্তুগাল ফুটবল সংস্থা

১৫ অক্টোবর থেকে ২০০০ টাকার বেশি UPI লেনদেনে মাশুল চালু অনিশ্চিত!

মহালয়াতে সুখবর দিলেন শুভেন্দু, আগামিকাল থেকেই ক্লাবে ঢুকবে অনুদানের টাকা

জীবন নিয়ে খেলা! ১৫ ফুটের অজগরের সঙ্গে সেলফি, তার পর…..

পুজোর ভিড় সামাল দিতে হাওড়া ডিভিশনে শতাধিক বিশেষ ট্রেন, খোলা হচ্ছে বাড়তি কাউন্টার

পঞ্চমীতে বোধন, কাঁচা ভোগ দেওয়া হয় দেবীকে, রানাঘাটের ঘোষবাড়ির পুজোয় রয়েছে নানা রীতি