গাজায় আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে ইজরায়েল, নিন্দা আমেরিকার

Share:

নিজস্ব প্রতিনিধি : ইজরায়েল গাজায় আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘন করেছে। যুদ্ধে হাজার হাজার প্যালেস্টাইন নাগরিকদের প্রাণহানির ঘটনায় এমনই কড়া প্রতিক্রিয়া দিল মার্কিন প্রশাসন।

জানা গিয়েছে, গত শুক্রবার মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেসে প্যালেস্টাইন নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়। সেই প্রতিবেদনে গাজায় ইসরায়েলি অভিযানের নিন্দা করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে. ইসরায়েল গাজায় অসামরিক ক্ষয়ক্ষতি কমানোর দিকে বিশেষ নজর দেয়নি। বরং হামলার শুরু থেকে মানবিক সহয়তা বাড়ানোর দিকে নজর দেয়নি ইসরায়েল। মার্কিন প্রশাসনের স্টেট ডিপার্টমেন্টের তরফে জানানো হয়েছে, ইজরায়েল সরকার মার্কিন যুক্তরাষ্ট্রের অস্ত্র ব্যবহার করেছে। এই বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে সঠিক তথ্য ছিল না।

সম্প্রতি রাফায় হামলার পর ইজরায়েলকে অস্ত্র সরবরাহ বন্ধের হুশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এই প্রেক্ষাপটে মার্কিন কংগ্রেসে প্রকাশিত প্রতিবেদন অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের এই হুশিয়ারির পরও অবশ্য হুঁশ ফেরেনি ইজরায়েলের। ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানইয়াহু জানিয়েছেন, প্রয়োজনে তাঁরা একাই লড়াই করবেন। এদিনে কাতারের এক সংবাদ মাধ্যম সূত্রে খবর, রাফায় ইজরায়েলি আক্রমণের পর অনেক প্যালেস্টাইন নাগরিকদের চরম দুর্দশার মধ্যে পড়তে হচ্ছে। এখনও অনেক প্যালেস্টাইন পরিবার নিরাপদ আশ্রয় পায়নি। তাঁদের খোলা আকাশের নীচে কাটাতে হচ্ছে। জানা যাচ্ছে, এখনও পর্যন্ত আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ৩৫ হাজার প্যালেস্টাইন নাগরিকদের প্রাণ কেড়ে নিয়েছে ইজরায়েল।

১৫ লাখ টাকা তোলাবাজি মামালায় হাই কোর্টের নির্দেশে সিআইডি দফতরে হাজিরা কীর্তির

বহাল থাকছে গ্রেফতারি পরোয়ানা, কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা খেলেন পাথরসম্রাট টুলু মণ্ডল

নিরামিষের দিনে মুখের স্বাদ বদলাতে বানিয়ে নিন পেঁপে ঘণ্ট

‘দেশে নারী সুরক্ষা কোথায়?’, বিহারের জামুইয়ে কিশোরী শ্লীলতাহানির ঘটনায় ক্ষোভ প্রকাশ খুশবুর

এনকাউন্টারে ঘায়েল জামুইয়ে তরুণীকে যৌন হেনস্তার মূলপাণ্ডা নন্দন যাদব

‘শেষ ম্যাচ…সারা জীবনের জন্য’, বিদায়ী ম্যাচে বিশেষ জার্সিতে মাঠে নামবেন মেসি 

নিরামিষে কি খাবেন ভাবছেন? বানিয়ে ফেলুন পনির পাতুরি, রইল রেসিপি

সামান্য লুডু খেলা নিয়ে বচসা, রাগে কোদাল দিয়ে বৃদ্ধের ঘাড়ে কোপ, গ্রেফতার প্রতিবেশী

Asian Games 2026: স্মৃতি-শেফালির চওড়া ব্যাটে ভর করে শ্রীলঙ্কাকে ২১৭ রানের টার্গেট দিল ভারত

পুজোর মধ্যেই ভোটের বাদ্যি, ষষ্ঠীর দিনেই কোয়েলের ছেড়ে দেওয়া রাজ্যসভা আসনে নির্বাচন

প্রথমবার কোচবিহারে শুভেন্দু, জলদাপাড়ায় নামকরণ করবেন দুই হস্তীশাবকের

গনেশ উৎসব চলাকালীন মর্মান্তিক দুর্ঘটনা! ফুটন্ত সম্বরের পাত্রে পড়ে মৃত্যু মহিলার

বাড়ি ভেঙে গুঁড়িয়ে দেওয়ার পর গুহাতেই সংসার! সন্তানদের নিয়ে ‘পাতালঘরে’ ফিলিস্তিনি পরিবার

বিয়েবাড়ি থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, কুলুতে খাদে গাড়ি পড়ে মৃত ৪