গাজায় আবাসিক ভবনে বিমান হামলা, নিহত ৫, আহত ৬

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ফের বিমান হামলা গাজায়। রিমাল এলাকায় একটি আবাসিক ভবনে হামলায় অন্তত পাঁচ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ছয় জন। আজ শনিবার ভোরে এই হামলা হয় বলে জানিয়েছে আল-শিফা হাসপাতাল। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, মৃতদের মধ্যে চার জন মহিলা। তাঁদের মধ্যে এক প্রবীণ খ্রিষ্টান মহিলা এবং তাঁর মেয়েও রয়েছে।

আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, পশ্চিম গাজা সিটির রিমাল এলাকায় হামলাটি হয়। আল-আসালা ভবনের একটি অ্যাপার্টমেন্টকে লক্ষ্য করা হয়েছিল বলে জানা গিয়েছে। স্থানীয় সাংবাদিকদের দাবি, হামলার আগে কোনও সতর্কবার্তা দেওয়া হয়নি। হামলার সময় অধিকাংশ বাসিন্দা ঘুমিয়ে ছিলেন। এমনটাই জানিয়েছেন আল-জাজিরার প্রতিবেদক হানি আল-শায়েব। প্রথমে যুদ্ধবিমানের শব্দ শোনা যায়। কিছুক্ষণের মধ্যেই পর পর তিনটি হামলা হয় বলে তাঁর দাবি। বিস্ফোরণে নির্দিষ্ট অ্যাপার্টমেন্টটি ধ্বংস হয়ে যায়। ক্ষতিগ্রস্ত হয় ভবনের নীচের কয়েকটি তলাও। পরে গোটা ভবনে আগুন ছড়িয়ে পড়ে। প্রায় এক ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে ফিলিস্তানি সিভিল ডিফেন্স।

আরও পড়ুন: গুয়াহাটির পানশালায় মহিলাকে বিবস্ত্র করে মারধর! ভাইরাল ভিডিও দেখলে শিউরে উঠবেন….

এরপর শুরু হয় উদ্ধারকাজ। ধ্বংসস্তূপের নীচে কেউ আটকে রয়েছেন কি না, তা খোঁজা হয়। নিখোঁজদের সন্ধানেও তল্লাশি চালানো হয়। উদ্ধার অভিযান চলার সময় এলাকায় ড্রোন ওড়ার শব্দ শোনা যায় বলে স্থানীয় সূত্রে খবর। রিমাল গাজা সিটির ঘনবসতিপূর্ণ এলাকাগুলির একটি। যুদ্ধের কারণে বহু মানুষ সেখানে আশ্রয় নিয়েছেন। তাঁদের অনেকেই অস্থায়ী তাঁবু বা আশ্রয়কেন্দ্রে থাকছেন। আবাসিক এলাকায় এই হামলার ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে কি না, তা এখনও স্পষ্ট নয়। উদ্ধার অভিযান ও তল্লাশি চলছে।

‘অপসারণ নয় জ্ঞানেশ কুমারকে গ্রেফতার করতে হবে,’ হুঙ্কার অভিষেকের

ভাঙাচোরা কুড়িয়ে দিন কাটানো বৃদ্ধের ব্যাঙ্কে মিলল ৫০ লক্ষ টাকা, কীভাবে সম্ভব?

অধিনায়কত্ব ছাড়লেন ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক হরমনপ্রীত কৌর

এসআইআর ইস্যুতে নির্বাচন কমিশনের দফতরে অভিযান ইন্ডিয়া জোটের, কড়া নিরাপত্তা

‘এজেন্টদের বুথে বসতে দেওয়া হচ্ছে না’, নন্দীগ্রামে ভোটের শুরুতেই দাবি মিলন প্রধানের

কৃষ্ণসাগরে জাহাজে রাশিয়ার হামলায় আহত ভারতীয় নাবিক, কড়া প্রতিক্রিয়া নয়াদিল্লির

‘যা করার ঈশ্বরই করবেন’, বুথে যাওয়ার আগে মন্দিরে পুজো হাসিরানির

‘বাবা, তোমার প্রত্যাশা পূরণ করতে পারছি না’, হস্টেলের ঘরে তরুণীর মর্মান্তিক পরিণতি

পুজোর আগে আবহাওয়ার মেজাজ বদল, আজ কলকাতা-সহ কোথায় ঝড়বৃষ্টির সম্ভাবনা?

রেজিনগরে পুলিশের সঙ্গে বচসা, নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগে গ্রেফতার হুমায়ুন কবীর

নাইজেরিয়ায় ভেঙে পড়ল সামরিক বিমান, মৃত ৩২

‘গাজার প্রতিশোধ নিতেই হামলা’, জেরায় বিস্ফোরক দাবি ফ্লাইদুবাইয়ের ওমানি সহ-পাইলটের

কঙ্গো নদীতে দুই নৌকার ভয়াবহ সংঘর্ষ, মৃত অন্তত ৩০

৪ বছরের ছেলেকে নিয়ে কুয়োয় ঝাঁপ মা’য়ের, নেপথ্যে কোন কারণ