গাজামুখী ট্রাক ফেলে দিচ্ছে ইজরায়েলি পাষণ্ডরা

Share:

আন্তর্জাতিক ডেস্ক : গাজায় টানা যুদ্ধের কারণে খেয়ে না খেয়ে বহু ফিলিস্তিনিকে দিন কাটাতে হচ্ছে। এইসময় তাঁদের একমাত্র সম্বল ত্রান। ত্রানের আশায় চেয়ে আছে হাজার হাজার ফিলিস্তিনি।এরই মধ্যে গাজামুখী ত্রাণবাহী ট্রাক আটকে দিয়েছে ইজরায়েলি বিক্ষোভকারীরা। শুধু তাই নয়, এ সময় তারা ট্রাক থেকে খাবারের প্যাকেটগুলো ছুঁড়ে ফেলে দেয় এবং শস্যের ব্যাগগুলো ছিঁড়ে ফেলে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে জানানো হয়েছে, ত্রাণবাহী ট্রাকগুলো জর্ডান থেকে এসেছিল। হেবরনের পশ্চিমে তারকুমিয়া চেকপয়েন্টে ইসরাইলপন্থিরা বিক্ষোভ করছিলেন। তারাই ত্রাণবাহী ট্রাকগুলো আটকে দিয়ে খাবারের প্যাকেটগুলো ফেলে দেয়। এই সময় সেখান থেকে গ্রেফতার করা হয়েছে চার বিক্ষোভকারীকে।

তাঁদের বিক্ষোভ করার করার কারণ হিসেবে বিক্ষোভকারীরা জানিয়েছে। তাঁরা গাজায় হামাসের হাতে আটক বন্দিদের মুক্তির জন্য বিক্ষোভ করছে। আন্তর্জাতিক এক সংবাদমাধ্যমকে একজন বিক্ষোভকারী জানিয়েছেন, তিনি সোমবার চেকপয়েন্টে ছিলেন, কারণ তিনি শুনেছেন যে ত্রাণবাহী ট্রাকগুলো হামাসের কাছে গিয়ে পৌঁছাবে; যারা তাঁদের সেনা ও ইজরায়েলি নাগরিকদের হত্যার চেষ্টা করছে।

তবে এই ঘটনায় ত্রাণবাহী ট্রাকে এ হামলার নিন্দা করেছে হোয়াইট হাউস। তারা ঘটনাটিকে ‘লুটপাট’ ও ‘পুরোপুরি ক্ষোভ’ হিসেবে আখ্যা দিয়েছে। অন্যদিকে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) সতর্ক করেছে, উত্তর গাজার ফিলিস্তিনিরা ‘সম্পূর্ণ দুর্ভিক্ষ’র সম্মুখীন হচ্ছেন।  আর দক্ষিণে যেখানে বেশিরভাগ ফিলিস্তিনি আশ্রয় নিয়েছে, সেখানে মানবিক পরিস্থিতি আরও খারাপ হচ্ছে।

এর আগেও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছিল একটি ভিডিয়ো। যাতে দেখা গেছে, বিক্ষোভকারীরা লরি থেকে খাবারের বাক্সগুলো মাটিতে ফেলে সেগুলোতে লাথি দিচ্ছিল। গত অক্টোবর থেকে গাজাকে নির্বিচারে হামলা চালাচ্ছে ইজরায়েলি বাহিনী। তাদের বর্বর হামলা থেকে বাদ যায়নি হাসপাতাল ও শরণার্থী শিবির। এমনকি ত্রাণ নিতে আসা ফিলিস্তিনিদের ওপরও হামলা চালিয়েছে ইজরায়েলি বাহিনী। আবারও ত্রাণবাহী ট্রাক আটকে দিয়েছে ইজরায়েলি বিক্ষোভকারীরা।

ইনস্টাগ্রামে অনুসারীর সংখ্যায় ফড়নবিশ-শিন্ডেকে ছাপিয়ে গেলেন মহারাষ্ট্রের ‘সিংহম’ আমলা তুকারাম

স্ট্রোকের পর সুস্থ থাকতে এড়িয়ে চলুন এই ৫টি মারাত্মক ভুল!

সত্যিই কি সুপার ড্রিঙ্ক! জেনে নিন ডাবের জলের ৪ উপকারিতা

সাপ্লিমেন্ট নয়, রান্নাঘরের এই ৫ খাবারেই মিলতে পারে জরুরি পুষ্টি

শিশুকে ডেঙ্গুর হাত থেকে দূরে রাখতে চান? বাড়িতেই মেনে চলুন কয়েকটি জরুরি নিয়ম

জন্মাষ্টমীতে রাশি অনুযায়ী কৃষ্ণকে কী ভোগ দেবেন? জেনে নিন ১২ রাশির জন্য বিশেষ নিবেদন

আজকের রাশিফল: কাছের মানুষের সঙ্গে তুমুল ঝামেলা, সন্তানের বিদেশে পড়াশোনার প্রস্তাব আসবে

সহবাসের পর পেটে ব্যথা, অস্বাভাবিক রক্তপাত!, জানুন কেন হয় এমন?

‘সংখ্যালঘু হিসেবে নিজেদের পরিচয় দেবেন না’, জন্মাষ্টমীতে হিন্দুদের বার্তা তারেকের স্বরাষ্ট্রমন্ত্রীর

ফুকেত-দিল্লিগামী বিমানের নেশাগ্রস্ত পাইলটকে বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া

অ্যাম্বুলান্স ভাড়ার টাকা নেই, স্ট্রেচারে শোয়ানো মায়ের মৃতদেহের পাশে বসে অঝোরে কান্না ছোট্ট মেয়ের

ভাদ্র মাসে তালের মেলা, পুরুলিয়ায় অভিনব উদ্যোগ রাজ্য সরকারের

আদালতে যাওয়ার পথে পুলিশের চোখে ধুলো দিয়ে পলাতক দুই বাংলাদেশি, চাঞ্চল্য মুর্শিদাবাদে

ফরাক্কায় বিপর্যয়, শুক্রতেও দার্জিলিং মেল-সহ বাতিল উত্তরবঙ্গগামী ২৫টি ট্রেন