চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

জেলে বন্দিদের সঙ্গীদের সঙ্গে ‘অন্তরঙ্গ’ সময় কাটানোর সুযোগ, কোথায় চচালু এমন নিয়ম?

নিজস্ব প্রতিনিধি: কারাবাসে থাকা মানে শাস্তি ভোগ করা। কিন্তু এখানে তো উল্টো পুরান। ইতালিতে চালু হল এক অভিনব নিয়ম। এবার থেকে সে দেশের কারাবন্দীরাও পারবে নিজেদের মতো একান্তে ঘনিষ্ঠ সময় কাটাতে। শুক্রবার (১৮ এপ্রিল) ইতালির উমব্রিয়া অঞ্চলের টের্নি শহরের একটি কারাগারে বিশেষভাবে প্রস্তুত কক্ষে এক বন্দী তার নারীসঙ্গীর সঙ্গে সাক্ষাতের মাধ্যমে এ প্রকল্পের উদ্বোধন করে।

ইতালির সাংবিধানিক আদালতের এক আদেশের ভিত্তিতে এই নিয়ম চালু করা হয়েছে। নিয়মাবলীতে বলা হয়েছে, কারাগারে বন্দীরা চাইলে তাদের সঙ্গীর সঙ্গে ‘ব্যক্তিগত সাক্ষাতের’ অধিকার রয়েছে। এর ফলে নির্দিষ্ট কিছু বন্দী এবার থেকে কারাগারের বাইরে থেকে আসা স্বামী-স্ত্রী বা দীর্ঘমেয়াদি সঙ্গীদের সঙ্গে প্রহরীহীন একান্ত সাক্ষাতের সুযোগ পাবেন।

উমব্রিয়ার কারাবন্দীদের অধিকারবিষয়ক ন্যায়পাল জিউসেপে কাফোরি এক সংবাদ সংস্থাকে জনিয়েছেন, “আমরা খুশি, কারণ সবকিছুই শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। তবে সাক্ষাৎকারকারীদের গোপনীয়তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।”

টের্নি কারাগারে প্রথম ‘অন্তরঙ্গ সাক্ষাতের’ ঘটনা সম্পর্কে তিনি বলেন, “এটি একধরনের পরীক্ষামূলক উদ্যোগ ছিল। আগামী কয়েক দিনের মধ্যেই আরও কিছু সাক্ষাৎ অনুষ্ঠিত হবে।”

২০২৪ সালের জানুয়ারিতে ইতালির আদালতের দেওয়া ওই আদেশে বলা হয়, প্রহরীদের নজরদারি ছাড়া কারাবন্দীদের নিজ সঙ্গীদের সঙ্গে একান্ত সময় কাটানোর অধিকার থাকা উচিত। ইউরোপের অনেক দেশ—যেমন ফ্রান্স, জার্মানি, স্পেন, নেদারল্যান্ডস ও সুইডেনে এই ধরণের দাম্পত্য সাক্ষাৎ অনুমোদিত রয়েছে।

গত সপ্তাহে ইতালির বিচার মন্ত্রণালয় একটি নির্দেশনা জারি করে জানায়, যেসব বন্দী এ সুবিধা পাবেন, তাদের বিছানা ও টয়লেটযুক্ত একটি কক্ষে দুই ঘণ্টা পর্যন্ত অবস্থানের সুযোগ দেওয়া হবে। তবে নির্দেশনায় বলা হয়, নিরাপত্তার স্বার্থে সেই কক্ষের দরজা বন্ধ করা যাবে না, যাতে প্রয়োজনে কারারক্ষীরা হস্তক্ষেপ করতে পারেন।

ইতালি ইউরোপের অন্যতম দেশ, যেখানে কারাগারগুলি ধারণক্ষমতার তুলনায় অতিরিক্ত বন্দীতে ভরপুর। দেশটির কারাগারগুলিতে বর্তমানে ৬২ হাজারের বেশি বন্দী রয়েছে, যা সর্বোচ্চ ধারণক্ষমতার চেয়ে প্রায় ২১ শতাংশ বেশি। এই পরিস্থিতিতে কারাগারগুলির মধ্যে আত্মহত্যার হারও উদ্বেগজনকভাবে বেড়েছে।

Published by:

Share Link:

More Releted News:

র‍্যাম্প থেকে যুদ্ধক্ষেত্র! ‘মিস ইন্ডিয়া’ কাশিশ এখন ভারতীয় সেনার লেফটেন্যান্ট

মার্কিন যুদ্ধবিমান ঘায়েলে চিনের তৈরি বিশেষ অস্ত্র ব্যবহার ইরানের

ইরান থেকে খবর নিয়ে আমেরিকা সফরে যেতে পারেন পাক সেনাপ্রধান মুনির

লাহোরে গুলিবিদ্ধ লস্কর নেতা আমির হামজা, অবস্থা আশঙ্কাজনক

বিশ্বের প্রবীণতম গরিলার জন্মদিন পালন, ধুমধাম করে উদযাপন চিড়িয়াখানায়

জ্যান্ত পিঁপড়ে পাচারের দায়ে জরিমানাসহ ১ বছর কারাদণ্ড চিনা ব্যক্তির

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ