ইতালি অভিমুখী নৌকাডুবি, মৃত ৪১

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ইতালি অভিমুখী নৌকা ডুবে মৃত্যু ৪১ জন যাত্রীর। ইতালির ল্যাম্পাডুসা দ্বীপের কাছে এই ঘটনা ঘটেছে। তিউনিসিয়ার স্ফ্যাক্স থেকে যাত্রা শুরু করে নৌকোটি। কিন্তু ইতালি যাওয়ার পথেই এই দুর্ঘটনা ঘটেছে বলে এক আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর।

এই ঘটনায় প্রাণে বেঁচে যাওয়া চারজন বুধবার ল্যাম্পাডুসায় পৌঁছেছেন। জানা গিয়েছে, নৌকাডুবিতে প্রাণে বেঁচে যাওয়া ওই চার ব্যক্তি আইভরি কোস্ট এবং গিনির নাগরিক।

তিউনিসিয়া কর্তৃপক্ষ জানিয়েছে, ল্যাম্পাডুসা থেকে প্রায় ৮০ মাইল দূরে অবস্থিত একটি বন্দর শহর স্ফ্যাক্স। ইউরোপে যারা নিরাপত্তা ও উন্নতমানের জীবনযাপন খোঁজেন সেসমস্ত অভিবাসীদের জন্য  জনপ্রিয় একটি শহর।

সম্প্রতি, সমুদ্র পাড়ি দিয়ে উত্তর আফ্রিকা থেকে ইউরোপে যাওয়ার পথে চলতি বছর এ পর্যন্ত ১ হাজার ৮শ’র বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। ইতালীয় কোস্টগার্ড এবং দাতব্য গোষ্ঠীগুলো ল্যাম্পাডুসায় আগত দুই হাজারের বেশি অভিবাসীকে উদ্ধার করেছে।

পুজোয় রেস্তরাঁর খাবার খেয়ে পেটের দফারফা? শরীর সুস্থ করতে কী খাবেন, কী এড়াবেন

২৩ অক্টোবর আরশোলাদের বিক্ষোভে সামিল হচ্ছেন নির্মলা সীতারামনের স্বামী

ভারতের মাটিতে আয়োজিত বিশ্বকাপ থেকে সরে দাঁড়াল পাকিস্তান, কলকাঠি নেড়েছেন নকভি

দুর্গা প্রতিমা বিসর্জনের সময়ে বিদ্যু‍‍ৎস্পৃষ্ট হয়ে তিনজনের মৃত্যু, ঝলসে গেলেন আরও ১০

দশমীতে বিশ্ববাংলা রেস্তরাঁয় অগ্নিকাণ্ড! ঘটনাস্থলে দমকল ও পুলিশ

সূর্যের গোচরে আগামী ১৫ দিন অর্থ লাভের যোগ চার রাশির জাতকদের ভাগ্যে

দুর্গাপুজোর মেলায় ফুচকা খেয়ে অসুস্থ শতাধিক, হাসপাতালে ভর্তি ১০, আশঙ্কাজনক ২

জানসেন-রাবাডার আগুনে বোলিংয়ে ৯৯ রানে খতম অস্ট্রেলিয়ার ইনিংস

৭ দিন জেলে কাটানোর পর মুক্তি পাচ্ছেন আরশোলাদের দুই নেতা সৌরভ-আশুতোষ

শুক্রবারের বদলে এবার থেকে মাদ্রাসায় রবিবার সাপ্তাহিক ছুটি, বড় পদক্ষেপ রাজ্য সরকারের

চোরবাগানে পদপিষ্ট কাণ্ড: অবসরপ্রাপ্ত বিচারপতিকে মাথায় রেখে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের

টাইগারের উপর হামলার পর তটস্থ অক্ষয়, বুলেটপ্রুফ কাচ দিয়ে মুড়ে ফেললেন বাড়ি

সিনেমাহলে খাবি খাচ্ছে DESU 7, ডেব্যুু পরিচালক হিসেবে ডাহা ফেল দেব

শিষ্টাচার ভেঙে প্রধানমন্ত্রীর কাছে যাওয়ার চেষ্টা, পদ হারালেন রাজশাহীর বিভাগীয় কমিশনার