চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মর্মান্তিক! কানাডায় পথ দুর্ঘটনায় মৃত ৫ ভারতীয় পড়ুয়া

নিজস্ব প্রতিনিধিঃ উচ্চশিক্ষা নিয়ে এক উজ্জ্বল ভবিষ্যতের খোঁজে বাড়ি, পরিবার সবকিছু ছেড়ে পাড়ি দিয়েছিলেন সুদূর কানাডায়। আর সেখানেই মর্মান্তিক পরিণতি হল ৫ ভারতীয় পড়ুয়ার। ভারতীয় হাই কমিশন সূত্রে খবর, কানাডায় সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ওই পাঁচ ভারতীয় পড়ুয়ার। শনিবার রাতে কানাডার অন্টারিও হাইওয়েতে দুর্ঘটনাগ্রস্থ হয় একটি  ট্রাভেলার ভ্যান। ওই ভ্যানের মধ্যেই ছিলেন মৃত ওই পাঁচ ভারতীয় পড়ুয়া। দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁদের। সোমবার সকালে এই খবর প্রকাশ্যে এনেছেন ভারতীয় হাইকমিশনার অজয় বিসারিয়া একথা জানিয়েছেন।

সোমবার সকালে ভারতীয় রাষ্ট্রদূত মৃত ওই ছাত্রদের পরিবারের প্রতি তাঁর সমবেদনা প্রকাশ করেছেন এবং বলেছেন টরন্টোর ভারতীয় দূতাবাস মৃতদের বন্ধুদের সম্ভাব্য সব ধরনের সহায়তা করছে। এই ঘটনা প্রসঙ্গে বিসারিয়া টুইটে লেখেন, ‘কানাডার এই ঘটনা খুবই হৃদয় বিদারক। শনিবার টরন্টোর কাছে এই দুর্ঘটনায় ৫ ভারতীয় পড়ুয়ার মৃত্যু হয়েছে। হাসপাতালে আহত অবস্থায় ভর্তি রয়েছে আরও দুইজন। নিহতদের পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা। @IndiainToronto টিম সাহায্যের জন্য মৃতদের বন্ধুদের সঙ্গে যোগাযোগ করেছে এবং তাঁদের সাহায্য করার সবরকম চেষ্টা করছে।’ 

কুইন্টে ওয়েস্ট অন্টারিও প্রাদেশিক পুলিশ সূত্রে খবর, নিহত ওই ছাত্রদের নাম, হরপ্রীত সিং, জাসপিন্দর সিং, করণপাল সিং, মোহিত চৌহান এবং পবন কুমার। 

কানাডায় ছাত্র মৃত্যুর ঘটনায় শোকপ্রকাশ করেছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করও। এই ঘটনা প্রসঙ্গে এদিন টুইটারে জয়শঙ্কর লিখেছেন, ‘কানাডায় ৫ ভারতীয় ছাত্রের মৃত্যুতে গভীর শোক। তাঁদের পরিবারের প্রতি সমবেদনা। আহতদের সুস্থতার জন্য পার্থনা করছি। @IndiainToronto সমস্ত প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে তাঁদের।’ 

Published by:

Share Link:

More Releted News:

জার্মানির গুরুদ্বারের ভিতরে ভয়ানক কাণ্ড, আহত ১১

‘তুরুপের তাস আছে, যুদ্ধ শুরু হলেই প্রয়োগ করব,’ ট্রাম্পকে পাল্টা হুমকি ইরানের

অ্যাপলের সিইও-এর পদ থেকে সরে দাঁড়াচ্ছেন টিম কুক

যুদ্ধবিরতি চুক্তি না হলে ইরানে প্রচুর বোমা পড়বে, হুঁশিয়ারি ট্রাম্পের

নর্থ ক্যারোলিনাতে ঝগড়া চলাকালীন চলল গুলি, নিহত ২, আহত বহু

৬০ হাজার বিষধর সাপ লালন-পালন করে বছরে ১.৩৫ কোটি আয় চিনা তরুণীর

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ