জাপানে রেকর্ড বৃষ্টিতে নিহত ৪, নারিতা বিমানবন্দরে আটকে হাজার হাজার যাত্রী

Share:

আন্তর্জাতিক ডেস্ক: জাপানে প্রবল বৃষ্টিতে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। টোকিও সংলগ্ন চিবা প্রদেশে রেকর্ড বৃষ্টির জেরে বন্যা, ভূমিধস এবং পরিবহণ বিপর্যয় দেখা দিয়েছে। আজ শুক্রবার সকালে নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৭ হাজার যাত্রী আটকে পড়েন। চিবার কয়েকটি এলাকায় মাত্র ২৪ ঘণ্টায় ৩৬০ মিলিমিটারের বেশি বৃষ্টি হয়েছে। জলে ডুবে গিয়েছে একাধিক রাস্তা ও রেললাইন। বন্ধ রাখতে হয়েছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কও। ফলে টোকিওর সঙ্গে যোগাযোগ কার্যত ব্যাহত হয়েছে। দুর্যোগে এখনও পর্যন্ত অন্তত চারজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে প্রশাসন। মৃতদের মধ্যে একজন জলে ডুবে যাওয়া গাড়ির ভিতরে আটকে ছিলেন বলে জানা গিয়েছে। 

প্রবল বৃষ্টিতে চিবা, ইবারাকি ও তোচিগি প্রদেশের প্রায় ২৭ হাজার বাড়িতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বিভিন্ন এলাকায় মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় উদ্ধার ও ত্রাণকাজে সেনাবাহিনীর সদস্যদেরও মোতায়েন করা হয়েছে। চিবা অঞ্চলে প্রথমবারের মতো ভারী বৃষ্টির সর্বোচ্চ সতর্কতা জারি করে জাপান আবহাওয়া সংস্থা। স্থানীয় প্রশাসনের দাবি, পরিস্থিতি অত্যন্ত অস্বাভাবিক। বহু মানুষকে রাত কাটাতে হয়েছে আশ্রয়কেন্দ্রে। কোথাও গাড়ির হেডলাইট পর্যন্ত উঠে গিয়েছে বন্যার জল। বৃষ্টির জেরে নারিতা বিমানবন্দরেও চরম ভোগান্তি দেখা দিয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ যাত্রীদের জল, খাবার সরবরাহ করেছে। কিছু বিমান দেরিতে চললেও আপাতত ফ্লাইট বাতিলের আশঙ্কা নেই।

আরও পড়ুন: বঙ্গোপসাগরের নিম্নচাপের তাণ্ডব, কলকাতা-সহ একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

চিবা স্টেশন-সহ একাধিক জায়গায় রেল পরিষেবা ব্যাহত হওয়ায় শত শত যাত্রী আটকে পড়েন। গুরুত্বপূর্ণ মহাসড়ক বন্ধ থাকায় তৈরি হয়েছে তীব্র যানজট। আবহাওয়া দফতর জানিয়েছে, আরও বৃষ্টির আশঙ্কা থাকায় পরিস্থিতির উপর কড়া নজর রাখা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, জলবায়ু পরিবর্তনের প্রভাবে অতিভারী বৃষ্টি, বন্যা ও অন্যান্য চরম আবহাওয়ার ঘটনা ক্রমশ বাড়ছে এবং অনেক ক্ষেত্রেই তার তীব্রতাও বৃদ্ধি পাচ্ছে।

সহবাসের পর পেটে ব্যথা, অস্বাভাবিক রক্তপাত!, জানুন কেন হয় এমন?

ব্রেকআপের পর যত কষ্টই হোক, এই ৪টে কাজ ভুলেও নয়! নিজেই বাড়াবেন নিজের যন্ত্রণা

‘সংখ্যালঘু হিসেবে নিজেদের পরিচয় দেবেন না’, জন্মাষ্টমীতে হিন্দুদের বার্তা তারেকের স্বরাষ্ট্রমন্ত্রীর

চুলের মুঠি ধরে স্ত্রীকে টানতে টানতে নিয়ে যাচ্ছেন প্রাক্তন বিধায়ক, ভাইরাল ‘কুকীর্তি’র ভিডিও

ভাদ্র মাসে তালের মেলা, পুরুলিয়ায় অভিনব উদ্যোগ রাজ্য সরকারের

ফুকেত-দিল্লিগামী বিমানের নেশাগ্রস্ত পাইলটকে বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া

আদালতে যাওয়ার পথে পুলিশের চোখে ধুলো দিয়ে পলাতক দুই বাংলাদেশি, চাঞ্চল্য মুর্শিদাবাদে

অ্যাম্বুলান্স ভাড়ার টাকা নেই, স্ট্রেচারে শোয়ানো মায়ের মৃতদেহের পাশে বসে অঝোরে কান্না ছোট্ট মেয়ের

জাপানের সঙ্গে ঐতিহাসিক T-20 ম্যাচ খেলবেন শ্রেয়স আয়াররা

নিট বিক্ষোভকারীর বাবাকে প্রাণে মারার চেষ্টা, স্বঘোষিত গোরক্ষককে পাকড়াও করল দিল্লি পুলিশ

নেপালের বন্ধ সুড়ঙ্গের মধ্যে ৯ দিন কৃষ্ণ নাম জপেছিলেন সঞ্জয়, জন্মাষ্টমীতে যমের দুয়ার থেকে ফিরলেন

ফরাক্কায় বিপর্যয়, শুক্রতেও দার্জিলিং মেল-সহ বাতিল উত্তরবঙ্গগামী ২৫টি ট্রেন

জন্মাষ্টমীর কালাকাঁদে ছত্রাক, লাইসেন্স ছাড়াই রমরমিয়ে চলছে নামী মিষ্টির দোকান, চাঞ্চল্য শান্তিপুরে

বিলবোর্ড কাণ্ডে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ কালীঘাট তৃণমূল