রাতের অন্ধকারে ভয়াবহ হামলা নাইজেরিয়ায়, নিহত সেনাসদস্যসহ ৫৫

Share:

আন্তর্জাতিক ডেস্ক: নাইজেরিয়ায় ভয়ঙ্কর হামলা। নাইজেরিয়ার উত্তর–পূর্বাঞ্চলের বোর্নো রাজ্যে বোকো হারাম নামের সশস্ত্র গোষ্ঠীর হামলায় প্রায় ৫৫ জন নিহত হয়েছেন। শুক্রবার সে দেশের স্থানীয় সময় অনুযায়ী রাতের বেলায় দারুল জামাল শহরে এই হামলার ঘটনা ঘটে। ঘটনাস্থলে নাইজেরিয়া–ক্যামেরুন সীমান্তে একটি সামরিক ঘাঁটি রয়েছে।

নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে কয়েক বছর ধরে অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত ব্যক্তিদের আশ্রয়শিবিরগুলো বন্ধ করে দিয়ে তাদের নিজেদের গ্রামে ফেরত পাঠানোর চেষ্টা করা হচ্ছিল। সশস্ত্র গোষ্ঠী বোকো হারামের হামলায় পাঁচজন সেনাবাহিনীর সদস্য ছিলেন। গ্রামবাসীদের কাছ থেকে পাওয়া তথ্যে জানা গিয়েছে , মোটরসাইকেলে আসা বোকো হারামের সদস্যরা নির্বিচারে গুলি চালানোর পাশাপাশি ঘরবাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। মৃতের আসল সংখ্যা নিয়ে একাধিক তথ্য সামনে এসেছে। সরকার-সমর্থিত মিলিশিয়ার কমান্ডার বাবাগানা ইব্রাহিম সংবাদ মাধ্যমকে দেওয়া তথ্যে জানিয়েছেন হামলায় ছয় সেনাসদস্যসহ ৫৫ জন নিহত হয়েছেন। নিহতদের অনেকেই সম্প্রতি বামার সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের বাস্তুচ্যুত শিবির থেকে স্থানান্তরিত পরিবার ছিলেন।

নাম প্রকাশে অনিচ্ছুক দারুল জামার এক স্থানীয় নেতা সংবাদ সংস্থাকে জানিয়েছে, হামলার পড় শনিবার সকাল পর্যন্ত প্রায় ৭০টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এখনও অনেকেই নিখোঁজ রয়েছেন বলেই জানিয়েছেন। তিনি বলেছেন, ‘হামলাকারীরা ঘরে ঘরে গিয়ে পুরুষদের হত্যা করেছে এবং মহিলাদের ছেড়ে দিয়েছে। প্রায় প্রতিটি পরিবারই ক্ষতিগ্রস্ত হয়েছে।’ তাঁর দাবি, জঙ্গিরা প্রায় ২০টি ঘরবাড়ি ও ১০টি বাস নষ্ট করে দিয়েছে। সাম্প্রতিক মাসগুগুলিতে নাইজেরিয়ার সেনাবাহিনী বোরনো রাজ্যে বোকো হারাম ও তাদের সহযোগী আইএসআইএল (ISIL)-এর শাখা আইএসডব্লিউএপি (ISWAP) জঙ্গিদের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে। নাইজেরিয়ার নিরাপত্তা সূত্রে জানা গিয়েছে, অঞ্চলটির নিয়ন্ত্রণ বোকো হারামের কমান্ডার আলি এনগুল্ডের হাতে রয়েছে এবং তিনিই এই হামলার নেতৃত্ব দিয়েছেন। বোর্নোর গভর্নর বাবাগানা জুলুম ঘটনাস্থল পরিদর্শনে যাচ্ছেন।

বয়স সংখ্যা মাত্র! নেশনস লিগের জন্য ঘোষিত পর্তুগাল দলে ৪১ বছর বয়সী রোনাল্ডো

১২৫তম বর্ষে নোবেল পুরস্কারের অর্থমূল্য ৯ শতাংশ বাড়ল

শনিবার রাধাষ্টমীতে ভুলেও এই ৫ কাজ করবেন না, রাধারানি রুষ্ট হলে রক্ষে থাকবে না

‘সিঙ্গুরের মানুষকে এতবছর বোকা বানানো হয়েছে,’ দাবি শিল্পমন্ত্রী তাপস রায়ের

হটস্পট নন্দীগ্রাম, খুনের মামলায় গ্রেফতার কংগ্রেস প্রার্থী মিলন প্রধান

ভারতে নাশকতার ছক! ঢাকার তেজগাঁওয়ের মসজিদ থেকে সন্দেহভাজন ২৩ জঙ্গি আটক

খাম চেয়ে বিপাকে ঋতব্রতপন্থীরা, আইনি লড়াইয়ের হুঁশিয়ারি ISF-র

কলকাতায় ধৃত মার্কিন ভাড়াটে সেনা মাথ্যু ভানডাইকের জামিন মঞ্জুর দিল্লি আদালতের

অস্কার জেতার দৌড়ে নাম লেখাল স্টারডমহীন মরাঠি ছবি ‘গোন্ধল’

খাইবার পাখতুনখোয়ার মসজিদের কাছে আত্মঘাতী বিস্ফোরণ, নিহত কমপক্ষে ২৫, আহত ৫০

পাকিস্তান বোর্ডের বিরুদ্ধে বিদ্রোহ রিজওয়ানের, নালিশ ঠুকলেন জয় শাহের আইসিসিতে

অভিষেক ম্যাচেই তাণ্ডব রাহুল দ্রাবিড়ের ছেলে অন্বয়ের, স্ট্রাইক রেট ২১১.১১

মুখ রক্ষায় নন্দীগ্রামে কংগ্রেসকে সমর্থনের ঘোষণা মমতার