‘হৃদয়বিদারক’, ওড়িশায় ট্রেন দুর্ঘটনায় শোকপ্রকাশ বাইডেনের

শনিবার একটি শোকবার্তায় মার্কিন প্রেসিডেন্ট বলেছেন ভারতে ঘটা ওই দুর্ঘটনায় তিনি এবং তাঁর স্ত্রী জিল বাইডেন মর্মাহত।

Share:

নিজস্ব প্রতিনিধি: ওড়িশার বালেশ্বরে ট্রেন দুর্ঘটনায় প্রায় ৩০০ মানুষের মৃত্যুর ঘটনায় শোকপ্রকাশ করলেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। শনিবার একটি শোকবার্তায় মার্কিন প্রেসিডেন্ট বলেছেন ভারতে ঘটা ওই দুর্ঘটনায় তিনি এবং তাঁর স্ত্রী জিল বাইডেন মর্মাহত।

মার্কিন প্রেসিডেন্ট বিবৃতিতে বলেছেন, ‘ভারত এমন ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনার খবরে আমি এবং জিল মর্মাহত। যাঁরা কাছের মানুষকে হারিয়েছেন  এবং যাঁরা এই দুর্ঘটনায় আহত হয়েছেন, আমরা তাঁদের জন্য প্রার্থনা করছি।’ তিনি আরও বলেন, ‘ভারত এবং আমেরিকার মধ্যে পরিবার এবং সংস্কৃতির নিবিড় বন্ধন রয়েছে, যা দুই দেশকে একজোট করে। এই দুর্ঘটনায় ভারতের পাশাপাশি গোটা আমেরিকাও শোকস্তব্ধ। দুর্ঘটনাস্থলে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে। ভারতের মানুষকে আমরা আমাদের ভাবনায় রাখব।’

প্রসঙ্গত এখনও পর্যন্ত সরকারি হিসাব অনুযায়ী বালেশ্বরে ট্রেন দুর্ঘটনায় ২৮৮ জন মানুষের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১১০০ জনের বেশি। শনিবার এই দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, জাপানের প্রধানমন্ত্রী ফুমি্ও কিশিদা, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি সহযোগিতার আশ্বাসও দিয়েছেন তাঁরা।

ভেন্ডির ডাঁটা ফেলে দিচ্ছেন? বানিয়ে ফেলুন মুচমুচে মশলাদার ভর্তা! রইল রেসিপি

মায়ের অসুস্থতায় অন্তর্বর্তিকালীন জামিন পেলেন বারুইপুরের সিপিএম নেতা লাহেক

ছোলার ডাল ও সুজি দিয়েই তৈরি হবে ইনস্ট্যান্ট মুচমুচে ধোসা, রইল সহজ রেসিপি

ইস্তাম্বুলের কাছে দুই জাহাজের ভয়াবহ সংঘর্ষ, নিখোঁজ ১০ নাবিক

আত্মহত্যার চেষ্টা কার্গিল যুদ্ধে অংশ নেওয়া প্রাক্তন সেনা কর্তার, কেন এহেন পদক্ষেপ?

সুশান্তের প্রাক্তন ম্যানেজার দিশার রহস্যমৃত্যুর তদন্তে সিবিআই, নির্দেশ বোম্বে হাইকোর্টের

গরম ভাতে তৃপ্তির স্বাদ!  রইল বিহারি আলু চোখার সহজ রেসিপি

গয়নার লোভে মেসোমশাইকে খুনের অভিযোগ, গ্রেফতার তরুণী-সহ ৪

নেপালে ভয়াবহ বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১,১২৭, এখনও নিখোঁজ প্রায় ৫ হাজার

নিম্নচাপের জেরে বুধবারও মেঘলা আকাশ, কলকাতা-সহ একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

তল্লাশির নামে চলন্ত ট্রেনের প্যান্ট্রি কারে মহিলা যাত্রীকে গণধর্ষণ, অভিযুক্ত দুই পুলিশ কর্মী

‘ধর্মান্তকরণের জন্যই দেশভাগ হয়েছে, আর হতে দেওয়া হবে না’, কড়া বার্তা দিলীপের

ক্যামাক স্ট্রিট-কাণ্ডে শেক্সপিয়র সরণি থানায় ডেরেক, তলব অভিষেকের আপ্তসহায়ককেও

মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়তেই তেলের বাজারে আগুন, এক ধাক্কায় বাড়ল দাম