ভেঙে পড়ল হেলিকপ্টার, নিহত কেনিয়ার সেনাপ্রধান

Share:

আন্তর্জাতিক ডেস্ক : হেলিকপ্টার দুর্ঘটনায় কেনিয়ার সামরিক বাহিনী প্রধানসহ নিহত ১০। সংবাদ মাধ্যম ‘আল জাজিরা’র এক প্রতিবেদনে যে তথ্য জানানো হয়েছে, হেলিকপ্টারটি কেনিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে গবাদি পশু চুরি মোকাবেলা করতে নিয়োজিত সৈন্য পরিদর্শনের জন্য গিয়েছিল।ওয়েস্ট পোকট জেলার চেপ্টুলেল বয়েস সেকেন্ডারি স্কুল থেকে উড্ডয়নের কয়েক মিনিট পর এলজিও মারাকওয়েট কাউন্টিতে হেলিকপ্টারটি ধাক্কা লাগে এবং দুর্ঘটনায় ঘটে। হেলিকপ্টারটিতে অন্য আরও ১১ জন সামরিক সদস্যের সাথে ছিলেন জেনারেল ফ্রান্সিস ওমন্ডি । এই দুর্ঘটনায় প্রাণে বেঁচে যান মাত্র দুইজন। কেনিয়ার নিহত সেনাপ্রধানের নাম জেনারেল ফ্রান্সিস ওগোল্লা। এই দুর্ঘটনায় নিহত অন্য ৯ জন হলেন- ব্রিগেডিয়ার সোয়াল সাইদি, কর্নেল ডানকান কিটানি, লেফটেন্যান্ট কর্নেল ডেভিড সাওয়ে, মেজর জর্জ বেনসন মাগোন্ডু, ক্যাপ্টেন সোরা মোহাম্মদ, ক্যাপ্টেন হিলারি লিটালি, এসএনআর সার্জেন্ট জন কিনুয়া মুরেথি, সার্জেন্ট ক্লিফন্স ওমন্ডি এবং সার্জেন্ট রোজ ন্যাভিরা।

যদিও ঠিক কী কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হলো, তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়। তবে হেলিকপ্টার বিধ্বস্তের কারণ খুঁজতে তদন্তকাজ শুরু করেছে এই দেশটির কর্তৃপক্ষ।এই ঘটনায় দু:খপ্রকাশ করেছেন কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো।সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘এটি দেশের জন্য বড় দুঃখের মুহূর্ত। হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার কারণ জানতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।’

অন্যদিকে মৃতদের প্রতি সমবেদনা জানাতে পূর্ব আফ্রিকার এই দেশটি আজ শুক্রবার থেকে তিন দিনের শোক পালন করবে। এসময় জাতীয় পতাকা অর্ধনমিত রাখবে কেনিয়া।

সহবাসের পর পেটে ব্যথা, অস্বাভাবিক রক্তপাত!, জানুন কেন হয় এমন?

ব্রেকআপের পর যত কষ্টই হোক, এই ৪টে কাজ ভুলেও নয়! নিজেই বাড়াবেন নিজের যন্ত্রণা

‘সংখ্যালঘু হিসেবে নিজেদের পরিচয় দেবেন না’, জন্মাষ্টমীতে হিন্দুদের বার্তা তারেকের স্বরাষ্ট্রমন্ত্রীর

চুলের মুঠি ধরে স্ত্রীকে টানতে টানতে নিয়ে যাচ্ছেন প্রাক্তন বিধায়ক, ভাইরাল ‘কুকীর্তি’র ভিডিও

ভাদ্র মাসে তালের মেলা, পুরুলিয়ায় অভিনব উদ্যোগ রাজ্য সরকারের

ফুকেত-দিল্লিগামী বিমানের নেশাগ্রস্ত পাইলটকে বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া

আদালতে যাওয়ার পথে পুলিশের চোখে ধুলো দিয়ে পলাতক দুই বাংলাদেশি, চাঞ্চল্য মুর্শিদাবাদে

অ্যাম্বুলান্স ভাড়ার টাকা নেই, স্ট্রেচারে শোয়ানো মায়ের মৃতদেহের পাশে বসে অঝোরে কান্না ছোট্ট মেয়ের

জাপানের সঙ্গে ঐতিহাসিক T-20 ম্যাচ খেলবেন শ্রেয়স আয়াররা

নিট বিক্ষোভকারীর বাবাকে প্রাণে মারার চেষ্টা, স্বঘোষিত গোরক্ষককে পাকড়াও করল দিল্লি পুলিশ

নেপালের বন্ধ সুড়ঙ্গের মধ্যে ৯ দিন কৃষ্ণ নাম জপেছিলেন সঞ্জয়, জন্মাষ্টমীতে যমের দুয়ার থেকে ফিরলেন

ফরাক্কায় বিপর্যয়, শুক্রতেও দার্জিলিং মেল-সহ বাতিল উত্তরবঙ্গগামী ২৫টি ট্রেন

জন্মাষ্টমীর কালাকাঁদে ছত্রাক, লাইসেন্স ছাড়াই রমরমিয়ে চলছে নামী মিষ্টির দোকান, চাঞ্চল্য শান্তিপুরে

বিলবোর্ড কাণ্ডে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ কালীঘাট তৃণমূল