চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

প্রয়াত ১৯৫৩ সালের এভারেস্ট অভিযানের শেষ জীবিত সদস্য কাঞ্চা শেরপা

আন্তর্জাতিক ডেস্ক: প্রয়াত এভারেস্ট জয় করা প্রথম অভিযানের শেষ জীবিত সদস্য কাঞ্চা শেরপা। ১৯৫৩ সালে মাত্র ১৯ বছর বয়সে ইতিহাস গড়া বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্ট অভিযানে কাঞ্চা শেরপা অংশ নিয়েছিলেন। ১৯৫৩ সালে স্যার এডমন্ড হিলারি এবং তেনজিং নোরগের এভারেস্ট অভিযানের শেষ জীবিত সদস্য ছিলেন কাঞ্চা শেরপা।

মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৯২ বছর। নেপালের কাঠমান্ডুতে নিজের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন কাঞ্চা শেরপা। পরিবার সূত্রে জানা গিয়েছে আং ফুরবা ‘কাঞ্চা’ শেরপা বৃহস্পতিবার ভোর ২ টোর দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তিনি তাঁর জীবনের শেষ দিনগুলি এভারেস্টের প্রবেশদ্বার নামচে বাজারে তাঁর পৈতৃক বাড়িতে কাটিয়েছেন। নেপাল পর্বতারোহণ সমিতির (এনএমএ) সভাপতি ফুর গিয়ালজে শেরপা বলেছেন, “১৯৫৩ সালে মাউন্ট এভারেস্টের প্রথম সফল চূড়ায় পৌঁছানোর শেষ জীবিত সদস্য কাঞ্চা শেরপা’র মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। নেপালি পর্যটন শিল্প এই ঐতিহাসিক এবং কিংবদন্তি ব্যক্তিত্বের মৃত্যুতে শোকাহত। তার অনুপস্থিতি এক অপূরণীয় শূন্যতা তৈরি করে।”

১৯৩২ সালে নামচেতে জন্মগ্রহণকারী ‘কাঞ্চা’ শেরপা ১৯ বছর বয়সে পর্বতারোহণ যাত্রা শুরু করেন। সেই সময়ে তিনি কাজের সন্ধানে বাড়ি থেকে দার্জিলিংয়ে পালিয়ে যান। সেখানে তিনি তেনজিং নোরগের সঙ্গে দেখা করেন, যিনি তাঁকে ১৯৫২ সালে তিব্বত থেকে এভারেস্ট অভিযানের সহকর্মী পর্বতারোহীর পুত্র হিসেবে স্বীকৃতি দেন। কাঞ্চা শেরপার নিষ্ঠায় মুগ্ধ হয়ে, তেনজিং তাকে স্যার এডমন্ড হিলারির ১৯৫৩ সালের অভিযানে ১০৩ জন শেরপা’র একজন হিসেবে যোগদান করতে সাহায্য করেন যেখানে তাঁর দৈনিক পাঁচ টাকা আয় হয়। কাঞ্চা শেরপা ১৯৭৩ সাল পর্যন্ত পর্বতারোহণ অভিযানে কাজ চালিয়ে যান। পরে তিনি তাঁর স্ত্রীর অনুরোধে অবসর নেন। পরে তিনি ট্রেকিং গ্রুপগুলির সঙ্গে কাজ করেন। চরম উচ্চতায় না গিয়ে হিমালয়ের মধ্য দিয়ে যাত্রার ক্ষেত্রে তিনি ট্রেকারদের পথ দেখান।

এই প্রসঙ্গে জানিয়ে রাখা ভালো যে, কাঞ্চা শেরপা চূড়ায় পৌঁছাতে পারেননি, কিন্তু অভিযানের সাফল্যে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তিনি শেষ শিবির পর্যন্ত উঠেছিলেন, যা বর্তমানে দক্ষিণ শীর্ষে অবস্থিত। এভারেস্ট জয় করা প্রথম অভিযানে ৩৫ জনের সেই অভিযাত্রী দলে কাঞ্চা ছিলেন সহযোগী পোর্টার। পর্বতারোহণের অভিজ্ঞতা না থাকা সত্বেও  তিনি খাদ্য, তাঁবু ও প্রয়োজনীয় সরঞ্জাম বহন করে বেস ক্যাম্প পর্যন্ত পৌঁছে যান । কাঞ্চা ছিলেন সেই তিনজন শেরপার একজন, যারা ৮ হাজার মিটার (২৬ হাজার ২৪৭ ফুট) উচ্চতায় উঠতে পেরেছিলেন। 

Published by:

Share Link:

More Releted News:

শর্তের বিনিময়ে ও অবরোধ জারি থাকায় পাকিস্তানে আমেরিকার সঙ্গে বৈঠকে না ইরানের

আমেরিকায় বন্দুকবাজের তাণ্ডব, হত আট শিশু

‘আর ভদ্রতা নয়’, মার্কিন চুক্তি প্রত্যাখ্যান করলে ইরানের সেতু ও বিদ্যুৎকেন্দ্রে হামলার হুমকি ট্রাম্পের

চিনের হাফ ম্যারাথনে ইতিহাস গড়ল রোবট, মানুষকেও হারাল এআই প্রযুক্তি

আইওয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গুলির ঘটনায় ছড়িয়ে পড়ল ভয়াবহ আতঙ্ক

হরমুজ প্রণালি পেরনোর চেষ্টা করলেই হামলা! কড়া হুঁশিয়ারি আইআরজিসির

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ