খতমের হুমকির পরেই ইজরায়েল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা হুতি বিদ্রোহীদের, বাজল সতর্কতা সাইরেন

Share:

আন্তর্জাতিক ডেস্ক : ইজরায়েলের দিকে একের পর এক ধেয়ে আসছে ভয়ংকর ক্ষেপনাস্ত্র। জনসাধারণকে সতর্ক করতে ইজরায়েলের মধ্যাঞ্চলের বিভিন্ন এলাকায় সাইরেন বাজানো হয়েছে। হুলস্থুল পড়ে গিয়েছে গোটা ইজরায়েলে।

এই নিয়ে ইজরায়েলি সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে,ইজরায়েলি ভূখণ্ডে পার হওয়ার আগেই ক্ষেপণাস্ত্রটি ভূপাতিত করা হয়েছে। অবশ্য এই ঘটনায় হতাহতের কোনো খবর এখনও পর্যন্ত পাওয়া যায়নি।

ইরান–সমর্থিত হুতিরা ইয়েমেন থেকে ইজরায়েলি ভূখণ্ডে বিভিন্ন সময় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে। গাজার মাটিতে ইজরায়েলের নির্বিচার হামলার পরিপ্রেক্ষিতে ফিলিস্তিনিদের পাশে থাকতে এসব হামলা চালানো হচ্ছে বলে জানিয়েছে হুতিরা।

মধ্যপ্রাচ্য জুড়ে চরম উত্তেজনা তৈরি হয়েছে।পাল্টাপাল্টি হামলায় ভরে উঠেছে মধ্যপ্রাচ্যের আকাশ। যতদিন যাচ্ছে পরিস্থিতি আরও জটিল হচ্ছে। কখনো ইজরায়েল আবার কখনো হুতিরা। এদিকে এক বছর পার হতে চলল। এখনও গাজায় নির্বিচারে হামলা চালিয়ে যাচ্ছে ইজরায়েল। খাবার ও জলের তীব্র সংকটে এমনিতেই গাজায় দেখা দিয়েছে মানবিক বিপর্যয়। গৃহহীন অবস্থায় দিন কাটাচ্ছে গাজার বাসিন্দারা। গাজা ধ্বংস করে দেওয়া হয়েছে। গাজার কোন স্থানই নিরাপদ নয়। বাদ পড়ে নি স্কুল, ধর্মীয় স্থান এমনকী হাসপাতালও বোমার আঘাতে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

ফেসবুকের তথ্য সুরক্ষায় গাফিলতি, Meta-কে ২৫০০ কোটি ডলার জরিমানার নির্দেশ

রাতের অন্ধকারে বড়সড় নাশকতার ছক! দত্তপুকুর থেকে উদ্ধার বিস্ফোরক বোঝাই গাড়ি

সৌদি আরবের তেলক্ষেত্রে ড্রোন হামলায় নিহত ২, আহত ভারতীয়-সহ ২

৭৯৯ টাকাতেই ৮৪ দিন নিশ্চিন্ত! Jio-র চমকে দেওয়া প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

ফের ঘূর্ণিঝড়ের চোখরাঙানি, কলকাতা-সহ রাজ্যের সব জেলায় কেমন থাকবে আবহাওয়া?

শ্বশুরবাড়িতে বিপদ, প্রচুর টাকা খরচের সম্ভাবনা, রাস্তাঘাটে গাড়ি আস্তে চালান

পুজোয় রেস্তরাঁর খাবার খেয়ে পেটের দফারফা? শরীর সুস্থ করতে কী খাবেন, কী এড়াবেন

২৩ অক্টোবর আরশোলাদের বিক্ষোভে সামিল হচ্ছেন নির্মলা সীতারামনের স্বামী

ভারতের মাটিতে আয়োজিত বিশ্বকাপ থেকে সরে দাঁড়াল পাকিস্তান, কলকাঠি নেড়েছেন নকভি

দুর্গা প্রতিমা বিসর্জনের সময়ে বিদ্যু‍‍ৎস্পৃষ্ট হয়ে তিনজনের মৃত্যু, ঝলসে গেলেন আরও ১০

দশমীতে বিশ্ববাংলা রেস্তরাঁয় অগ্নিকাণ্ড! ঘটনাস্থলে দমকল ও পুলিশ

দুর্গাপুজোর মেলায় ফুচকা খেয়ে অসুস্থ শতাধিক, হাসপাতালে ভর্তি ১০, আশঙ্কাজনক ২

জানসেন-রাবাডার আগুনে বোলিংয়ে ৯৯ রানে খতম অস্ট্রেলিয়ার ইনিংস

টাইগারের উপর হামলার পর তটস্থ অক্ষয়, বুলেটপ্রুফ কাচ দিয়ে মুড়ে ফেললেন বাড়ি