চারতলা থেকে পড়ে মর্মান্তিক মৃত্যু বিখ্যাত ব্রিটিশ গায়কের

Share:

আন্তর্জাতিক ডেস্ক : চিরতরে চলে গেলেন ওয়ান ডিরেকশন ব্যান্ডের শিল্পী লিয়াম পেইন। ব্রিটিশ সংগীতশিল্পী লিয়াম পেইন স্থানীয় সময় বুধবার(১৬ অক্টোবর) আর্জেন্টিনার বুয়েনস এইরেসে একটি হোটেলের চার তলা থেকে পড়ে মারা গেছেন। বিখ্যাত ব্যান্ড দল ‘ওয়ান ডিরেকশন’-এর সদস্য ছিলেন তিনি। মাত্র ৩১ বছর বয়সে পৃথিবী ছেড়ে বিদায় নিলেন বিখ্যাত ব্রিটিশ সংগীতশিল্পী।

পুলিশের এক বিবৃতিতে জানানো হয়, রাজধানীর পালেরমো এলাকার ওই হোটেলে মদ্যপ একজন ব্যক্তির আক্রমণাত্মক আচরণের খবর পেয়ে সেখানে যায় পুলিশ। বুয়েনস এইরেসের নিরাপত্তা মন্ত্রণালয় থেকে প্রাপ্ত অডিও অনুযায়ী, হোটেলের এক কর্মী মাতাল অবস্থায় থাকা এক অতিথির জন্য জরুরি সহায়তা চেয়ে পুলিশের কাছে ফোন করেন। হোটেল ম্যানেজার জানান, হোটেলের পেছনে একটি জোরে শব্দ শোনা যায় এবং পুলিশ এসে দেখতে পায় যে একজন ব্যক্তি তাঁর ঘরের ব্যালকনি থেকে পড়ে গিয়েছেন। জরুরি সেবা কর্মীরা ব্রিটিশ গায়কের মৃত্যু নিশ্চিত করেন।

ব্রিটিশ এই সংগীতশিল্পীর মৃত্যু ঘিরে তৈরি হয়েছে ধোঁয়াশা। পেইন দুর্ঘটনাবশত পড়ে গেছেন নাকি মদ্যপ অবস্থায় ছিলেন, তা এখনো জানা যায় নি। তবে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। পেইনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পরই তাঁর সমর্থকেরা আর্জেন্টিনার রাজধানীর ওই হোটেলে এসে ভিড় করেন।

হোটেলের বাইরে দাঁড়ানো পিলার বিলিক নামে ২৭ বছর বয়সী এক অনুরাগী জানান, পেইনের মৃত্যুসংবাদে তিনি গভীরভাবে শোকাহত। রিয়ালিটি স্টার ও বিজনেসউইম্যান প্যারিস হিলটন সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে লিয়াম পেইনের মৃত্যুতে শোক জানিয়েছেন।

অ্যামেরিকান গায়ক চার্লি পুথ সামাজিক মাধ্যমে শোকের কথা জানিয়ে লেখেন, ‘আমি এখনো হতবাক। তিনি ছিলেন প্রথম বড় কোনো তারকা যার সঙ্গে আমি কাজ করার সুযোগ পেয়েছিলাম। আমি এখনো বিশ্বাস করতে পারছি না যে তিনি আর আমাদের মধ্যে নেই।’

উল্লেখ্য, গায়ক লিয়াম পেইন বিখ্যাত পপ ব্যান্ড ওয়ান ডিরেকশনের সদস্য হিসেবে বিশ্বজুড়ে জনপ্রিয়তা লাভ করেন। ২০১০ সালে ব্রিটিশ এক্স ফ্যাক্টর প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জনের পর আত্মপ্রকাশ করে এই ব্যান্ডটি। লিয়াম ছাড়াও ব্যান্ডে আরও ছিলেন হ্যারি স্টাইলস, জায়ান মালিক, নাইয়াল হোরান এবং লুই টমলিনসন। কিন্তু ২০১৬ সালে ব্যান্ডটি ভেঙে যাওয়ার পর থেকে সদস্যরা ভিন্ন ভিন্নভাবে কেরিয়ার শুরু করেন।

সেপ্টেম্বরে চারদিন ব্যাঙ্ক ধর্মঘটের ডাক, পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা

বারুইপুরে গভীর রাতে বিজেপি কর্মীকে খুন, কাঠগড়ায় তৃণমূল

নাগপুরে জল শোধনাগার থেকে বিষাক্ত গ্যাস লিক, অসুস্থ প্রায় ৪০ জন

মদ্যপ অবস্থায় ক্যামেরার সামনে নাচ, হানিয়া আমিরের ভিডিও ঘিরে সমালোচনার ঝড়

মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০২৬-এর মুকুট কেরলের কাজিয়াহ লিজ মেজোর মাথায়, বিশ্বমঞ্চে ভারতের প্রতিনিধিত্ব করবেন ১৯ বছরের সুন্দরী

ভক্ত সেজে মন্দিরে প্রবেশ, সুযোগ পেতেই প্রতিমার গয়না লুট! গ্রেফতার ১

ভোররাতে বিমানবন্দরের কাছে গাড়ির শোরুমে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ২২ গাড়ি

গিনিতে ভয়াবহ বিপর্যয়, আবর্জনার স্তূপের নীচে চাপা পড়ে নিহত ৩০

কিছুক্ষণের মধ্যেই ঝেঁপে আসছে বৃষ্টি, কলকাতা-সহ একাধিক জেলায় জারি সতর্কতা

অপারেশন সিঁদুরে ধ্বংস! পাকিস্তানে নতুন করে তৈরি হচ্ছে জইশের সদর দফতর

‘ইমরান খানের সঠিক চিকিৎসা করান’, শাহবাজকে চিঠি গাভাস্কার-কপিল দেব সহ ২২ অধিনায়কের

ভোররাতে অমরাবতীর হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড, ভেন্টিলেটর ফেটে মৃত্যু ৩ সদ্যোজাতের

দেখা দেবে চরম অর্থসঙ্কট! ঘড়ি বা ক্যালেন্ডার নিয়ে এই ভুলটি একেবারেই করবেন না

সকালে খালি পেটে অফিস যাচ্ছেন? শরীরে কী কী ক্ষতি হচ্ছে জানলে চিন্তায় পড়বেন