লন্ডন হাইকোর্টে জোর ধাক্কা ‘পলাতক’ ভারতীয় ব্যবসায়ী নীরব মোদির

Share:

নিজস্ব প্রতিনিধি, লন্ডন: জোর ধাক্কা খেলেন পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের ঋণ কেলেঙ্কারির নায়ক নীরব মোদি। শুক্রবার লন্ডন হাইকোর্ট ‘পলাতক’ ব্যবসায়ীকে অবিলম্বে ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পাওনা ৮০ লক্ষ ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ৬৬ কোটি টাকা) মিটিয়ে দেওয়ার নির্দেশ দিল। বিশ্বের যে কোনও প্রান্তে থাকা ‘পলাতক’ ব্যবসায়ীর সম্পত্তি নিলাম করে ওই অর্থ উসুল করারও অনুমতি দিয়েছে আদালত।

রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক পিএনবির কাছ থেকে কয়েক হাজার টাকা ঋণ নিয়ে তা পরিশোধ না করেই দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিলেন হিরে ব্যবসায়ী নীরব মোদি। বর্তমানে ব্রিটেনের এক কারাগারে বন্দি রয়েছেন তিনি। ‘পলাতক’ ব্যবসায়ীকে দেশে ফিরিয়ে নেওয়ার চেষ্টা চালাচ্ছে ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি। যদিও উচ্চ আদালতে মামলা বিচারাধীন থাকায় সেই প্রক্রিয়া থমকে রয়েছে। নীরব মোদির কাছে পাওনা ৮০ লাখ ডলার আদায়ে লন্ডন হাইকোর্টে মামলা দায়ের করেছিল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কর্তৃপক্ষ।

ওই আর্জিতে বলা হয়েছিল, দুবাইতে অবস্থিত নীরব মোদির সংস্থা  ‘ফায়ারস্টার ডায়মন্ড এফজে়ডই’ নামে সংস্থাকে মোট ৯০ লাখ ডলারের ক্রেডিট সুবিধা দেওয়া হয়েছিল। ওই অ্যাকাউন্ট থেকে ৪০ লাখ ডলার তুলে নিয়েছিল সংস্থাটি। ২০১৮ সালে ঋণ পরিশোধ করার কথা থাকলেও তা করা হয়নি। উল্টে দিনের পর দিন কথার খেলাপ করে চলেছে সংস্থাটি। সুদ ও আসল মিলিয়ে ‘ফায়ারস্টার ডায়মন্ড এফজে়ডই’ এর কাছে পাওনা দাঁড়িয়েছে ৮০ লাখ ডলার। ওই আর্জির প্রেক্ষিতে শুক্রবার লন্ডন হাইকোর্টের বিচারপতি নির্দেশ দেন, বিশ্বের যে কোনও প্রান্তে থাকা মোদির সম্পত্তি নিলাম করে অর্থ উদ্ধার করা যাবে। সেই সঙ্গে ‘পলাতক’ ব্যবসায়ীর বিরুদ্ধে ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার দায়ের করা মামলা আর এগোনোর প্রয়োজন নেই।

বিয়ে থামিয়ে অসুস্থ ক্যাটারিং কর্মীদের শুশ্রূষা করলেন চিকিৎসক কনে

৮ দিনেই ১১৯ কোটির ব্যবসা! বক্স অফিসে ঝড় ‘আওয়ারাপন ২’-এর

ক্রেতাদের জন্য নতুন চমক BMW-র! ১.৫ লাখ টাকা কম দামে X1 LWB, ফিচার শুনলে চমকে যাবেন

নিউটাউনে অজ্ঞাত পরিচয় যুবকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার, তদন্তে পুলিশ

গভীর রাতে স্বাস্থ্যমন্ত্রীর সারপ্রাইজ ভিজিটে ঘুম উড়ল মেমারি হাসপাতাল কর্তৃপক্ষের

‘মমতার সরকার লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে অভ্যাস খারাপ করে দিয়েছে’, বিস্ফোরক দিলীপ

ম্যাচ শেষে প্রতিপক্ষ ফুটবলারকে ঘাড় ধাক্কা! বড় শাস্তির মুখে লিওনেল মেসি

বাংলাদেশসহ একাধিক দেশের নাগরিকদের অভিবাসী ভিসা সংক্রান্ত ট্রাম্পের নীতি বাতিল করল মার্কিন আদালত

বৃষ্টির পূর্বাভাস থাকলেও কাটছে না অস্বস্তি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কেমন থাকবে শনিবারের আবহাওয়া?

পাসপোর্ট রেডি তো? মাত্র ৮ মিনিটে চলে যান চিন থেকে রাশিয়া

দুর্গাপুজো নিয়ে প্রস্তুতি শুরু, ডিসিদের কাছে বিস্তারিত তথ্য তলব লালবাজারের

ট্রাম্পকে ধাক্কা দিয়ে বাণিজ্য চুক্তি থেকে সরে দাঁড়াল কানাডা

রানওয়েতে অবতরণের সময় বিপত্তি!গোরক্ষপুরে বন্ধ ইন্ডিগোর বিমানের পরিষেবা

আরও চাপে শওকত, ভাঙড় বিস্ফোরণ মামলায় ইউএপিএ-র আবেদন এনআইএর