তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে মৃত ১৮, ধসে পড়ল ৩০০-র বেশি বাড়ি

Share:

আন্তর্জাতিক ডেস্ক: শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল চিনের তিব্বত। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭। এই ঘটনায় এখনও পর্যন্ত অন্তত ১৮ জনের মৃত্যুর খবর মিলেছে। ধসে পড়েছে ৩০০-রও বেশি বাড়ি। আহত হয়েছেন বহু মানুষ। দুর্গম পার্বত্য এলাকায় উদ্ধারকাজ শুরু করেছে প্রশাসন। বৃহস্পতিবার (২২ অক্টোবর) স্থানীয় সময় রাত ১০টা ৩৩ মিনিট (ভারতীয় সময় রাত ৮টা ৩ মিনিট) নাগাদ তিব্বতের উত্তরাঞ্চলের নাগকু এলাকায় আঘাত হানে ভূমিকম্পটি। মার্কিন ভূতাত্ত্বিক সমীক্ষা সংস্থা ইউএসজিএস-এর তথ্য অনুযায়ী, নাগকুর প্রায় ১৯০ কিলোমিটার পূর্ব-উত্তর-পূর্বে ছিল কম্পনের কেন্দ্র। তিব্বতের রাজধানী লাসা থেকে জায়গাটি প্রায় ৩৯০ কিলোমিটার দূরে। ভূমিকম্পের জেরে বিস্তীর্ণ এলাকায় বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। 

সংবাদমাধ্যম সূত্রে খবর, এই ঘটনায় অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে। আহত ৪৬ জনের মধ্যে ১১ জনের অবস্থা আশঙ্কাজনক। প্রাথমিক পরিদর্শনে ৩৩৯টি বাড়ি ভেঙে পড়া বা ক্ষতিগ্রস্ত হওয়ার খবর মিলেছে। উদ্ধারকাজে নেমেছেন ৩০০-র বেশি পুলিশকর্মী। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গিয়েছে, ভূমিকম্পের সময় আতঙ্কে রেস্তরাঁ থেকে বাইরে বেরিয়ে আসছেন কর্মীরা। দোকানের তাক থেকে জিনিসপত্রও পড়ে যেতে দেখা গিয়েছে। শুধু তিব্বত নয়, পরপর একাধিক ভূমিকম্পের খবর মিলেছে। ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, মূল কম্পনের কিছুক্ষণ পর রাত ৮ টা ২৯ মিনিটে ৫.২ মাত্রার আরেকটি ভূমিকম্প হয়। এর কেন্দ্র ছিল অরুণাচল প্রদেশের পাংগিনের উত্তর-উত্তর-পশ্চিমে প্রায় ৫০৫ কিলোমিটার দূরে। ভূপৃষ্ঠ থেকে ১৫ কিলোমিটার গভীরে ছিল কম্পনের উৎস।

আরও পড়ুন: শক্তিশালী ভূমিকম্পে কাঁপল তিব্বত, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭

উল্লেখ্য, গত অগস্ট মাসেই নেপাল-তিব্বত সীমান্তবর্তী অঞ্চলে ভয়াবহ হড়পা বানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। হিমবাহ ধস ও বরফ-পাথরের ধস থেকে তৈরি হওয়া প্রবল জলস্রোতে ভেসে গিয়েছিল বাড়িঘর, সেতু ও পরিকাঠামো। নেপালের উত্তর ও মধ্যাঞ্চলের বিস্তীর্ণ এলাকা বিপর্যস্ত হয়ে পড়ে। ওই ঘটনায় ১,৪০০-রও বেশি মানুষের মৃত্যু হয়েছিল বলে রিপোর্ট। সেই বিপর্যয়ের রেশ কাটতে না কাটতেই নতুন করে ভূমিকম্পে উদ্বেগ বাড়ল পার্বত্য অঞ্চলে।

ফের নিম্নচাপের ভ্রুকুটি, আজ কলকাতা-সহ সব জেলায় বৃষ্টি হবে নাকি রোদ?

চাকরি চাই? ১৯৫ পদে লোক নিচ্ছে রেল, ৫ নভেম্বর শুরু আবেদন

অভাবনীয় সুযোগ, ২৭ হাজার টাকা ছাড়ে মিলছে Oppo Reno16

হাতে কোথায় থাকে রাহু রেখা? কোন চিহ্নকে বড় সমস্যার ইঙ্গিত বলে ধরা হয়, জানুন

বুধের উল্টো চালে ৪৮ ঘণ্টার মধ্যেই ভাগ্য বদলে যাবে ৩ রাশির জাতকদের

শুক্রে বড় বিপদে আশঙ্কা, কাছের মানুষের হাসপাতালে ভর্তি হওয়ার সম্ভাবনা, জানুন রাশিফল

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল তিব্বত, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭

সৌদি আরবের জেলে মৃত্যুর প্রহর গুনছে ২০ বাংলাদেশি, কী শাস্তি জানে না জেদ্দার বাংলাদেশ দূতাবাস

তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে মৃত ১৮, ধসে পড়ল ৩০০-র বেশি বাড়ি

তোলা দিতে না চাওয়ায় দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে মারল দুষ্কৃতীরা

লাড্ডু নিয়ে বসিরহাটে লঙ্কাকাণ্ড! পরিস্থিতি নিয়ন্ত্রণে নামল পুলিশ-আধা সেনা

বিয়ের পিঁড়িতে নবদম্পতি, বৌভাতের আসরে বসল রক্তদান শিবির! অভিনব উদ্যোগ নদিয়ায়

পাঁচ টাকার ফিনাইল কিনতে খরচ ৩৩,৫০০ টাকা! পুরসভার পাহাড় প্রমাণ দুর্নীতি প্রকাশ্যে

জুঁই-অনন্যাদের পুরভোটে টিকিট নয়, সাফ জানালেন শমীক ভট্টাচার্য