এক বছরে দুনিয়া জুড়ে ৬ লাখের বেশি মানুষের প্রাণ কেড়েছে ম্যালেরিয়া, দুঃসংবাদ শোনাল WHO

Share:

আন্তর্জাতিক ডেস্ক: মশা একটি ক্ষুদ্র পতঙ্গ হলেও তারা ডেঙ্গি ও ম্যালেরিয়ার মতো ঘাতক রোগের বাহক। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৪ সালে বিশ্বব্যাপী প্রায় ৬ লাখ ১০ হাজার মানুষের মৃত্যু হয়েছে ম্যালেরিয়ার কারণে। মৃত্যু ও আক্রান্তের বেশিরভাগ অংশই আফ্রিকা মহাদেশের। এই তথ্য দিয়ে সতর্ক করেছে
বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

বৃহস্পতিবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রকাশিত তথ্য অনুযায়ী জানা গিয়েছে, আফ্রিকা মহাদেশে ম্যালেরিয়াতে সবথেকে বেশি মৃত্যু হয়েছে পাঁচ বছরের কম বয়সী শিশুদের। বিশ্বব্যাপী ম্যালেরিয়া আক্রান্ত এবং মৃত্যুর ৯৫ শতাংশই রেকর্ড করা হয়েছে আফ্রিকা মহাদেশ থেকেই। বিশ্ব স্বাস্থ্য সংস্থার বার্ষিক বিশ্ব ম্যালেরিয়া প্রতিবেদন অনুসারে, ২০২৪ সালে বিশ্বব্যাপী ম্যালেরিয়া আনুমানিক ২৮ কোটি ২০ লক্ষ মানুষকে সংক্রামিত করেছিল এবং ৬,১০,০০০ মানুষের প্রাণ কেড়েছে। এই তথ্য পেশ করার পরেই হু সতর্ক করে জানিয়েছে যে, এই ঘটনা, বিশ্বব্যাপী ম্যালেরিয়া নির্মূল প্রচেষ্টার জন্য একটি গুরুতর হুমকি। যদিও WHO-এর সুপারিশ করা ম্যালেরিয়া টিকা ২০২৪ সালে প্রায় ১৭ কোটি কেস এবং দশ লক্ষ মৃত্যু রোধ করতে সাহায্য করেছে। যে সংখ্যাটি ২০২৩ সালের তুলনায় প্রায় নয় মিলিয়ন বেশি। হু আরও জানয়েছে, এই রোগটি বর্তমানে ছোট শিশুদের প্রভাবিত করছে। আনুমানিক ৯৫ শতাংশ ম্যালেরিয়া মৃত্যুর ঘটনা ঘটেছে আফ্রিকান অঞ্চলে, যার বেশিরভাগই পাঁচ বছরের কম বয়সী।

WHO-এর দেওয়া তথ্য অনুসারে দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলে ম্যালেরিয়া আক্রান্তের ৭৩.৩ শতাংশ এবং আঞ্চলিক মৃত্যুর ৮৮.৭ শতাংশ ভারতে। হু-এর তথ্য অনুসারে, আফ্রিকান অঞ্চলে ম্যালেরিয়ার কারণে মৃত্যুর প্রায় অর্ধেক ঘটেছে নাইজেরিয়া, গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র এবং নাইজারে। শুধুমাত্র নাইজেরিয়ায় ৩১.৯ শতাংশ, কঙ্গোতে ১১.৭ শতাংশ এবং নাইজারে ৬.১শতাংশ মানুষের মৃত্যু হয়েছে। হু-এর প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে যে, বিশ্বে মোট রেকর্ড করা ম্যালেরিয়া সংক্রান্তের সংখ্যা প্রায় ৯০ লাখ বৃদ্ধি। আক্রান্তের এই সংখ্যা বৃদ্ধি নিয়ে পেয়ে বিশ্বব্যাপী ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ২৮ কোটি ২০ লাখে।ম্যালেরিয়া নিয়ন্ত্রণ প্রচেষ্টা ক্ষতিগ্রস্ত হওয়ার পিছনে হু তহবিলের ঘাটতির কথা তুলে ধরেছে।  ২০২১ সালে বিশ্বের প্রথম ম্যালেরিয়া টিকা অনুমোদনের পর থেকে, WHO বলছে যে ২৪টি দেশ এখন নিয়মিত টিকাদান কর্মসূচিতে অংশ নেয়। জানিয়ে রাখা ভালো, ম্যালেরিয়া মানুষের মধ্যে মশার কামড়ের মাধ্যমে সংক্রামিত হয়। জ্বর, ঠান্ডা লাগা, বমির মতো লক্ষণ দেখা দেয়। দীর্ঘ দিন জ্বর না ছাড়লেও এবং ঠান্ডা লাগা, জ্বর, বমির মতো লক্ষণ দেখা দিলে অবিলম্বে চিকিৎসকের কাছে যাওয়ার পরামর্শ দিচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

১৭ জন অ্যাথলিটকে অর্জুন পুরস্কারে ভূষিত করল ক্রীড়ামন্ত্রক

জনগণনার কাজে স্কুলশিক্ষকদের নিয়োগ কেন? রাজ্যকে প্রশ্ন কলকাতা হাইকোর্টের

গিলক্রিস্টকে টপকে টেস্ট ক্রিকেটে ইতিহাস গড়লেন ঋষভ পন্থ

সরছে নিম্নচাপ,তবু দুর্যোগের মেঘ বাংলায়! কোন কোন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস?

প্রত্যেক মাসের কত তারিখে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

ইমরান খানকে জেল থেকে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ, বড় সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের

দিওয়ালির পরেই বিদেশের মাটিতে বসছে হায়দরাবাদ সানরাইজার্সের মালকিন কাব্যার বিয়ের আসর?

কৌশিকী অমাবস্যার আগেই তারাপীঠের সব হোটেলে হবে ‘সেফটি অডিট’

ককরোচদের সংসদ ভবন অভিযান অবৈধ, সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে জানাল দিল্লি পুলিশ

ঝাড়খণ্ডের দিকে নিম্নচাপ সরলেও রক্ষে নেই, মঙ্গলেও ভারী বৃষ্টিতে ভাসবে কলকাতা

পড়ুয়াদের দাবি মানলেন হেমন্ত সোরেন, অনিয়মের অভিযোগে পরীক্ষা বাতিল, তদন্তে CID

‘ফরেস্ট গার্ড, রেঞ্জারদের পাঁচ হাজার টাকা করে বেতন বৃদ্ধি,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

তৃণমূলকর্মীর হেফাজতে মৃত্যুর ঘটনায় কড়া পদক্ষেপ শুভেন্দুর সরকারের, সিআইডির হাতে তদন্তভার

জাতিগত শংসাপত্র যাচাইয়ের নির্দেশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের