দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

আমেরিকার পুরানো ড্রাগ নীতিতে বিরাট পরিবর্তন, গাঁজা ব্যবসার ওপর নজর ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক:  আমেরিকার বেশ কয়েক দশকের পুরোনো ড্রাগ নীতিতে বড়সড় পরিবর্তনের  কথা ঘোষণা করেছে সে দেশের  বিচার বিভাগ। এক বিবৃতিতে জানানো হয়েছে, মারিজুয়ানা বা গাঁজাজাত পণ্যের ওপর থেকে কড়া বিধিনিষেধ শিথিল করা হচ্ছে। সেই সঙ্গেই আমেরিকায় গাঁজাকে  তুলনামূলক কম বিপজ্জনক ড্রাগ হিসেবে পুনর্নির্ধারণ করা হচ্ছে। এতদিন এটি ‘শিডিউল-১’ শ্রেণিতে হেরোইনের সমতুল্য ছিল, তবে এখন তা ‘শিডিউল-৩’-এ নামানো হচ্ছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের  আদেশের পর ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যানচে  গাঁজা উৎপাদন  প্রক্রিয়াকে দ্রুততর করার নির্দেশ দিয়েছেন। 

বিডিএসএ-এর দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৬ সালে আমেরিকায় বৈধ গাঁজা বিক্রি ৪৭ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে যেতে পারে। ফেডারেল পর্যায়ের এই আইনি পরিবর্তনের কারণে আমেরিকার গাঁজা ব্যবসায়ীরা এখন থেকে মার্কিন ট্যাক্স কোডের ‘২৮০-ই’ ধারার  কড়া নিয়ম থেকে মুক্তি পাবেন। এর ফলে কোম্পানিগুলোর    মুনাফা  বৃদ্ধি পাবে।  ব্যাংকিং ক্ষেত্রেও খুলছে নতুন দরজা। এতদিন বড় আর্থিক প্রতিষ্ঠানগুলো এই খাতে বিনিয়োগে দ্বিধায় ছিল। এখন  জেপি মরগান বা গোল্ডম্যান স্যাকসের মতো  সংস্থাগুলো অর্থায়নে এগিয়ে আসতে পারে। ক্যানোপি গ্রোথ, টিলরে ব্র্যান্ডস এবং ট্রুলিভের মতো বড় কোম্পানিগুলোর মূলধন সংগ্রহ সহজ হবে।

এখানেই শেষ নয়, গবেষণা ক্ষেত্রেও এটি বড় সুযোগ তৈরি করবে। ক্যানসার, দীর্ঘস্থায়ী ব্যথা ও মানসিক রোগের চিকিৎসায় গাঁজার ব্যবহার নিয়ে ক্লিনিক্যাল গবেষণা সহজ হবে ।  এটি বায়োটেক ও ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোর জন্য শতকোটি ডলারের নতুন বাজার তৈরি করবে।  নীতিগত এই পরিবর্তনের প্রভাব ইতিমধ্যেই শেয়ারবাজারে দেখা  গিয়েছে।  সংশ্লিষ্ট কোম্পানিগুলোর শেয়ার ৬ শতাংশ থেকে ১৩ শতাংশ পর্যন্ত বেড়েছে। তবে এই নিয়ে  মালোচনার ঝড়ও বইছে। রিপাবলিকান নেতা টম কটন সতর্ক করে বলেছেন,   এই সিদ্ধান্তের মাদক ব্যবহার ও সড়ক দুর্ঘটনার ঝুঁকি বাড়তে পারে। সব মিলিয়ে,  আমেরিকায় এই সিদ্ধান্ত শুধু আইনি পরিবর্তন নয় বরং এটি বৈশ্বিক গাঁজা শিল্পের জন্য এক নতুন দিগন্ত উন্মোচন করল। 

Published by:

Share Link:

More Releted News:

হরমুজ থেকে মাইন অপসারণ অভিযানে গিয়ে বানরের আক্রমণের শিকার মার্কিন সেনা

আমেরিকার বিমানঘাঁটিতে ভয়াবহ টর্নেডো, জরুরি অবস্থা ঘোষণা

হরমুজ পেরাতে ‘বন্ধু দেশ’দের দিতে হবে না কর! বড় ঘোষণা ইরানের, তালিকায় রয়েছে ভারত?

ফের শুরু হচ্ছে যুদ্ধ? দেশের নাগরিকদের ইরান ছাড়ার পরামর্শ তেহরানের ভারতীয় দূতাবাসের

আমেরিকার হামলায় বাদ গিয়েছে পা, ঝলসেছে মুখ-ঠোঁট, প্লাস্টিক সার্জারি হবে মোজতবার

লেবানন ও ইজরায়েলের মধ্যে আরও তিন সপ্তাহ সংঘর্ষবিরতি, ইরানে পরমাণু অস্ত্র ব্য়বহার হবে না বলেও জানালেন ট্রাম্প

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ