বিমান দুর্ঘটনায় নিহত মালাউইয়ের ভাইস প্রেসিডেন্ট

Share:

আন্তর্জাতিক ডেস্ক :  বিমান দুর্ঘটনায় নিহত হয়েছেন আফ্রিকার দেশ মালাউইয়ের ভাইস প্রেসিডেন্ট। নাম সাওলোস চিলিমা, বয়স ৫১ বছর। একইসঙ্গে নিহত হয়েছেন বিমানটিতে থাকা আরও ৯ জন। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, মঙ্গলবার (১১ জুন) দেশটির সরকার এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে।

জানা গেছে ভাইস প্রেসিডেন্ট সাওলোস চিলিমা ও অন্য ৯ জন সহযোগী স্থানীয় সময় সোমবার সকালে রাজধানী লিলংওয়ে থেকে বিমানটিতে যাত্রা করেছিলেন। পরে তাঁদের বিমানটি নিঁখোজ হয়ে যায়। সামরিক এই বিমানটি উত্তরের শহর মজুজুর বিমানবন্দরে নামার কথা। কিন্তু আবহাওয়ার কারণে বিমানটিতে ফিরিয়ে দেওয়া হয়েছিল। এর ঠিক পরে পরেই সেনারা বিমানটি খুঁজতে শুরু করে। সেনারা চিকানগাওয়া বনেও যায়, সেখানে গিয়ে অনুসন্ধান চালায়।

তবে এর আগে চিলিমাকে বহনকারী বিমানটি নিখোঁজ হওয়ার খবর পাওয়া যায়।এই ঘটনায় দু:খ প্রকাশ করেছে প্রেসিডেন্ট লাজারাস চাকভেরা। মঙ্গলবার (১১ই জুন) এক সংবাদমাধ্যমে তিনি জানান উদ্ধার প্রক্রিয়া শেষ হয়েছে এবং বিমানটিকে পাওয়া গেছে। তবে উদ্ধারকারী দল বিমানটিকে সম্পূর্ণ ধ্বংসপ্রাপ্ত অবস্থায় দেখতে পেয়েছে।

উল্লেখ্য, চিলিমা ২০১৪ সালে মালাউইয়ের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন শুরু করেছিলেন।

তবে ভাইস প্রেসিডেন্ট সহ সহযোগীদের এই মৃত্যুতে গোটা দেশ জুড়ে শোক পালন করার ঘোষণা করা হয়েছে।

গরম ভাতের সঙ্গে জমে যাবে দুপুরের খাওয়া, ট্রাই করুন ঝিঙে-পটল-চিংড়ির এই রেসিপি

মেক্সিকোতে ভূমিকম্প, মাত্রা ৭.৪! সুনামি সতর্কতা জারি

শেখ হাসিনাকে ঢাকার হাতে তুলে দিচ্ছে দিল্লি? বড় ইঙ্গিত দিলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র

ট্রফি, পদকের পাশাপাশি প্রথমবার বিশ্বকাপজয়ীরা পাবেন বিশেষ আংটি

প্রয়াত কিংবদন্তি ক্রিকেটার স্যার গ্যারি সোবার্স

স্কুলে আর মোবাইল নিয়ে প্রবেশ নয়! কড়া নির্দেশ সংসদের

বিয়ের পর বাড়ছে অশান্তি? বেডরুম থেকে আজই সরিয়ে ফেলুন এই ৭ জিনিস

মিড ডে মিলে ৫৬ ভোগ! রথের পরে বিরাট আয়োজন স্কুলে

‘জোর করে জমি অধিগ্রহণ নয়,’ মেজিয়া থেকে বার্তা মুখ্যমন্ত্রীর

SIR-এ ডিলিটেড ভোটারদের জনকল্যাণমূলক প্রকল্প থেকে বঞ্চিত করা যায়? খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট

‘দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা,’ মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা প্রসঙ্গে আশ্বাস মুখ্যমন্ত্রীর

ক্যালসিয়ামের ওষুধ খেলে বাড়তে পারে কিডনি স্টোনের ঝুঁকি! কী বলছেন বিশেষজ্ঞরা?

‘পরিবার, কেরিয়ার শেষ করে দিয়েছে অভিষেক,’ মমতার সঙ্গ ছাড়ার আগে বিস্ফোরক রাজীব

ভারতে লঞ্চ হল Tecno Camon 50 Ultra 5G, জেনে নিন দাম ও ফিচার