নিউইয়র্কে এলেই গ্রেফতারি, নেতানিয়াহুকে হুঁশিয়ারি মেয়র মামদানির

Share:

আন্তর্জাতিক ডেস্ক: নিউইয়র্কের প্রথম মুসলিম মেয়র হয়ে ইতিহাস গড়েছেন জোহরান মামদানি। পদে বসার পর থেকেই রয়েছেন চর্চায়। তিনি এবার ইজরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে দিলেন গ্রেফতারের হুঁশিয়ারি। নেতানিয়াহু নিউইয়র্ক সফরে এলে তাঁকে গ্রেফতার করা হবে বলেই জানিয়েছেন মামদানি।

জানিয়ে রাখা ভালো, নেতানিয়াহুকে ১ জানুয়ারি নিউ ইয়র্ক সিটিতে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে। ওই দিনই মামদানি নিউ ইয়র্ক সিটির (এনওয়াইসি) মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। জানিয়ে রাখা ভালো, গাজায় গণহত্যার অভিযোগ রয়েছে নেতানিয়াহুর বিরুদ্ধে। সেই মামলাতেই আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) তাঁর গ্রেফতারি পরোয়ানা নিউইয়র্কে কার্যকরের প্রতিশ্রুতি দিয়েছেন ৪ নভেম্বর নির্বাচনে বিপুল ভোটে জয়ী নিউইয়র্কের মেয়র। আন্তর্জাতিক অপরাধ আদালত ২০২৪ সালের নভেম্বরে নেতানিয়াহুর বিরুদ্ধে পরোয়ানা জারি করে। ইজরায়েলের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গাজায় সাধারণ মানুষের ওপর ইচ্ছাকৃত হামলা এবং ক্ষুধাকে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহারের অভিযোগ আনা হয়েছে।

গত সোমবার বিদায়ী মেয়র অ্যাডামসের সঙ্গে সাক্ষাতের সময় মামদানি  জানিয়েছেন নেতানিয়াহুর বিরুদ্ধে পরোয়ানা নিউইয়র্কে বহাল থাকবে এবং সেখানে এলেই গ্রেফতার করা হবে। যদিও এটাই প্রথম নয়, গণতান্ত্রিক সমাজতান্ত্রিক এবং দীর্ঘদিনের ফিলিস্তিনিপন্থী কর্মী মামদানি বেশ কয়েকটি সাক্ষাৎকারে ঘোষণা করেছিলেন যে তিনি গাজায় ইজরায়েলের কর্মকাণ্ডের জন্য যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের অভিযোগে নেতানিয়াহুর বিরুদ্ধে “আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেফতারি পরোয়ানাকে সম্মান করবেন।” নেতানিয়াহুকে গ্রেফতার করা হবে কিনা জানতে চাইলে মামদানি বলেছিলেন, “আমরা এমন একজনের কথা বলছি যার বিরুদ্ধে আইসিসির ওয়ারেন্ট রয়েছে, যিনি প্রায় দুই বছর ধরে ফিলিস্তিনিদের উপর গণহত্যা চালিয়ে আসছেন। আমি নিউইয়র্কের সর্বত্র এই বিষয়ে শুনি কারণ এটি মানবতার পবিত্রতার প্রতি যেকোনো ধরণের সার্বজনীন বিশ্বাসের অবমাননা।”

রাশিয়ার তেলের উপর থেকে শুল্ক প্রত্যাহার ট্রাম্পের, লাভবান হবে ভারত?

মহাসপ্তমীতে ঠাকুর দেখতে বেরোলে সঙ্গে রাখুন ছাতা! কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস

পুজোয় রেস্তরাঁয় খেতে যাওয়ার আগে সাবধান! কলকাতার একাধিক জায়গায় হানা খাদ্য সুরক্ষা দফতরের

কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI কেড়ে নেবে চাকরি? রইল নিরাপদ কেরিয়ারের সন্ধান

ট্রাম্পকে ‘স্বামী’ ডাকতেই চাকরি গেল? ৫ দিনেই পদ হারালেন মার্কিন প্রেস সচিবের কেটি

বাংলার বুকেই ‘ইউরোপ’! পুজোতে চলুন রাজপ্রাসাদের গ্রাম ধান্যকুড়িয়া

মাটি দরকার হবে না, বাড়ির বারান্দায় চাষ করুন এই ৫ সুস্বাদু সবজি ও ফল

ছাদ কিংবা বাগান! বাড়িতেই সহজে চাষ করুন ‘সুপারফুড’ সজনে

আর্থিক দুর্নীতির মামলায় আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে জামিন দিল সুপ্রিম কোর্ট

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ও এক দিনের দল ঘোষিত, জায়গা পেলেন না শামি

বাংলাদেশে অব্যাহত হিন্দু নিধন, সাতক্ষীরায় হিন্দু ব্যবসায়ীকে গাছের সঙ্গে বেঁধে পিটিয়ে-কুপিয়ে খুন

হাইকোর্টের পর ফেরাল সুপ্রিম কোর্ট, পুজোয় শ্রীঘরেই কাটবে সুজিতের

‘আইনের চোখে সবাই সমান, সব স্টল তুলে দিন’, সিপিএমকে বুকস্টলের অনুমতি দিল না হাই কোর্ট

দাবানল নেভাতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, ইন্দোনেশিয়ায় আগুনে পুড়ে মৃত ৪